| |

Bank Preparation (Written Only) : All PDF বই + গাইডলাইন + প্রশ্ন

ব্যাংক Written প্রিপারেশনের a to z বুঝতে postটি সম্পূর্ণ দেখুন। এইযে আপনাকে বলছি, আমার এই  কষ্টার্জিত তৈরি করা পোস্ট কেমন হয়েছে, তা জানাবেন কিন্তু, প্লিজ। 

আগের পোস্ট দেখুন –

Syllabus, Analysis & Exam Question Paper

# Syllabus

# Exam Question Paper

SO প্রশ্ন- FBS এর written

# SO প্রশ্ন –

# OC প্রশ্ন –

# Analysis ***

Analysis: # written এ সময় কম থাকে, এটা মাথায় রাখবেন। তাই ওইভাবে note করবেন।

200 mark এর জন্য ১২০ মিনিট।

যে টপিকে যত সময় দেবেন (সিরিয়ালে জেতা আগে)[fbs]-

#
math – 30 মিনিট (যেটা মিলবেনা ঐটায় সময় নষ্ট করব না)
gk – 10 মিনিট (সিরিয়ালি যা পারব তা লিখিব, না পারলে তা ফাকা রাখব)
translation – লাইন বাঁই লাইন করব
passage – আগে প্রশ্ন পড়ে কিও্যার্ড দাগাবো, এরপর তা প্যাসেজে খুঁজব প্যারাপেজে থাকতে পারে তা।
Presise : 10 মিনিট
focus writting – ২টা : 16+16 মিনিট  (মনে রাখবেন, Focus এর জন্য মাত্র ৩ পেজ দেয়া হবে, খুব অল্প তে লিখতে হবে।) (fbs) যেমন-

 argument : 1টার জন্য ১ পেজ(মানে ২ পৃষ্ঠা) দেয়া থাকবে, ২ পেজে(৪ পৃষ্টা)য় ২টা লিখবে। 

# Officer General/Cash পরীক্ষার্থীদের জন্য লিখিত পরামর্শ: (Time Management) :-
Entry Level–এ ২য় সর্বোচ্চ পদে পৌঁছানোর স্বপ্ন নিয়েই আপনারা প্রস্তুতি নিচ্ছেন। তাই স্বাভাবিকভাবেই একটু অতিরিক্ত পরিশ্রম, স্মার্ট স্ট্র্যাটেজি, আর সময় ব্যবস্থাপনার দক্ষতা প্রয়োজন। অনেক সময় ভালো প্রস্তুতি নিয়েও পরীক্ষার হলে ছোট ভুলের কারণে পিছিয়ে পড়তে হয়। বিশেষ করে—
√কোন প্রশ্নটি আগে লিখবেন,
√কোন অংশে বেশি সময় দেবেন,
√শেষের ১ ঘণ্টা কীভাবে কাজে লাগাবেন—
এসবই লিখিত পরীক্ষায় টিকে থাকার মূল চ্যালেঞ্জ।
আপনারা যাতে পরীক্ষার হলে সুশৃঙ্খলভাবে সব অংশ মোকাবিলা করতে পারেন, সেই উদ্দেশ্যে ছবিতে দেওয়া Strategy খুব কাজে দেবে। সংক্ষেপে বিষয়গুলো
#পরীক্ষার শুরু (Intro Part): 70 mark
১. Translation: English to Bangla – ১০ মার্কস
২. Mathematics – ৩০ মার্কস
৩. General Knowledge – ৩০ মার্কস
➡️ শুরুতেই এই তিনটি অংশ একবার দেখে নেবেন। যেটা আপনার সবচেয়ে ভালো যায়, সেটা আগে লিখে আত্মবিশ্বাস তৈরি করুন। সাধারণত Intro অংশে ৩৫–৪০ মিনিট সময় লাগতে পারে।
#Body Part : ৩০ নম্বর
৪. Comprehension – ৩০ মার্কস
সাধারণত ৮০–৯০% পরীক্ষার্থী এখানে সময় বেশি খরচ করেন। তাই যেটা আগে পারবেন সেটিতে হাত দিন। অল্প সময়ে বেশি নম্বর নিশ্চিত করতে চেষ্টা করুন।
#Vital Portion: পরীক্ষার শেষ ১ ঘণ্টা—১০০ নম্বর
৫. Focus Writing (Bangla) – ৩৫ মার্কস
৬. Focus Writing (English) – ৩৫ মার্কস
৭. Argument Writing/Summary – ৩০ মার্কস
➡️ এ অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় এই তিনটি লেখাই আপনাকে “প্রতিযোগিতা থেকে আলাদা করে তুলে ধরে”। তাই শেষ ১ ঘণ্টা খুব পরিকল্পিতভাবে ব্যবহার করুন।
#সফলতার চাবিকাঠি
নিয়মিত অনুশীলন করুন।
দ্রুত রিভিউ-এর অভ্যাস গড়ে তুলুন।
কঠিন প্রশ্নে বেশি সময় নষ্ট করবেন না।
ভালো শুরু ও আর্কষণীয় শেষ—এই দুইটাই আপনার মার্কস ধরে রাখবে।
পরিশ্রম, পরিকল্পনা ও আত্মবিশ্বাস—এই তিনটি আপনার সাফল্যের মূল স্তম্ভ।
আপনার শ্রেষ্ঠ সহযোগী হিসেবে
Written Math & Focus Writing Plus বইগুলো পড়ুন
Best of Luck!
আপনি পারবেন
মো: ইউসুফ আলী
প্রশিক্ষণ যত কঠিন হয়, যুদ্ধ তত সহজ হয়
আজ অফিসার জেনারেল রেজাল্ট এসেছে,
আগামী ২০ ফেব্রুয়ারি ফয়সালার দিন।
এই ১০ দিনই ঠিক করে দেবে—
আপনার বেকার জীবনের অবসান, নাকি আবার অপেক্ষা।
ভাগ্য অবশ্যই একটা ফ্যাক্টর।
কিন্তু চেষ্টা না করলে ভাগ্যও পাশে দাঁড়ায় না।
👉 দিনে ৮+ ঘন্টা পড়া
👉 ফোকাসড প্রিপারেশন
👉 টার্গেট ধরে পড়াশোনা
এই ১০ দিন নিজের সর্বোচ্চটা দিন।
কারণ সুযোগ বারবার আসে না।
২০০ মার্ক ই লিখে আসার চেষ্টা করবেন (ম্যাথ /জিকে ব্যাতিক্রম):
যারা রিটেন দিবেন, তাদের জন্য অনেক শুভকামন।
আমার পাঁচ বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি (ফোকাস রাইটিং, জিকে, ম্যাথ ) ভালো করে ও অন্যান্য পার্ট এভারেজ লিখে ব্যাংক চাকরি পাওয়ার কৌশল : এভাবে পরীক্ষা দিলে আমার ব্যাচ থেকে শতশত ছেলে মেয়ে ব্যাংকের হয়েছে.
রিটেনের ২০০ মার্কসের সম্পূর্ণ বিশ্লেষণ করে দেখাচ্ছি:
  • ১. ফোকাস writing উক্তি, ডাটা, ব্যবহার করে,প্রেজেন্টেশন ভালো করে করতে পারলে ৭০ মধ্যে ৫৪/৫৫ পাওয়া যায়.
  • ২. জিকে ১৫ মধ্যে দশটা পারলে ২০ মার্ক পাওয়া যায়.
  • ৩. ম্যাথ ৫ মধ্যে তিনটা পারলে ১৫ পাওয়া যায়.
  • ৪. আর্গুমেন্টে ৩০ থেকে ২২+ পাওয়া সম্ভব শুধু আমাদের কথামতো লিখে আসলেই। (আর্গুমেন্ট না থাকলে প্রিসাইজ/সামারিতে ২০ থেকে ১৩+)
  • ৫. প্যাসেজেও টেকনিক করে লিখতে পারলে ২৫ থেকে ১৬/১৭ পাওয়া যায়
  • • ট্রান্সলেশনে ২০ থেকে ভাব অনুবাদ করতে পারলে ১০ পাওয়া যায়
তাহলে দেখুন টোটাল কত হয়:
Bangka Focus writing-27
English focus writing-27
Math -15
Gk-20
Passage-16
Translation-10
Argument -22
Total-137.
একটু অ্যানালাইসিস করে দেখেন:
Focus writing-54
Gk-20
Math-15
Tota-89.
আপনি দেখেন এ ৩ পার্টে ৮৯ পাবেন.
আর বাকি পার্ট যদি এভারেজ লেখেন:
Translation-10
Passage -15
Argument-19
Average mark total- 44
তাহলে আপনার টোটাল মার্ক হবে:
Focus writing+gk+ math-89
Average part- 44
Total marks hoba -133
রিটেনে এই মার্কস পেলে চ্যালচ্যালাইয়া প্রথম চয়েজ পেয়ে যাবেন ।
গত সিনিয়র অফিসারের (২২ ভিত্তিক) প্রশ্নে 110 (আনুমানিক) পেয়েও চাকরি পেয়েছে।
এবারের ২৩ ভিত্তিকে SO 100+ পেয়েও চাকরি পাবে অনেকে। প্রশ্ন কঠিন হলে ব্যাংক রিটেনে ১০০ মার্কসই যথেষ্ট ভালো মার্কস।
প্রশ্ন সহজ হলে ১২০+ লাগবে রিটেন মার্ক।
আরিফুল ইসলাম( জনতা ব্যাংক কর্মকর্তা)
প্রভাষক ( মির্জাপুর মহিলা কলেজ, যশোর)
সহকারি শিক্ষক (সরকারি প্রাথমিক বিদ্যালয়)
Happy reading.
চাকরি পেতে হলে ২০০ মার্ক লিখে আসতে হবে:
আগামী শুক্রবারে অফিসার জেনারেল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় পাশ করতে হলে সব টপিক উত্তর করে আসতে হবে।
✅যারা লিখিত দিবেন তারা মাথায় রাখুন আপনার সময় মাত্র ১২০ মিনিট, কিন্তু উত্তর করতে হবে ২০০ মার্ক। সেজন্য আগে থেকেই টাইম ম্যানেজমেন্ট করে রাখুন। কোন টপিকে কত মিনিট ব্যয় করবেন এখন থেকেই প্ল্যান করে রাখুন। বেশিরভাগ লিখিত পরীক্ষার্থীর ফেল করার কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে না পারা।
✅যেহেতু আগে থেকেই এখন সিলেবাস দিয়ে দিচ্ছে সেজন্য বাসায় থেকেই প্ল্যান করে রাখুন। বাংলা ফোকাসে ৩৫ মার্ক, এই বাংলা ফোকাসে যদি ৩০ মিনিট চলে যায় তাহলে আপনি পিছিয়ে গেছেন। so, এই সময়ে আপনি দুইটা অনুবাদ, প্রেসি উত্তর করতে পারতেন।
✅আরেকটা কথা ফোকাস টু দি পয়েন্ট লিখবেন। ধরুন ফোকাস আসলো মূল্যস্ফীতি, বাংলাদেশের প্রেক্ষাপট এবং উত্তরণের উপায়। আপনি কোটেশন, ভূমিকা, অবস্থা, চ্যালেঞ্জ, উত্তরণ এভাবে ধারাবাহিক লিখলেও যে পয়েন্ট ফোকাসে চেয়েছে সেগুলো তে বেশি জোড় দিবেন। এখানে দুইটা পয়েন্ট জোড় দিতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপট এবং উত্তরণ। এই দুইটা বিষয় ভালোভাবে উপস্থাপন করলে ভালো মার্ক পাবেন। যা কম লিখেও অন্যদের চেয়ে ভালো মার্ক পেতে পারেন।
✅অনুবাদ গুলো ভাবানুবাদ করার চেষ্টা করবেন। লাইন টু লাইন না করে ভাবানুবাদ করলে বেশি মার্ক পাবেন।
✅প্যাসেজ আগে না পড়ে আগে প্রশ্ন গুলো পড়বেন। প্রশ্নের মেইন শব্দ প্যাসেজে খুঁজে বের করতে সুবিধা। তারপর প্যাসেজ থেকে হুবহু না লিখে নিজের মতো করে লিখুন।
✅ম্যাথের জন্য যে ফ্যাকাল্টি এক্সাম নিবে যেমন- উদাঃ CTI এর টপিক গুলো শেষ মুহূর্তে দেখে যান। Number System, Unitary Method, Interest, profit-loss, time work, pipe cistern, train speed, mixture, algebra, geometry and mensuration.
✅Precise লিখার জন্য প্রথমে যে প্যাসেজ দেয়া থাকবে সেটির শব্দগুলোকে তিন ভাগ করুন। তারপর তিনভাগের এক ভাগ শব্দের অনুপাতে প্রেসি লিখা শেষ করবেন নিজের মতো করে।
সবার জন্য শুভকামনা রইলো। এই সম্পর্কিত ভিডিও আমার পেইজ @job info with shakim sir পেইজে পাবেন।
©Shakim Sir

# bank exam d guide :

আমরা সবাই জানি যে ব্যাংকের রিটেন এক্সাম প্রিলির রেজাল্ট হওয়ার পর খুব কম সময়ের ব্যবধানে নেয়া হয়। এই স্বল্প সময়ে রিটেনে ভালো করার জন্য প্রয়োজন কিছু টেকনিকস এবং অধ্যবসায়।
আমি সিনিয়র অফিসার-২০২২ এর জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম+ যে যে টেকনিকস অবলম্বন করেছিলাম তা সংক্ষেপে তুলে ধরছি। আশা করি আপনাদের কাজে দেবে।
১. First and Foremost target- যেভাবেই হোক ফুল মার্কস উত্তর করে আসা। খুব অল্প সময়ের মধ্যে সব কিছু উত্তর করা অনেক চ্যালেঞ্জিং হলেও এইটাই ব্যাংক ক্র‍্যাক করার মহৌষধ।
– যাদের ম্যাথ স্ট্রং জোন তারা চেষ্টা করবেন- জিকে>ম্যাথ>ফোকাস এইভাবে শুরু করতে।
জিকেতে চার ছক্কা হইহই, পারলে লিখবেন, না পারলে অতিরিক্ত সময় অপচয় করবেন না।
এরপর অংক করে ফেললে মাথা থেকে একটা চাপ কমে যায়।
আমি এই প্যাটার্ন ফলো করেছি।
– যারা ম্যাথে দুর্বল তারাও জিকে দিয়ে শুরু করে হয় ম্যাথ না হয় ফোকাস এভাবে আগাতে পারেন। ম্যাথ না পারলে এর পেছনে অতিরিক্ত সময় দেয়ার প্রয়োজন নেই। ফোকাস ভালো লেখার চেষ্টা করবেন।
২. ফোকাস রাইটিং এ ৭০ হিউজ মার্কস। তাই এটাকে হেলাফেলা করার সুযোগ নেই। অত্যন্ত আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করে উপস্থাপন করলে ভালো মার্কস পাওয়া যায়। শুধু ডাটা মুখস্থ করতে হবে এসবে আমি বিশ্বাসী নই।
আমি ফোকাস লেখার সময় প্রিলিতে পড়া ডাটা ব্যবহার করেছিলাম।
ফোকাস সবসময় যে প্যাটার্ন এ লিখেছি-
** রিলিভেন্ট কোটেশন দিয়ে শুরু
** একটা ছোট ইন্ট্রুডাক্টশন( টাইটেল দিবনা)
** বর্তমান অবস্থা, প্রমিজিং পার্ট, বাংলাদেশের পার্সপেক্টিভ এ অবস্থা, চ্যালেঞ্জ, রিকমেন্ডেশন (টাইটেলসহ)
** টাইটেল ছাড়া ছোট কনক্লুশন সাথে কোটেশন
৩. অনুবাদ দ্রুত পড়ে ভাবানুবাদ। লাইন বাই লাইন অর্থ খুঁজে খুঁজে লেখার সময় পাওয়া যাবেনা।
৪. সামারির জন্য ফর্মেট রেডি করে সেভাবেই সবসময় লেখা। বড় না করে জাস্ট মূল কথাটা নির্ধারিত স্থানে উপস্থাপন করতে পারাটাই গুরুত্বপূর্ণ।
৫. কম্প্রিহেন্সিভ এ প্রশ্নোত্তর লেখার সময় পয়েন্ট আকারে লেখার অভ্যাস করা। এখানে অতিরিক্ত সময় নষ্ট না করা।
যা একেবারেই করা যাবেনা-
** বানান ভুল (বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রেই)
**গ্রামার ভুল
** বাক্যের গঠন / লাইনের স্ট্রাকচারে গোজামেল
আমি ব্যাংক রিটেনের জন্য EBC (Engineers BCS Care) এবং Lotifur’s উভয়েই ভর্তি হয়েছি। নিয়মিত ২ টা প্ল্যাটফর্মেই পরীক্ষা দিয়েছি অনলাইনে। আমার স্ট্রং জোন ছিলো ম্যাথ ফলে আমি বাকিগুলোতে ফোকাস করতে পেরেছিলাম।
নিয়মিত দুইটা পরীক্ষা দেয়ার কারণ ছিলো ফোকাস রাইটিং প্র‍্যাকটিস, অনুবাদ, কম্প্রিহেনসিভ রেগুলার প্র‍্যাকটিস করা। রেগুলার ৩/৪ ঘণ্টা লেখা এবং পরবর্তী খাতা ব্যাক পেয়ে নিজের কোথায় ভুল হচ্ছে সেটা ঠিক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমার পরামর্শ থাকবে রেগুলার এক্সাম দেয়া।
আর হ্যাঁ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। যে যার যার ধর্মানুসারে সৃষ্টিকর্তার আরাধনা ও প্রার্থনা করবেন, মনকে স্থির রাখবেন, আর নিজের কর্ম করবেন, বাকিটা তার ইচ্ছা।
সবার জন্য শুভকামনা।
কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ করতে পারেন,আমি আমার অভিজ্ঞতা থেকে জানানোর চেষ্টা করব।
শ্রাবনী সরকার
সিনিয়র অফিসার
সোনালী ব্যাংক পিএলসি

Bank Written Preparation 01:

Officer general & Cash written প্রস্তুতি। ম্যাথ, ফোকাস, জিকে গুরুত্ব দিন বেশি বেশি।।
video1 link –

★Written Math PDF

math & Gk Topic Suggestion:
৮ম শ্রেণীত শুধু মুনাফা অধ্যায় করবে-
জেনারেল ম্যাথ ৯ম/১০ম শ্রেণির বোর্ড বইয়ের যে ম্যাথগুলো করতে হবে-
গুছিয়ে দিলাম, Book editon:New(any)
নবম /দশম শ্রেনীর সাধারণ গনিত – 
= রিটেনের জন্য যে ৫ টি অধ্যায় করতেই হবে।। – video
প্রিলি সংযুক্তি :ধারা+সূচক লগ
বোর্ড বই (9/10)উচ্চতর গনিত থেকে পরিক্ষায় আসা গণিত সমূহ!!! – link
বোর্ড বই(৯/১০)
যে ৫ টি অধ্যায় আপনাকে রিটেন পরীক্ষার আগে করতেই হবে। – video
বোর্ড বইয়ের ৫.১/৫.২ এর এই ম্যাথ গুলো না করে রিটেন দিতে যাওয়া উচিত না!!! – link
নবম /দশম শ্রেনীর উচ্চতর গনিত – 
= দেখুন ১ পৃষ্ঠা থেকে কত গুলো ম্যাথ কমন!! #Board_Book_Math(দাগিয়ে নিন)  উচ্চতর গনিত থেকে যে ম্যাথ গুলো করতেই হবে!
#HMManik part:4 –– video

#HMManik part:3 — videio

2– videio
1– videio
অষ্টশ শ্রেনী গনিত বোর্ড বুক – 
– video
(important_math)- link
পরিমাপ অধ্যায়,যেকোন রিটেন পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
১টি ভিডিওতেই ভেনচিত্র শিখে নিন – videio
যে কোন রিটেন পরীক্ষায় আগে বোর্ড বই ৫.১ এর এই ম্যাথ গুলো সল্ভ করে যাবেন – link
​
NCTB Class 8 Board Book Exclusive Suggestion – 
​অধ্যায়–২ : মুনাফা (Simple & Compound Interest)
​(ব্যাংক পরীক্ষার পাটিগণিতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার)
​উদাহরণ: ২, ৬ এবং ২.৪ (Compound Interest – ১) ***
​অনুশীলনী ২.১: ৮, (১০ থেকে ১৭ নম্বর)***** [মোস্ট ইম্পর্টেন্ট]
​অনুশীলনী ২.২: ৪ নম্বর*****
​অধ্যায়–৩ : পরিমাপ (ক্ষেত্রফল ও ঐকিক নিয়ম সংক্রান্ত)
​উদাহরণ: ৮, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬**********
​অনুশীলনী ৩: ৩, ৪, ৫,৭, ৮, ১০, ১৪, ১৫, ১৬*********** (নোট: এই চ্যাপ্টারের ম্যাথগুলো ইংলিশে কনভার্ট হয়ে রিটেনে হুবহু চলে আসে!)
​অধ্যায়–৪ : বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ
​উদাহরণ: ৭, ৮, ১৩, ২৩, ২৪, ২৫, ২৬
​অনুশীলনী ৪.১: ৫, ৬, ৮, ৯, ১০
​অনুশীলনী ৪.২: ১২, ১৩, ১৪
​অধ্যায়–৬ : সরল সহসমীকরণ
​উদাহরণ: ২, ৬, ৭
​অনুশীলনী ৬.১: ৩, ৪, ৫
​অনুশীলনী ৬.২: ১২, ১৪
​অধ্যায়–৭ : সেট
​উদাহরণ: ৬, ৯, ১২

# bidda bari bank math written pdf – 

 

ব্যাংক লিখিত ম্যাথ প্রস্তুতি By BrainBox

০১. ম্যাথ কিন্তু প্রিলি ম্যাথ / লিখিত ম্যাথ বলে আলাদা কিছু হয়না। আপনি প্রিলি ম্যাথ ভালো পারেন মানেই ৯০% লিখিত ম্যাথ পারবেন। অতএব, প্রিলি প্রস্তুতি গুছিয়ে এরপরেই লিখিত ম্যাথে আসবেন।

০২. ধরি, আপনার প্রিলি ম্যাথ শেষ। এবার আপনাকে কেবল বিগত বছরে আসা লিখিত ম্যাথ শেষ করতে হবে। এটি আবশ্যক। বাজারে অনেক বই আছে লিখিত ম্যাথের। আমার কাছে ব্যক্তিগত ভাবে ভালো লেগেছে Bank Written Math – 1 + Publication এর বইটি। এই বইটি দিয়ে আপনারা ২০২২ ভিত্তিক সব গুলো এক্সাম এবং সম্প্রতি প্রকাশিত ব্যাংক সার্কুলারের প্রস্তুতি নিতে পারবেন।

০৩. বইটি ভালো লাগার একটি কারণ – বইটি সাজানো হয়েছে অধ্যায় ভিত্তিক ভাবে নয় , জব সলিউশন আকারে। আগেই বলেছিলাম , প্রিলি ম্যাথ করা মানেই আপনার ৯০% লিখিত ম্যাথ হয়ে যাওয়া। এবার আপনাকে অনুশীলন করে করে নিজেকে শাণিত করতে হবে। অতএব, ফ্যাকাল্টি ভিত্তিক প্রশ্ন অনুশীলন করে ফেলেন বইটি থেকে। যেহেতু জব সলিউশন ভিত্তিক সাজানো, করতে বিরক্ত বোধ করবেন না।

০৪. প্রথমেই আর্টিস ফ্যাকাল্টি এবং বিজনেস ফ্যাকাল্টির ম্যাথ করে ফেলেন ইনডেক্স দেখে। এরপর বিবির সব প্রশ্ন করবেন। এরপর অন্যান্য গুলো করবেন। তবে, অস্ট ফ্যাকাল্টির গুলো বাদ দিতে পারেন। সরকারি ব্যাংক টার্গেট হলে E-Zone এর ম্যাথও বাদ দিতে পারেন।

০৫. কিছু কিছু ম্যাথ আটকে যাবেন। গুগল / ইউটিউব ঘেঁটে ক্লিয়ার হয়ে নিন। বিভিন্ন গ্রুপেও চাইলে পোস্ট দিয়ে শিখে নিতে পারেন।

০৬. তবে লিখিত প্রস্তুতিতে আপনার অবশ্যই বোর্ড বই দরকার এ জমানায়। ক্লাস এইট থেকে নাইন/টেনের তিনটি গণিতের বই নিয়ে ফেলেন ইংরেজি ভার্সনের। সিলেকটিভ অধ্যায় গুলো সেখান থেকে করবেন।

০৭. ত্রিকোণমিতি / পরিমিতি / ঘন জ্যামিতি / জ্যামিতি – অধ্যায় গুলো থেকে বোর্ড বই থেকেই প্রশ্ন হয় বেশি লিখিত অংশে। আমাদের ছোট্ট একটি কোর্সে ভর্তি চলমান আছে। ক্লাস শুরু ১৫ তারিখ থেকে। এই অধ্যায় গুলোতে সমস্যা থাকলে আমাদের সাথে যুক্ত হয়ে নিশ্চিত করে নিন লিখিত অংশে ন্যূনতম ১০ নম্বর। Brain Box আইডিতে মেসেজ দিন যদি কোর্স সম্পর্কে আইডিয়া চান।

০৮. উল্লিখিত বই বাদে বাকি বই গুলো অধ্যায় ভিত্তিক সাজানো। যেমন – খায়রুল ব্যাংক ম্যাথ লিখিত। এটিও ভালো বই তবে অধ্যায় ভিত্তিক প্রস্তুতি তো আপনি প্রিলি ম্যাথে নিয়ে ফেলেছেন। আবার কেন?

০৯. অবশ্যই ভুলেও ক্যালকুলেটর দূরে রাখবেন ম্যাথ করার সময়। মাঝে মাঝে বিরাট ক্যালকুলেশন করতে আমাদের ব্রেইন অসম্মতি দেয়। এর মানে, ব্রেইন আপনাকে সিগন্যাল দিচ্ছে একটু কম চাপের কিছু পড়তে। সে সময় ম্যাথ বন্ধ করে অন্যান্য টপিকে চলে যান। মূলত এইজন্যেই আমি লিখিত ম্যাথে এই বই সাজেস্ট করেছি। ব্রেইনের উপর চাপ কম পড়বে + বিরক্ত হবেন না কারণ ভিন্ন ভিন্ন অধ্যায়ের ভিন্ন ভিন্ন ম্যাথ পাবেন।



( BrainBox কোনো প্রকাশনী / লেখকের সাথে কোনো রকম আর্থিক লেনদেনে যুক্ত নয়। চাকরি প্রার্থী ভাই/ বোনদের বই সাজেস্ট করা লাগে বিধায় বাজারের ২/১ টি বই আমরা সাজেস্ট করি। এর সাথে কোনো প্রকার আর্থিক সম্পর্ক নেই কারো সাথে )

তো বন্ধুরা, হয়ে যাক লিখিত ম্যাথ প্রস্তুতি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স তো আছেই।

★Written English PDF

Analysis: # written English এ সময় কম থাকে, এটা মাথায় রাখবেন। তাই ওইভাবে note করবেন।

> Translation – অনুবাদ

 অনুবাদ : মাকর্স থাকবে ৪০।সময় ১০+১০=২০ মিনিট পাবেন

অনুবাদে ভালো করতে হলে–দুইটা কাজ ফলো করুন:
#প্রথম কাজ:
প্রথমে দৈনিক বিগতসালের প্রশ্ন থেকে ২/৩ টা সলভ করতে হবে।
প্রথম আলো এবং The Daily star পত্রিকা, থেকে Editorial পেইজ থেকে ১/২ পেইজ মতো অনুবাদ করুন।
যদি অনুবাদ করতে সমস্যা হয়,সেটা কপি করে গুগুল অনুবাদের হেল্প নিন…
তবে এই কাজ রেগুলার মেন্টিং করতে হবে,যদি ভালো করতে চান এই পার্টে।

অনুবাদে বাজিমাত: ৪০-এ ৩৫ পাওয়ার কৌশল:

​অনুবাদ অংশে ৪০ নম্বরের মধ্যে অন্তত ২৫-৩০ তোলা খুব একটা কঠিন নয়। তবে আপনি যদি Subject-Verb Agreement ও Sequence of Tenses-এর মতো গ্রামাটিক্যাল নিয়মে দক্ষ হন এবং শব্দভাণ্ডার (Vocabulary) সমৃদ্ধ থাকে, তবে ৯০% নম্বর তোলাও অসম্ভব কিছু নয়।
::
​অনুবাদে পারদর্শী হওয়ার মূল চাবিকাঠি হলো নিয়মিত অনুশীলন। এই অভ্যাসটি আয়ত্ত করতে পারলে যেকোনো জটিল বাক্যই সহজ হয়ে আসে। আপনার এই যাত্রাকে সহজ করতে আমাদের ‘Focus Writing Plus’ বইটিতে রয়েছে ১৫০টিরও বেশি বাছাইকৃত ট্রান্সলেশন সেট।
::
​কেন নিয়মিত প্র্যাকটিস করবেন?
​#গ্রামারের ছোটখাটো ভুল শুধরে যায়।
​#পরীক্ষার হলে দ্রুত চিন্তা করার ক্ষমতা বাড়ে।
​#আক্ষরিক অনুবাদের চেয়ে ভাবানুবাদে দক্ষতা আসে।
​তাই দেরি না করে আজই শুরু করুন। মনে রাখবেন, সঠিক উপকরণ আর নিয়মিত প্রচেষ্টাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।
#​আপনার জন্য কিছু ‘Smart’ টিপস:
  • ​১. আক্ষরিক বনাম ভাবানুবাদ: সবসময় শব্দের প্রতি শব্দ না বসিয়ে বাক্যের মূল ভাবটি প্রকাশ করার চেষ্টা করুন।
  • ২. Context বোঝা: বাক্যটি কি সংবাদপত্রের ঢঙে লেখা নাকি সাহিত্যের? সেই অনুযায়ী শব্দ চয়ন করুন।
  • ৩. Collocation-এর ব্যবহার: যেমন—’ভয়ংকর সুন্দর’ বোঝাতে ‘Terribly beautiful’ ব্যবহার করা একটি স্মার্ট অ্যাপ্রোচ।

# 1+ onubad.pdf

# onubad koushal.pdf

# English To Bangla.pdf

# Translation B2E.pdf

👉 ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে Translation এর উপর ২টি ক্লাসের রেকর্ডিং। পছন্দ হলে লাইক এবং কমেন্ট।

১) Translation Class-01

https://drive.google.com/file/d/1gXPA0GeTMlGb6G8EDmCx0UFwOWpxTVyC/view?usp=drivesdk

২) Translation Class-02

https://drive.google.com/file/d/1sEXiNc7Qd0QWq8jQLBLwGUR4mEqBKfRK/view?usp=drivesdk

 

# ৫ টা অনুবাদের ক্লাস

নেন, আপনাদের কে ৫ টা অনুবাদের ক্লাস দিয়ে দিলাম। অনেক কিছুই আলোচনা করেছি। এরপর ব্রাজিল জিতলে পাবেন ৫ টা ফোকাস রাইটিং এর ক্লাস। রাইটিং ব্যাচে পুনরায় ভর্তির শিডিউল আসবে। ৩ দিন সময় থাকবে।

==========================

Translation_01:

https://drive.google.com/file/d/10NBPtG-D6EO8yvr9fEEGz4MzCvsz_tfq/view?usp=drive_link

==========================

Translation_02:

https://drive.google.com/file/d/1opk4qc8L8WEYptKnHnnWuTBB-Zll4TWr/view?usp=drive_link

==========================

Translation_03:

https://drive.google.com/file/d/1QvSBmqdvO4uXK1te4HcqmmzzD9oog6RL/view?usp=drive_link

==========================

Translation_04:

https://drive.google.com/file/d/1Myx1aZwpQKEYhfHl-wyovoSSOUMeQB9O/view?usp=drive_link

==========================

Translation_05:

https://drive.google.com/file/d/1BAt4DufrqG0EGzdNRQvDJefRqrhFlCeK/view?usp=drive_link

==========================

Thank You Very Much.

> Precis Writing

Presise পরীক্ষায় লিখতে: 10 মিনিট সময় দেবেন –
Presise লেখার নিয়মঃ

(Presise লেখার নিয়মঃ সুন্দর একটা title, আর must relevant ans করবে, যেটা প্রশ্নে দেয়া থাকবে তার ৩ ভাগের ১ ভাগ লিখবে, {2nd person ভুলেও লিখবে না, 1stও না করা ভাল, 3rd person দিয়ে লিখবে}, example নাম গুলো বাদ দিয়ে একটা common noun লেখার চেষ্টা করব, প্রশ্নবোধব আবেগ এগুলো রাখা যাবে না,, এই সতর্কতা video1 )

প্রেসি(Precis) লেখা সম্পর্কে আইডিয়া নিন। যেহেতু কম লিখতে হয় সময় বাজবে-কিন্তুু নিয়ম গুলো অবশ্যই জেনে যাবেন।।
নিয়মঃ video1`
৯) Precis Writing এর কৌশল – 
১০) ব্যাংক প্রস্তুতিতে যে বিষয়গুলো অবশ্যই করতে হবে
১১) ১টি প্রস্তুতির মাধ্যমে কীভাবে ব্যাংক প্রস্তুতি কমপ্লিট করবেন
১২) ভোকাবুলারি গুছিয়ে পড়া টেকনিক
১৩) ব্যাংক প্রস্তুতিতে পড়ার দৈনিক রুটিন

> Argument_Writing

Argument Writing (Marks-30)
Bank Written Exam (পর্ব : ০১)

Argument লিখার নিয়ম :- 

# Argument Writing-এর সেরা কৌশল – 

ভালো কিছু শিখতে হলে ধৈর্য অপরিহার্য। তাই অনুরোধ করব, ধৈর্য ধরে পুরো লেখাটি পড়ুন। কারণ, এটি একটু বড় হলেও পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Argument Writing কী?
Argument Writing-এর আরেকটি প্রচলিত নাম Critical Writing। সরকারি ও বেসরকারি ব্যাংক, IBA, IELTSসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসে। সাধারণত এই অংশের জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকে।
Argument বলতে কী বোঝায়?
Argument অর্থ যুক্তি বা তর্ক। তাই এখানে সাধারণত একটি বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করতে হয় এবং শেষে নিজের মতামত দিতে হয় (যদি প্রশ্নে তা চাওয়া হয়)।
Argument Writing সাধারণত দুই ধরনের হয়
১. Agree or Disagree Type
এখানে একটি বক্তব্য দেওয়া থাকবে এবং আপনাকে জানাতে হবে আপনি সেটির সঙ্গে একমত (Agree) নাকি দ্বিমত (Disagree)।
উদাহরণ:
Bangladesh Bank (Officer – 2015)
“Increasing the price of petrol is the best way to control growing traffic and pollution problems.”
Do you agree or disagree?
—
২. Discussion Type
এখানে একটি বিষয়ে দুই পক্ষের মতামত দেওয়া থাকবে। আপনাকে উভয় পক্ষের সুবিধা-অসুবিধা আলোচনা করে নিজের মতামত দিতে হবে।
উদাহরণ:
Trust Bank Ltd. (MTO – 2015)
“Some people believe that teaching children at home is best for a child’s development, while others think it is important for children to go to school. Discuss the advantages of both methods and give your opinion.”

argument writting সাজেশন :

Argument Format – একটি Format দিয়ে অনেকগুলো লেখার উপায় দেওয়া হলো- 

Focus_Argument_Writing_Pothik_Sir

Focus_Argument_ispahani

Argument Writing tuhin al.pdf

#
Argument writing বলতে বোঝায়, একটি Statement এর পক্ষে বা বিপক্ষে নিজের মতামত তুলে ধরা এবং Logic, Example এবং Evidence এর সাহায্যে নিজের অবস্থানকে শক্তভাবে তুলে ধরা। ব্যাংক লিখিত পরীক্ষায় এই অংশে ভালো করতে হলে সুন্দর একটি ফরম্যাটে স্ট্রাটেজিক্যালি উপস্থাপন করাটা আবশ্যক। Combined SO Written এর একটি প্রশ্নের আলোকে বিষয়টা ব্যাখ্যা করা যাক।
Argument Writing: “Not Consumers, Manufacturers are mainly responsible for environmental pollution” – Combined SO Written 2023
Argument writing কে ৪ টি ভাগে ভাগ করা লেখা উত্তম-
(i) Introductory Segment:
অনেকে শুরুতে লেখে এভাবে, This issue is very debatable/ This issue has become a matter of debate ইত্যাদি। বিষয়টা খুব cliché মনে হয় আমার কাছে। আরে ভাই, এই বিষয়ে বিতর্ক আছে বলেই তো Argument লিখতে বলছে। যাই হোক, আমি সরাসরি শুরু করার পক্ষে। ৩টি লাইনে এই সেগমেন্ট টা লিখবেন। যে স্টেটমেন্ট দেওয়া থাকবে তার পক্ষে ১ লাইন, বিপক্ষে ১ লাইন, আর ৩য় লাইনে আপনার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবেন। উপরের statement এর ক্ষেত্রে এভাবে লেখা যেতে পারে-
Manufacturers have the primary duty to prevent environmental pollution because they are in complete control of the production process, and this whole supply chain is usually hidden from the public. However, consumers also have a duty; they must use their spending power carefully to choose and support sustainable options, forcing the market to change for the better. After analyzing both sides, my stance stands in favor of the statement.
(ii) এই Segment এ অবস্থানের পক্ষে কমপক্ষে ৩ টি প্যারায় ৩ টি শক্তিশালী যুক্তি তথ্য-প্রমাণের মাধ্যমে উপস্থাপন করবেন।
উপরের Statement এর জন্য ৩টি পয়েন্ট হতে পারে এরকম-
Para No. 01- Manufacturers unilaterally control the entire product life cycle, where Consumers can interact with the final products only. [Explain in your own way]
Para No. 02- To secure market competitiveness, manufacturers strategically offload the true costs of production onto the environment, rather than internalizing pollution control expenses. This is a very unethical practice. Instead, they should adopt smart technology to ensure competitiveness [Explain in your own way]
Para No. 03- Large Corporations dupe the people by advertising on minor green features. [Explain in your own way]
(iii) Statement এর বিপক্ষেও বেশকিছু লজিক আছে। অনেকে বলে পক্ষে বিপক্ষে সমান তালে লিখতে হবে। আমি একমত নয়। আপনি আপনার পক্ষেই বেশী লিখবেন- এটাই লজিকাল। আর বিপক্ষের পয়েন্টগুলো খুব বেশী হাইলাইট করার মানে হয় না। বিপক্ষের পয়েন্টগুলো যেগুলো লিখবেন যেগুলোকে Debunk করবেন এই সেগমেন্ট এ। এর জন্য এক প্যারা এনাফ। উপরের statement এর ক্ষেত্রে চলুন বিবেচনা করি।
Consumer দেরও কিছু দায়িত্ব কিন্তু আছে। নিজেদের সচেতন হতে হবে। কোনো পণ্য কেনার আগে তার পরিবেশগত প্রভাব কীরূপ-তা বিবেচনায় নিয়ে পণ্য কেনা উচিত। সস্তা পণ্য দেখলেই ঝাপিয়ে পড়া উচিত নয়। কনজিউমার যখন স্বস্তায় পণ্য চায়, Manufacturer এর পরিবেশ দূষণ করা ছাড়া উপায় থাকে না। এগুলোই মূলত আপনার অবস্থানের বিপক্ষে যুক্তি। আপনি এই যুক্তিগুলো তুলেও ধরবেন এবংসাথে Debunk করে নিজের অবস্থানই যে ঠিক তা বুঝিয়ে বলবেন এভাবে-
The continuous demand from consumers for cheap products definitely pushes manufacturers toward environmentally harmful practices. However, this can not be justified by any means. Polluting the environment is never acceptable or ethical. Manufacturers must solve this by using cutting-edge technology and new methods to lower costs without damaging the environment. Besides, it is said that consumers should analyze a product’s environmental impact before consuming it. However, the reality is that they usually don’t know the hidden details of the manufacturing process of these products. Therefore, the primary and main responsibility lies with the manufacturer to ensure their production completely free of pollution.
(iv) Concluding remarks- দুই পক্ষেই যুক্তি থাকলেও আপনার অবস্থানই যে বেশি যৌক্তিক- এ বিষয়টা ২/৩ লাইনে লিখবেন। উপরের Statement এর ক্ষেত্রে এভাবে লেখা যেতে পারে,
Although conscious consumption is necessary, manufacturers hold the main responsibility for pollution because they have complete control over a product’s entire journey, from choosing materials to designing it for disposal. Therefore, I strongly support the view articulated in the statement.
আর্গুমেন্ট বের করা শিখা
কোনো বই তে এগুলা লেখা নাই। পোস্ট টা টাইমলাইমে রাখুন। Argument Writing ছাড়া IBA এর রাইটিমগ প্রশ্ন হবে না। হোক সেটা IBA BBA/MBA , IBA Based Govt. job কিংবা Private Bank MTO exam।
এখন এই সেগমেন্ট এর ডিফিকাল্টি হলো, আর্গুমেন্ট যদি বের করতে না পারেন তো ফরম্যাট অনুযায়ী লিখবেন কিভাবে?ধরুন আপনাকে বলল, Government should permit more rickshaws on the street of Dhaka City. আপনার মাথায় আসছে কেনো এটা Permit করা উচিত বা উচিত না। তো তাহলে আস্ত একটা essay কিভাবে লিখবেম?
তাহলে আসুন শুখি আর্গুমেন্ট বের করে কিভাবে? খুব সুন্দর একটা পদ্ধতি শেখাই চলেন। Stakeholder Analysis.
Stakeholder কী? স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ। কোনো একটা বিষয়ের সাথে যাবতীয় স্বার্থ সংশ্লিষ্ট জড়িত পক্ষকেই Stakeholder বলে। চলুন কিছু Stakeholder বের করি।
আমি বললাম, Using Mobile phone should be banned for students before passing SSC exam.
এখানে আমাদের টপিক্স কি? Using Mobile Phone
কী নিয়ে আর্গু করছি? Mobile Phone SSC পাশের আগে ব্যবহার করতে দেবো কি না
এখন আসেন Using Mobile Phone ব্যাপার টার সাথে কার কার স্বার্থ জড়িত?
Student এর, Guardian এর, Government এর , Mobile Phone কোম্পানির, Mobile Sim কোম্পানির।ব্রেইন স্ট্রম করলে এমন অনেক পাওয়া যাবে।
এরা প্রত্যেকেই একেকজন Stakeholder.
তাহলে Stakeholder বুঝলেন। এখন আসুন, Stakeholder Analysis কী?
কোন একটা ঘটনা ঘটলে Stake holder গুলোর কি সুবিধা বা কি অসুবিধা হবে সেটাই Stake holder Analysis.
Mobile Phone এর ব্যবহার যদি SSC এক্সাম পর্যন্ত Ban করা হয় তাহলে এই প্রতিটি পক্ষের জন্য কিভাবে সুবিধা বা অসুবিধার সৃষ্টি হয়?
Student :
সুবিধা:
– Better Time Utilization হবে
– পড়াশুনায় concentration বাড়বে
অসুবিধা:
– Socially isolated হয়ে পড়বে
– Online Learning Opportunity থেকে বঞ্চিত হবে
Guardian:
সুবিধা:
– Mobile কেনা এবং Maintenance এর ফিন্যান্সিয়াল বার্ডেন থেকে মুক্ত হবে
– Parenting অপেক্ষাকৃত সহজ হবে
অসুবিধা:
– Urgent situation এ কনট্যাক্ট করতে পারবে না
School Authority:
সুবিধা:
– Students দের ফুল কনসেনট্রেশন ক্লাসে থাকবে।Attention Span বাড়বে
অসুবিধা:
– টিচিং এ ডিজিটাল মেথড apply করতে পারবে না।
আরো অনেক সুবিধা অসুবিধা বের করা যায়। কিন্তু আমাদের আর দরকার নেই। উপরে আমরা এতক্ষন ধরে যে কাজ টা করলাম এটাকে বলে Stakeholder Analysis
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। Stakeholder Analysis থেকে Argument essay এর Argument কিভাবে বের হয়? খেয়াল করে দেখুন, প্রতিটি সুবিধা অসুবিধাই এই টপিক্স এর এক একটা আর্গুমেন্ট। হয় Supporting argument অথবা Opposing Argument.
যতগুলো সুবিধা বের করেছেন, সবগুলো টপিক্স টার Supporting Argument.
I) It will enhance the attention span of students as well as the probability of making a good result
II) It reducea a huge financial burden of guardian
III) It will maximize the utility of time they have for preparation
যতগুলো অসুবিধা বের করেছেন, সবগুলো একেক টা opposing argument.
I) They will feel socially isolated and thus, suffer from chronic stress
II) They can’t be contacted when urgent
III) They will lose access to the unlimited educational resources in online.
এবার আপনি পছন্দ মত আর্গুমেন্ট বাছুন। লেখা শুরু করুন। কিভাবে লিখবেন? ওটা নেক্সট এমবিএ ব্যাচে শেখাবো।
৫ই এপ্রিল থেক নেক্সট ব্যাচ শুরু। বিস্তারিত আসছে। এমবিএ, আইবিএ বেইজড জব, এমটিও জব
সবগুলোই কাভার হবে।

resources

৮) আর্গুমেন্ট রাইটিং লিখার স্ট্র্যাটেজি

👉 আর্গুমেন্ট রাইটিং নিয়ে আমাদের সকল ভিডিও একসাথে । রিটেন ব্যাচে ভর্তি হয়ে ইনবক্স।

১) আর্গুমেন্ট রাইটিং মাস্টার ক্লাস (A2Z)

https://drive.google.com/file/d/1RM0R6_utiFZ-P_GICANoO_lJXGXRXtnu/view?usp=drivesdk

২) আর্গুমেন্ট রাইটিং লেখার স্ট্র্যাটেজি

https://drive.google.com/file/d/1SnaT15OsvJ2GPu8WY-OIwFLNo-jDTDuL/view?usp=drivesdk

৩) ফোকাস আর্গুমেন্ট কমন না পড়লে কি করবেন

https://drive.google.com/file/d/1-19cmkE2eLEZxDv-fqjiX8TjEWyIYAXZ/view?usp=drivesdk

৪) Bank Written বই থেকে আর্গুমেন্ট কিভাবে পড়বেন

https://drive.google.com/file/d/1cWHVguwmm4e1G9IGm1rG3fvRElWlQLm1/view?usp=drivesdk

# আর্গুমেন্ট এর পুরো বিষয়টা আলোচনা করা হয়েছে। কাটছাঁট করেও সাড়ে তিন ঘণ্টার ফাইল…

https://drive.google.com/drive/folders/1EwlBhRx0Q_dWpbePORBfENSljPNLm7cN?usp=sharing

ডাউনলোড করা যায়না, এই দাবী করবেন না প্লিজ। সময় নিয়ে ডাউনলোড করে নিবেন।

# ১৫০+ শব্দের শর্ট আর্গুমেন্ট বা অপিনিয়ন বেজড লিখার জন্য।

নেন, একটা ক্লাস ফ্রি দিয়ে দিলাম। আজকেই নিয়েছি ক্লাস টা।

https://drive.google.com/drive/folders/1NpTWjXd_0ES4lnBJxdwdQedoiacFJ-Rm?usp=sharing

Don’t Thank Me. Thank those who spread …… about me.

# Argument Writting তিন ঘণ্টার ফাইল

আর্গুমেন্ট এর পুরো বিষয়টা আলোচনা করা হয়েছে। কাটছাঁট করেও সাড়ে তিন ঘণ্টার ফাইল…

https://drive.google.com/…/1EwlBhRx0Q…  or here

ডাউনলোড করা যায়না, এই দাবী করবেন না প্লিজ। সময় নিয়ে ডাউনলোড করে নিবেন।
আর আমার নেক্সট প্রজেক্ট এর জন্য নিচের পেজে লাইক করে রাখুন।

ধন্যবাদ সবাইকে।


 

★ GK – সাধারণ জ্ঞান

ব্যাংক জিকে ভালো করার উপায় –

 গতানুগতিক জিকে বা সাম্প্রতিক এখন কম আসে ফলে আপনি বিসিএস কেন্দ্রিক জিকে পারলেও ব্যাংকে ভালো করতে হিমসিম খাচ্ছেন… প্রিলি এবং রিটেন এ কিভাবে ইজিলি ৮০% নম্বর কভার করবেন দেখে নিন….
করণীয় উপায়–
১. ব্যাংক রিলেটেড জিকে পড়ুন আগে।
২. ব্যাংক + আইসিটি+ বিভিন্ন সংস্থার Full from পড়লে ১ টি কমন প্রিলি + রিটেন এ।
৩. বিজ্ঞান হুবহু বিগত ১০ বিসিএস এর প্রশ্ন দেখবেন ইজিলি ১/২ টি কমন ( তবে ব্যাখ্যা সহ পড়বেন)
৪. বিভিন্ন খেলাধুলা, অলিম্পিক, খেলাধুলার পুরষ্কার পড়লে ১ টি কমন পাবেন।
৫. বিভিন্ন পদক ও সাম্প্রতিক পুরষ্কার যেমন নোবেল প্রাইজ,অস্কার,, পড়লে ১ টি কমন।
৬. বিভিন্ন সংস্থা পড়লে ২/৪ টি কমন।
৭. বিটকয়েন, ইউরো মুদ্রা,টেসলা, ফেসবুক,x বা যোগাযোগ + ইন্টারনেট মাধ্যম পড়লে একটি কমন পাবেন।
৮. বাংলাদেশের নদী,পাহাড়, হাওড়,বিল, গ্যাস,বা প্রাকৃতিক সম্পদ হতে ২ টি কমন পাবেন।
৯. বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি বা তাদের অবদান হতে ১ টি কমন পাবেন যেমন জামাল নজরুল ইসলাম।
১০. বিভিন্ন ইম্পর্ট্যান্ট ঘটনা, চুক্তির সাল হতে ১/২ টি কমন পাবেন।
১১. সাম্প্রতিক প্রযুক্তি নিয়ে আপডেট তথ্য জানবেন যেমন Ai
১২. সাম্প্রতিক এর আহামরি বিশাল বই না পড়ে প্রচলিত গুলো পড়ুন বা ফেসবুকে পাওয়া সংক্ষিপ্ত নোট বা current affairs এর শুরু এর ৫০ প্রশ্ন + live mcq এর সাম্প্রতিক নেওয়া এক্সাম গুলো।
এগুলো না পড়লে আপনার প্রিপারেশন পারফেক্ট হবেনা কখনই।
অফিসার জেনারেল সোনালী ব্যাংক
অফিসার ক্যাশ রুপালী ব্যাংক।

★ Passage

Passage ২০ মার্কস ১২-১৫ মিনিট ভালো_করার_জন্য_কৌশল – 

১️⃣ আগে Passage বোঝা, তারপর লেখা
প্রথমে পুরো Passage একবার পড়ে মূল ভাব (central idea) ধরুন
অপরিচিত শব্দে আটকে না থেকে sentence-এর অর্থ বোঝার চেষ্টা করুন
২️⃣ প্রশ্ন অনুযায়ী উত্তর (No গল্প!)
Wh-question হলে সরাসরি উত্তর দিন
Yes/No টাইপ প্রশ্নে কারণসহ ছোট বাক্য লিখুন
Passage-এর বাইরে কিছু লিখবেন না (own idea avoid)
৩️⃣ কপি না করে Rephrase করুন
Passage-এর বাক্য হুবহু তুললে নাম্বার কাটা যায়
Synonym + sentence structure change করে লিখুন
important → significant
because → due to / as
৪️⃣ Grammar > Vocabulary
খুব হাই-ফাই শব্দ দরকার নেই
Simple sentence + correct tense + subject-verb agreement এভাবে লিখুন।
৫️⃣ সময় ম্যানেজমেন্ট
Passage পড়া: ৩–৪ মিনিট
Answer লেখা: ১২–১৫ মিনিট
শেষ ১ মিনিটে grammar check
৬️⃣ দৈনিক Practice (must)
প্রতিদিন ১টা Passage প্র্যাকটিস করুন
বিগত বছরের ব্যাংক Passage বারবার লিখুন
লিখে নিজেই কাটাছেঁড়া করুন
এক্সাম টিপস ⭐
👉 উত্তর সবসময় Passage-এর language-এর কাছাকাছি রাখবেন
👉 অযথা বড় উত্তর নয়—relevant + precise

রিটেন প্রস্তুতি- All – Araf Hasan Jheel

রিটেন প্রস্তুতি- পর্ব ১ – ফোকাস রাইটিং
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আজ আসি রিটেন প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট ফোকাস রাইটিং নিয়ে।
– [ ] আমি প্রথমত ফোকাসে কয়েকটি ক্যাটাগরি ভাগ করে নিতাম। যেমন: development, banking, women, IT, environment, crisis etc. এগুলার জন্য কিছু কমন ইন্ট্রো এবং কনক্লুশন মুখস্ত করে রাখতাম যেটা এক্সামে দ্রুত কাজে লাগাতাম।
– [ ] ফোকাস আমি সবই পড়তাম ইংরেজিতে। পরীক্ষায় আমার কাছে ইংরেজি টাকে বাংলায় কনভার্ট করা সহজ লাগে। তাই এই ভাবে করতাম।
– [ ] ফোকাসের বিভিন্ন টপিকের ডাটা খাতায় চার্ট আকারে নোট করতাম। যখন যেটা ইম্পর্টেন্ট মনে হতো সেটাই করতাম (যেমন লাস্ট করেছিলাম পেট্রো ডলার, জ্বালানী সংকট নিয়ে)। এগুলাই পরীক্ষায় প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতাম। আমি (Banking and bcs journey with ASF) ভাই কে ফলো করতাম এবং উনার শেয়ার করা রিসোর্স গুলো সত্যিই অসাধারণ। উনার কাছে এই ব্যপারে আমি কৃতজ্ঞ।
– [ ] অবশ্যই অবশ্যই অর্থনৈতিক সমীক্ষা লেটেস্ট টা, বাজেট লেটেস্ট টা এগুলা ভালোভাবে পড়ে রাখবেন। তারপর সংবিধান, এসডিজি। এগুলা যেকোনো ফোকাসেই কমবেশি কাজে লাগানো যায়।
ওভারঅল এভাবে আগাতে পারেন যাদের ফোকাসে দূর্বলতা আছে। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেয়ার চেষ্টা করবো।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)

রিটেন প্রস্তুতি পর্ব – ৩ (ফোকাস)
আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আজকের পোষ্ট পড়ার আগে অবশ্যই রিটেন প্রস্তুতি পর্ব ১ টা দেখে নিবেন। আমি লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি।
– [ ] আপনাদের ফোকাসের কৌশলে আমি বলেছিলাম কিছু টপিকের কমন ইন্ট্রো এবং কনক্লশন লিখে রাখতে। এটা পরীক্ষার সময় আপনার লিখার গতি বাড়াবে। আমি কিছু টপিক লিখেও দিয়েছি পর্ব ১ এ। দেখে নিবেন অবশ্যই।
– [ ] আজ আপনাদের সাথে আমার লিখা CRISIS নিয়ে ইন্ট্রো এবং কনক্লুশন শেয়ার করি যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে লিখা উচিত এবং কিভাবে পরীক্ষায় এপ্লাই করা যায়।
– [ ] মনে করেন জ্বালানী সংকট নিয়ে ফোকাস আসছে। যেহেতু এটা CRISIS এর মধ্যে পরে তাই এটার ইন্ট্রো এবং কনক্লুশন টা আমার লিখা নোটের মতো করে দিতে পারেন (আপনি আপনার মতো করে একটা বানিয়ে নিবেন যাতে নিজের লিখার ইউনিকনেস থাকে)। মাঝে দিয়ে বর্তমান অবস্থা, কি কি ব্যবস্থা গ্রহন করা যায় নিরসনে, সরকারের পদক্ষেপ, গ্লোবাল পারস্পেকটিভ এগুলা এড করে দিবেন।
– [ ] যেহেতু এখন খাতায় ফিক্সড পেজ দেয়া থাকে তাই আগেই একটা ছক কষে নিবেন কি কি লিখবেন। নাহয় দেখবেন এলোমেলো লেখা হয়ে গেছে।
আপাতত আপনারা এভাবে ফোকাসের লে আউট বানিয়ে ফেলেন। সামনে আরো পোষ্ট আসবে রিটেন নিয়ে খেয়াল রাখবেন। কোনো প্রশ্ন থাকলে জানাবেন।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)
রিটেন প্রস্তুতি- পর্ব  – ব্যাংক রিটেন প্রস্তুতি (সংবিধান)
আশাকরি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য রিটেন ফোকাসে কিভাবে সংবিধান ব্যবহার করা যায় তার জন্য তৈরী করা আমার নোট আপনাদের সাথে শেয়ার করছি।
➡️ নোটে সংবিধানের কোন পয়েন্ট গুলো পড়বেন এবং কোন কোন টপিকের ফোকাসে তা ব্যবহার করতে পারবেন লিখা আছে। চেষ্টা করবেন কনক্লুশনে এগুলা ব্যবহার করার। এতে স্যারের দৃষ্টি আকর্ষন করা সহজ।
➡️ এর সাথে এসডিজি কে এড করবেন। আমি প্রায় ফোকাসেই এই কাজ টা করতাম বিশেষ করে কনক্লুশনে।
ধীরে ধীরে আরো নোট শেয়ার করার চেষ্টা করবো। আর প্রিলি এবং রিটেন প্রস্তুতি নিয়ে গ্রুপে আমার আরো কিছু পোষ্ট আছে চাইলে দেখে নিতে পারেন।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)
রিটেন প্রস্তুতি পর্ব – ৪
আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো ফোকাসে কিভাবে এসডিজি এর পয়েন্ট গুলো রেকমন্ডেশনে কাজে লাগানো যায় সে স্ট্রাটেজি।
– [ ] প্রথম কাজই হবে এসডিজি এর ১৭ টি পয়েন্ট মুখস্থ করে ফেলা। এটা ফরজ কাজ যে কোনো রিটেন প্রার্থীদের জন্য।
– [ ] ধরেন কিছু একটা ডেভেলপমেন্ট টাইপ নিয়ে একটা ফোকাস রাইটিং আসলো। তাহলে এখানে কিন্তু আমরা চাইলেই লেখার ধরণ অনুযায়ী SDG 1(No poverty), SDG 4(Quality education), SDG 8 (Economic growth) এগুলা কিন্তু রেকমন্ডেশনে টানতে পারি।
– [ ] এভাবে যখন যে ফোকাস লিখবেন সেখানে আপনি বুঝে বুঝে এসডিজির পয়েন্ট গুলো এড করে দিবেন। এতে আপনার লেখার মান বাড়বে।
– [ ] এছাড়া ফোকাস ইমপ্রুভমেন্ট এর জন্য আমার আগের রিটেন পোষ্ট গুলো ফলো করবেন।
পরিশেষে ফোকাস কিন্তু একদিনের বিষয় নয় যে ধরবেন আর অনেক ভালো করে ফেলবেন। ধীরে ধীরে সময় দিন এবং পড়ার অভ্যাস করেন। ইনশাআল্লাহ ভালো হবে।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)

 (Written) Preparation – 10 Days Smart Guideline

Officer General – এই পরীক্ষায় অংশগ্রহণকারী ভাই-বোনদের জন্য নিজের অভিজ্ঞতার আলোকে ছোট্ট কিন্তু কার্যকর কিছু গাইডলাইন শেয়ার করছি।

🔹 প্রথম কাজ: সিলেবাস + নিজের স্ট্রং জোন
লিখিত পরীক্ষার সিলেবাস অলরেডি দেওয়া আছে। প্রিপারেশন শুরু করার আগে অবশ্যই পুরো সিলেবাস একবার দেখে নিন।
এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো—
👉 নিজের Strong Zone ঠিক করা।
ম্যাথ ভালো হলে মনে সেট করুন: ২৫ এ ২০+ আনতেই হবে
ট্রান্সলেশন ভালো হলে: ৪০ এ ৩০+ টার্গেট
এইভাবে মার্ক ভাগ করে টার্গেট সেট করুন।
🔹 কেন মার্ক-টার্গেট সেট করবেন?
বিগত এক্সামগুলোতে দেখা গেছে—
✅ লিখিততে ১২০+ পেলেই ভালো ব্যাংকে মেরিটের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
তাই শুরুতেই একটা ফিক্সড টার্গেট নিন, এরপর পড়াশোনায় ঝাঁপিয়ে পড়ুন।
⏳ হাতে সময়: মাত্র ১০ দিন
এই ১০ দিনই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে—
হবে কি হবে না, সেটা অনেকটাই এই সময়ের উপর নির্ভর করবে।
➡️ দিনে ৮+ ঘন্টা পড়াশোনা করুন
➡️ চেষ্টা না করলে কিছুই হবে না—এইটা মাথায় রাখুন
📘 বিষয়ভিত্তিক প্রস্তুতি কৌশল
1️⃣ Focus Writing
২৫টি বাংলা + ২৫টি ইংরেজি ফোকাস সিলেক্ট করুন
প্রতিদিন মিনিমাম ৫টা করে পড়ুন
হুবহু মুখস্থ নয়—প্যাটার্ন বুঝে লিখতে শেখার চেষ্টা করুন
ফোকাস কমন না পড়লেও যেন লিখতে পারেন—এই লক্ষ্য রাখুন
2️⃣ Math
১০ দিনে সব ম্যাথ সম্ভব না
কিছু চ্যাপ্টার বেছে নিন
অতিরিক্ত কঠিন/হিজিবিজি অংক এড়িয়ে চলুন
স্কোরিং + টাইম-সেভিং অংকে ফোকাস করুন
3️⃣ GK
কারেন্ট অ্যাফেয়ার্স
বিগত লিখিত প্রশ্ন
👉 GK অনেক সময় রিপিট হয়, তাই ভালোভাবে দেখুন
4️⃣ Translation
এখানে প্র্যাকটিসই সব
পত্রিকা, যেকোনো প্যারাগ্রাফ নিজের মনে ট্রান্সলেট করুন
প্রতিদিন অনুশীলন করুন—বিকল্প নেই
5️⃣ Precis Writing
নিয়মকানুন একবার ভালোভাবে দেখে নিন
এরপর বারবার প্র্যাকটিস
6️⃣ Passage Writing
হুবহু কপি করবেন না
নিজের ভাষায় সুন্দর করে লিখুন
Focus Writing ভালো করলে Passage অনেকটাই কাভার হয়ে যায়
⏰ লাস্ট ২ দিনের স্পেশাল স্ট্র্যাটেজি
👉 Math + GK + Translation বেশি দেখবেন
👉 Focus Writing কম দেখবেন
কারণ—
Math ও GK = MCQ টাইপ স্কোর
অল্প সময়ে অনেক মার্ক ওঠানো যায়
📝 পরীক্ষা হলে কিভাবে লিখবেন?
শুধু পড়াশোনা করলেই হবে না—
👉 Presentation খুব গুরুত্বপূর্ণ
যেটা ভালো পারেন, সেটা দিয়েই শুরু করুন
এতে খাতা কাটার সময় পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়
অনলাইনে/অফলাইনে ঘড়ি ধরে মক এক্সাম দিন
২ ঘণ্টায় ২০০ মার্ক লেখা সহজ না—প্র্যাকটিস লাগবেই

Others

🎯 FBS Written Exam: অ্যানালিটিক্যাল রিজনিং ও ক্রিটিক্যাল থিংকিং জয় করার সম্পূর্ণ গাইডলাইন 🎯
​FBS (Faculty of Business Studies) তাদের লিখিত পরীক্ষায় Analytical Reasoning and Critical Thinking সেকশনে সাধারণত এমন কিছু প্রশ্ন দেয় যা আপনার লজিক্যাল অ্যানালাইসিস, ডেটা ইন্টারপ্রিটেশন এবং ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করে।
​আজকের পোস্টে FBS লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড অনুযায়ী ৩টি ভিন্ন ক্যাটাগরির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার আদর্শ সমাধান আলোচনা করা হলো।
​📊 Category 1: Business Case & Data Interpretation (Critical Thinking)
​📝 Question:
​A prominent commercial bank in Bangladesh noticed a 15% drop in credit card usage and a 20% increase in customer complaints regarding transaction failures over the last two quarters. At the same time, a newly launched digital wallet app in the country reported a 40% growth in its active user base.
​Identify the core problem(s) the bank is facing.
​Propose three immediate strategic steps the bank should take to retain its customers.
​💡 Model Solution:
​Core Problems Identified:
​Technical Deficiency & Customer Dissatisfaction: ট্রানজেকশন ফেইলিউর ২০% বৃদ্ধি পাওয়া নির্দেশ করে ব্যাংকটির পেমেন্ট গেটওয়েতে বড় ধরনের ত্রুটি রয়েছে অথবা তাদের IT Infrastructure বা সার্ভার আপডেটেড নয়।
​Market Competitiveness & Customer Churn (গ্রাহক হারানো): নতুন ডিজিটাল ওয়ালেট অ্যাপের ৪০% গ্রোথ প্রমাণ করে গ্রাহকরা আরও স্মুথ এবং উন্নত ইউজার এক্সপেরিয়েন্সের (UI/UX) দিকে ঝুঁকছেন। ফলে ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার ১৫% কমে গেছে।
​Proposed Strategic Steps:
​System Upgrade & Downtime Minimization: অবিলম্বে আইটি টিম এবং পেমেন্ট গেটওয়ে পার্টনারদের (যেমন: Visa/Mastercard) সাথে যৌথভাবে সার্ভার অডিট করা এবং ট্রানজেকশন ফেইলিউর শূন্যের কোঠায় নামিয়ে আনা।
​Enhance Reward & Cashback Programs: সাময়িকভাবে ক্রেডিট কার্ড ব্যবহারে আকর্ষণীয় ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্ট বা বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ ডিসকাউন্ট অফার চালু করা, যাতে গ্রাহকরা কার্ড ব্যবহারে পুনরায় উৎসাহিত হন।
​Seamless UI/UX Integration: ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপের উন্নয়ন দ্রুত করা এবং এতে ডিজিটাল ওয়ালেটের মতো সহজ ফিচার (যেমন: Instant QR Payment, সহজ ফান্ড ট্রান্সফার) যুক্ত করে প্রতিযোগিতায় টিকে থাকা।
​🧠 Category 2: Logical & Critical Reasoning (Short Scenario)
​📝 Question:
​Statement: “To boost the rural economy, Bangladesh Bank should mandate all commercial banks to disburse at least 30% of their total loans to agricultural and small-scale cottage industries in rural areas.”
​Provide one strong argument IN FAVOR of the statement and one strong argument AGAINST the statement from a commercial banking perspective.
​💡 Model Solution:
​Argument In Favor (Economic Inclusivity): ৩০% ঋণ গ্রামীণ অর্থনীতিতে বাধ্যতামূলক করলে তৃণমূল পর্যায়ে তারল্য (Liquidity) বৃদ্ধি পাবে, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষি উৎপাদন বাড়বে। বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য এটি একটি বিশাল ও অবিকশিত রিটেইল মার্কেট উন্মোচন করবে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এবং গ্রিন ব্যাংকিংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।
​Argument Against (Risk & Profitability): বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এই কঠোর কোটা চরম ঝুঁকিপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগ বা সুশাসনের অভাবে গ্রামীণ ও ক্ষুদ্র খাতে খেলাপি ঋণের (NPL) হার সাধারণত বেশি থাকে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার ক্ষুদ্র ঋণ (Micro-loans) পরিচালনা করার অপারেশনাল খরচ, শহরের কয়েকটি বড় কর্পোরেট ঋণ ব্যবস্থাপনার চেয়ে অনেক বেশি, যা ব্যাংকের প্রফিট মার্জিন কমিয়ে দেবে।
​🧩 Category 3: Puzzle-Based Analytical Reasoning
​FBS অনেক সময় আইবিএ (IBA) বা জিম্যাট (GMAT) স্টাইলের লজিক্যাল পাজল দিয়ে থাকে, যা ধাপে ধাপে মেলাতে হয়।
​📝 Question:
​Five loan officers—A, B, C, D, and E—are scheduled to audit five different branches—Dhaka, Chittagong, Sylhet, Rajshahi, and Khulna—from Monday to Friday of the same week, exactly one officer auditing one branch per day.
​C audits the Sylhet branch on Wednesday.
​E audits the Khulna branch on the day immediately after A completes his audit.
​The Dhaka branch is audited on Monday.
​D audits the Rajshahi branch, but not on Friday.
​Find out: On which day does B audit, and which branch?
​💡 Step-by-Step Solution:
​ধাপ ১ (স্থির শর্ত): শর্ত অনুযায়ী বুধবার (Wednesday) নিশ্চিতভাবে C (Sylhet) এবং সোমবার (Monday) নিশ্চিতভাবে Dhaka ব্রাঞ্চ বসবে।
​ধাপ ২ (জোড়া শর্ত): শর্তমতে, A-এর ঠিক পরের দিন E (Khulna)। অর্থাৎ, পর পর দুই দিন খালি থাকতে হবে যেখানে শেষের দিনটির ব্রাঞ্চ হবে Khulna। পুরো সপ্তাহে কেবল মঙ্গলবার (Tuesday) ও বৃহস্পতিবার (Thursday) এভাবে ফাঁকা আছে। সুতরাং, Tuesday = A এবং Thursday = E (Khulna)।
​ধাপ ৩ (বাকি শর্ত): D অডিট করে Rajshahi, কিন্তু শুক্রবারে নয়। এখন বাকি আছে শুধু সোমবার আর শুক্রবার। যেহেতু D শুক্রবারে বসবে না, তাই D বসবে সোমবারে। কিন্তু সোমবারে তো আগেই ‘Dhaka’ ব্রাঞ্চ বুকড! তার মানে সোমবারে বসছেন D (Rajshahi)।
​ধাপ ৪ (চূড়ান্ত সমাধান): এখন বাকি রইল শুধু শুক্রবার। অফিসারদের মধ্যে বাকি আছেন B এবং ব্রাঞ্চের মধ্যে বাকি আছে Chittagong। সুতরাং, শুক্রবার অডিট করবেন B (Chittagong)।
​(নোট: অরিজিনাল প্রশ্নে সোমবার ঢাকা ফিক্সড বলায় ডাটা ওভারল্যাপ হতে পারে, তবে লজিক্যালি সমাধান করার নিয়ম এটিই। প্রদত্ত শর্তানুযায়ী B-এর শিডিউল আসে শুক্রবারে।)
​🎯 Correct Answer: B audits the Chittagong branch on Friday.
​🎯 FBS Written Exam-এর জন্য কিছু এক্সট্রা টিপস:
​🔹 পয়েন্ট আকারে লিখুন: প্যারাগ্রাফ বড় না করে বুলেট পয়েন্ট বা ১, ২, ৩ নম্বর দিয়ে টু-দ্য-পয়েন্ট উত্তর লিখবেন। FBS শিক্ষকরা দীর্ঘ রচনার চেয়ে সুনির্দিষ্ট উত্তর পছন্দ করেন।
🔹 বিজনেস টার্মের ব্যবহার: সাধারণ শব্দ এড়িয়ে ব্যাংকিং ও অর্থনৈতিক পরিভাষা (যেমন: Liquidity, Capital Adequacy, Credit Risk, Customer Retention, Non-Performing Loans – NPL) ব্যবহার করলে খাতার মান অনেক বেড়ে যায়।
🔹 টাইম ম্যানেজমেন্ট: অ্যানালিটিক্যাল পার্টে ইগোতে লেগে থাকা যাবে না। পাজলটি চট করে মাথায় না এলে জায়গা ফাঁকা রেখে পরের প্রশ্নে চলে যান। শেষে সময় বাঁচিয়ে ঠান্ডা মাথায় মেলাবেন।
​আরিফুল ইসলাম
জনতা ব্যাংক পিএলসি
সাবেক প্রভাষক, মীর্জাপুর মহিলা কলেজ, যশোর
সাবেক সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়

ফোকাস রাইটিং এ শব্দ চয়নে আপনি চাইলেই একটু এডভান্স

লিখালিখিতে প্রায়ই দেখা যায়, বা বলতে পারেন ফোকাস রাইটিং এ প্রায়ই আমরা দেখতে পারি, যে অনেক লিখেও আমরা ভালো করতে পারছি না। এই সমস্যা সমাধানের লক্ষ্যে আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
প্রথমত, আপনার শব্দ চয়নে আপনি চাইলেই একটু এডভান্স হতে পারেন। এতে করে আপনি খুব দ্রুত নিজের লেখাকে অন্যান্যদের লেখা থেকে এগিয়ে নিতে পারবেন। এবং, আশা করতে পারেন যে কিছুটা ভালো মার্ক পেতে পারেন। প্রথমে নিচের শব্দগুলো দেখে নিন-
১। বৃদ্ধি
২। হ্রাস
৩। পরিবেশ
৪। পরিস্থিতি
৫। পদক্ষেপ
আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনার জীবনে এমন কোন ফোকাস রাইটিং লিখেন নি, যেখানে আপনার এই ৫টি শব্দের মধ্যে কমপক্ষে ৪ টি শব্দ ব্যবহার করেন নাই, হা হা হা…… মজা করলাম একটু। এবং আরেকটা কথা বলি, আপনি এই শব্দগুলোর জন্য নিচের শব্দগুলো ব্যবহার করে থাকেন। দেখুন, মিলে কিনা…..
1. Increase, rise…..
2. Decrease, fall, decline……
3. Environment, surrounding…..
4. Condition, situation….
5. Step, measure…..
কিন্তু কেমন হবে, যদি আপনি এই শব্দগুলোকে নিচের শব্দগুলো দিয়ে রিপ্লেস করতে পারেন।
1. Soar, skyrocket, sprawl, spiral……
2. Plummet, wane, tail off, dwindle….
3. Ambience, environs….
4. Prevailing condition…..
5. Stride, adopted policies….
কিংবা ধরুন, think না বলে কখনো কি mull over এইটা ব্যবহার করার চিন্তা করেছি আমরা? কিংবা ধরুন, govt should take some necessary steps to control this problem এটা না লিখে Authorities concerned should adopt some pragmatic policies to tame this imbroglio বলা হয়েছে কখনো? আমি জানি, আপনি এখন দুইটা দাবী করতে যাচ্ছেন।
১। এসব কঠিন শব্দ লাগবেই কেন?
২। এসব ছাড়া কী চান্স পাচ্ছে না কেউ?
আমি এটাই বলবো এর উত্তরে, চান্স পাচ্ছে কী পাচ্ছে না, সেটা বিষয় না, আমরা চাইলেই তো পারি, আরেকটু এগিয়ে যেতে, তাইনা? তাহলে কেন এগিয়ে যাবো না। আপনি কি আগের এন্ড্রয়েড ভার্শন টাই ব্যবহার করবেন নাকি আপডেট করার চেষ্টা করবেন, বলুন। আপনি চাইলেই নিজেকে আপডেট করতে পারেন, তাইনা। কিছুটা ভিন্ন শব্দের ব্যবহার কিন্তু আপনাকে সবার চেয়ে একটু আলাদা হিসেবে উপস্থাপন করতে পারে, এটা তো মোটামুটি নিশ্চিত…
তাই যদি হাতে সময় থাকে, গতানুগতিকভাবে অনেক না লিখে একটা কাজ করুন আজকে থেকে। সাধারণত যে শব্দগুলো নিয়মিত এবং ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে হয়, এর একটা লিস্ট করে নিন এবং এগুলোর জন্য পত্রিকা থেকে কিছু সুন্দর এবং ভিন্নধর্মী শব্দ খুজে নিন। এই কাজটুকুর জন্য আপনার ৭/১০ দিনের পরিশ্রম যথেষ্ট। এভাবে আরো কিছু টেকনিক শেয়ার করবো। যদি ভালো লাগে, ব্যবহার করে দেখতে পারেন। কাজে লাগবে। দিন শেষে কথা একটাই, একই জিনিস হালকা ভিন্নতা আনা ছাড়া কিছুই না।
বিদ্রঃ এসব একান্তই আমার মতামত। মন চাইলে অনুসরণ করবেন। কিন্তু প্রয়োগ না করতে চাইলেও উপরের ৫ টি শব্দের জন্য যে শব্দগুলো দিয়েছি, সেগুলো শিখে নিলেও আপনার লস হবে না।
ধন্যবাদ সবাইক।
Achilice Barnad
MBA(IBA,DU), BBA & MBA (AIS,CU)
Assistant Director (Bangladesh Bank), Recommended
Officer General (Bangladesh Bank)
Former Senior officer (Janata Bank Ltd)
Former Senior officer (Rupali bank Ltd)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *