Screenshot 09 13 2023 13.57.42

All Syed Waliullah Books PDF (eBook) – সৈয়দ ওয়ালীউল্লাহ উপন্যাস pdf

All Books of Syed Waliullah PDF  – সৈয়দ ওয়ালী উল্লাহ এর জনপ্রিয় উপন্যাস, গল্পের বই পিডিএফ ডাউনলোড করুন। 

গল্প সমগ্র – সৈয়দ ওয়ালীউল্লাহ (Golpo Somogro by Syed Waliullah) PDF link – 

View Full Book, Link 2

 

 চাঁদের অমাবস্যা সৈয়দ ওয়ালী উল্লাহ Chader Amaboshay by Syed Waliullah pdf link – 

View Full Book, Link 2, 

 

লালসালু সৈয়দ ওয়ালী উল্লাহ (Lalsalu by Syed Waliullah) PDf link – 

  View Full Book, Link 2, Link 3

 

 কাঁদো নদী কাঁদো– সৈয়দ ওয়ালীউল্লাহ (Kado Nodi Kado by Syed Waliullah)  PDF-

View or Read This Full Book, Link 2, Link 3

 

বাংলা নাটক উজানে মৃত্যু সৈয়দ ওয়ালী উল্লাহ (Ujane Mrittu by Syed Waliullah) Bangla Drama PDF

View or Read This Full Book, Link 2

 

All Syed Waliullah Books PDF Download - সৈয়দ ওয়ালীউল্লাহ উপন্যাস pdf

 

বই রিভিউ: 

বইঃ চাঁদের অমাবস্যা

লেখকঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

 

-‘চাঁদের অমাবস্যা‘ বইটিতে প্রাত্যহিক অনেক অনুভূতি আর কর্মের বিবরণ আছে। কিন্তু যদি প্রশ্ন হয়, “বইটি আসলে কি নিয়ে লিখা?”, তাহলে উত্তর হবে বইটি ‘বিশ্বাস‘ শব্দটার বিবরণ নিয়ে লিখা। দেখা যাক, কেন এই উত্তর।

 

উপন্যাসের ঘটনা প্রবাহ হয়েছে একটি নিম্নবিত্ত যুবতী নারীর অপমৃত্যুকে কেন্দ্র করে। কাব্যিক মনের এক দরিদ্র, যুবক শিক্ষক মাঝরাতে জ্যোৎস্নার সৌন্দর্যে বিহ্বল হয়ে গ্রামের পথে ঘোরার সময় এক বাঁশঝাড়ে নারীটির মৃতদেহ আবিষ্কার করে। ঘটনাক্রমে সে জানতে পারে এই মৃত্যুর সাথে জড়িত সে যে বাড়িতে আশ্রিত থাকে সে বাড়ির ছোটকর্তা কাদের। কোনো হত্যাকাণ্ডে এরকম কিছু আবিষ্কার করলে নিয়ম হলো হর্তাকর্তা কাউকে জানানো । কিন্তু যুবক শিক্ষকের মনে ভয় হলো পুলিশকে পুরো ঘটনা জানালে তার থাকার আশ্রয়–চাকরি সব যাবে। তার মনে তখন লুকায়িত কাপুরুষতার পুনর্জন্ম হয়। এই কাপুরুষতা ও ভয়ের প্রভাবে সে ব্যাপারটা চেপে যায়, এমনকি কয়েকবার কাদেরের সহকারীর কাজও করে যার কারণে হত্যাকাণ্ডের সাথে সে পরোক্ষভাবে জড়িয়ে পড়ে।

 

এসব ঘটনার পর যুবক শিক্ষক নিজের মনে বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করায়, যেগুলোর চূড়ান্ত লক্ষ্য থাকে কাদেরের অপরাধকে একটি ইতিবাচক পর্দা দিয়ে ঢাকা দেয়া। ভালোবাসা ও অন্যান্য পুণ্য অনুভূতির সাপেক্ষে চিন্তা করে যুবক শিক্ষক নিজেকে জোর করে বিশ্বাস করানোর চেষ্টা করে কাদেরের নিষ্পাপ, নির্দোষ। যদিও হত্যাকাণ্ডটি প্রকৃতে একটি দুর্ঘটনা হলেও, কাদেরের দোষেই দুর্ঘটনাটি হয়।

কিন্তু চরম সত্য হলো, যে বিশ্বাসের গোড়াটাই মিথ্যায় তৈরি সে বিশ্বাস কখনো ব্যক্তিকে মানসিক শান্তি–সান্ত্বনা দিতে পারে না। তারপর যা অনুমিত তাই হলো, মানসিক ভাবে যুবক শিক্ষক সম্পূর্ণ ভেঙে পড়ে। পুরো বইয়ে যুবক শিক্ষকের মনের ক্রমশ ভেঙে পড়ার বর্ণনা রয়েছে। এই বর্ণনা ও অন্যান্য বর্ণনার প্রত্যেকটি দিয়ে ওয়ালীউল্লাহ বলেছেন ‘বিশ্বাস‘ সম্পর্কে তিনি কি ভাবেন। এগুলো ছাড়াও দার্শনিক কয়েকটি চরিত্রের উক্তির মাধ্যমে তিনি তাঁর ভাবনাকে দেখিয়েছেন।

 

এবং ওয়ালীউল্লাহ অনেকটাই সফল হয়েছেন তাঁর ভাবনা উপন্যাসটিতে তুলে ধরায়।

উপরের কথাগুলোর বাইরেও ‘চাঁদের অমাবস্যা‘য় তীব্র স্নায়ু যুদ্ধ, অন্ধবিশ্বাস–গোঁড়ামি, দারিদ্র্য, বিশ্বাসঘাতকতা, কূটনীতি, পাকিস্তান আমলের দুর্বল সরকার ব্যবস্থার চমৎকার বর্ণনা আছে। এছাড়া বইয়ে রূপকের প্রয়োগ অসাধারণ। বইটায় শব্দপ্রয়োগ ও বর্ণনা কিছুটা কঠিন, শ্লথগতির। এজন্য শুরুতে বইটা পড়তে একটু কষ্ট হলেও শেষদিকে কয়েকটা কারণে অন্যরকম রোমাঞ্চ আসবে।

বইটা পড়ার সময় রবীন্দ্রনাথের একটা কবিতার কিছু লাইন বারবার মাথায় আসছিলো। সেগুলো দিয়ে শেষ করছি..

“সারাক্ষণ জাগি রবে কম্পমান প্রাণে,

শঙ্কিত অন্তরে, ঊর্ধ্বে দেবতার পানে

মেলিয়া করুণ দৃষ্টি, চিন্তিত সদাই–

‘যাহারে পেয়েছি তারে কখন হারাই‘।“

  সৈয়দ ওয়ালী উল্লাহ এর উপন্যাস ও অন্যান্য বইগুলো কেমন লেগেছে জানাতে ভুলবেন না। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *