| |

– Bank Preparation (Preli Only) : All PDF বই + গাইডলাইন + প্রশ্ন

ব্যাংক প্রিপারেশনের a to z বুঝতে postটি সম্পূর্ণ দেখুন।
আরও অন্যান্য গুরুতপূর্ণ পোস্ট দেখুন::
– Bank Preparation (Written Only) All PDF বই + গাইডলাইন + প্রশ্ন
– Focus Writing (All) : ENG + BN
– সকল বিসিএস বই Pdf download (Updated 2026 Preli)

Syllabus & Exam Question Paper

Senior Officer (SO)

FBS-

Officer General (OG)

Officer Cash (OC)

ব্যাংক চয়েজ লিস্ট সাজেশন ও নতুন সিলেবাস.PDF

 

Analysis

– FBS + CTI প্রিলি প্রশ্ন এনালাই‌সিস -// Preli Suggestion Sub_Wise – 

 Yousuf Choton – বি‌ভিন্ন ফ‌্যাকা‌ল্টির পছ‌ন্দের ম‌্যাথ ট‌পিক – suggestion for focus

Math All Faculty Analysis:-

#SO_যদি_Arts_Faculty নেয়, তাহলে এই চ্যাপ্টারগুলো মাস্ট করতে হবে।
বেশি না, প্রতি টপিক থেকে বিভিন্ন টাইপের গুরুত্বপূর্ণ ১৫-২০ টি করে অংক করুন। এই শর্ট টাইমে একটা শক্ত প্রস্তুতি হবে। SO পরীক্ষার এখনো সময় আছে ২৫+ দিন। প্রতিদিন একটা করে টপিক শেষ করুন। বড় টপিক ২ দিনে শেষ করুন।
Number System, Interest, Equation, Algebra, Geometry, Mensuration, Trigonometry, Percentage, Set, indices & Logarithm, Average, Inequality, Series, Permutation, Combination, Probability, Mental Ability, Age, Ratio.
SO মেগা গণিত কোর্সে ৫০% ছাড়ে ভর্তি হতে ইনবক্স করুন। শীট থেকে কমন পাবেন ইনশাআল্লাহ।

ব্যাংকের সব ফ্যাকাল্টি ভিত্তিক Bangla, English, ICT এনালাইসিস.pdf

বিকল্প – All ফ্যাকাল্টি ভিত্তিক All Sub এনালাইসিস — 

ARTS Faculty Question Analysis for Senior Officer pdf- 

FBS_Analysis.pdf – 

FBS বিষয় ভিত্তিক Analysis করে শর্ট সাজেশন.pdf

সর্বশেষ Senior Officer পরীক্ষার Analysis –

Senior Officer preli ২০২৬—সব পড়বেন না! কী পড়বেন, কী বাদ দেবেন—Smart Roadmap এক নজরে

Preli PDF (All Subjects)-

Bangla

link –

Bangla (All) জব প্রিপারেশন বই Pdf Download

English

link –

English (All) জব প্রিপারেশন বই Pdf Download

Vocabullary All Books PDF Links – 

link_HERE

Math

link –

Math (All) জব প্রিপারেশন বই Pdf Download

# Exam Taker CTI Math-pothik sir –

লাস্ট কয়েকটি ব্যাংকের প্রিলির ম্যাথ (FBS, ARTS,IBA) চর্চায় রাখু.pdf

# BB preli math – previous year question & Solution video classes –

https://drive.google.com/drive/mobile/folders/1q1iuTpc_oiL7uj2LknzvQN7lXAv42er2?fbclid=IwdGRzaASrlC5jbGNrBKuUHGV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHirsYVeJ2NF_mMxX1_AoxbEnXOcNGTOvIdG-eQ1sE72XxgjF5cI57VYP9con_aem_Elc0QSqUFXbEzdKo0fepRw

# ম্যাথ এক্সপার্ট Tarek Rafi স্যারের বিগত ৩ টা ব্যাচের ক্লাস একদম ফ্রী করে দিলাম –

আর যদি শুভকামনা কাজে লাগে, আরো বিশাল অফার আসবে। আজকে বিকেলে একদিনের জন্য আমাদের ব্যাচ গুলোতে ভর্তি ওপেন দেয়া হবে।

১। 10 Written Math Class From Aggarwal Book : [Class – 10 ; Total Math Solved – 100]

https://drive.google.com/drive/folders/1jHaJrEEnLytIPETh67jFOfL8rtFL4qsL

২। Bangladesh Bank PYQ Preliminary Math Batch : [Class – 23 ; Total Math Solved – 540]

https://drive.google.com/drive/folders/1q1iuTpc_oiL7uj2LknzvQN7lXAv42er2

৩। BIBM PYQ Math Preliminary Batch: [Class: 33 ; Total Math Solved: 640]

https://drive.google.com/drive/mobile/folders/17v2yEMppXf4sV83d2r1UgFwuLrquoM_Q?fbclid=IwdGRjcATFR9pjbGNrBMVHeGV4dG4DYWVtAzEwMABzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgAAR49ecoIV3YQJ5bVsQuxOX156d7LIHec5xKCBPPwgsWAZjo38a29_P7HBQB6MA_aem_J28QbyprPK9LRVLX_e8neg

ICT

link –

ICT (All) জব প্রিপারেশন বই Pdf Download

GK

link –

GK (All) জব প্রিপারেশন বই Pdf Download

ব্যাংকিং নলেজ

# Financial Knowledge Part 01 .pdf

# Financial Knowledge Part 02 .pdf

# Financial Knowledge Part 03 .pdf

# Banking GK(Part-01).pdf 

# Bank and financial knowledge.pdf 

# BANKING TERMINOLOGY .pdf

# Banking Important Term.pdf

# Financial Knowledge Previous Question .pdf

# Finance and Banking 40 years mq.pdf

# Financial_Banking_Knowledge_40 years.pdf

# lecture-06 E-Banking, Modern Banking and Islamic Banking.pdf

# ফিন্যান্স ও ব্যাংকিং bankers selection guide.pdf

# finance bank cutmark.pdf

# finance banking class 9-10.pdf

# ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান .pdf

# ফিন্যান্স ও ব্যাংকিং শিক্ষণ BOU.pdf

Analytical Skill

# Analytical Ability বিস্তারিত : puzzle + Critical reasoning – 

link

FBS নেয়া সর্বশেষ প্রিভিয়াস প্রশ্ন গুলো এক নজরে দেখে নিন (সিনিয়র অফিসার পরীক্ষা জন্য)

FBS 17 Question Solution 2021-22

FBS Eminent নেয়া সর্বশেষ প্রিভিয়াস প্রশ্ন গুলো

FBS Recent pub সাম্প্রতিক বছর এর নেওয়া বিগত সালের ব্যাংকের পরীক্ষার প্রশ্ন সমাধান

FBS এর Recent Pub All প্রশ্ন

FBS ফ্যাকাল্টি Private bank সকল প্রশ্ন একসাথে

CTI নেয়া সর্বশেষ প্রিভিয়াস প্রশ্ন গুলো এক নজরে দেখে নিন

# eng pdf

প্রিলির কিছু টপিকস

লাস্ট ২ টা এসও FBS নিয়েছিল, আশা করা হচ্ছে এবারও FBS নিবে (মধু দার আপডেট অনুযায়ী),আর FBS নিলে সিলেবাসের হয়তো খুব বেশি পরিবর্তন হবে না। লাস্ট এসও সিলেবাস সংযুক্ত করে দিয়েছি।
FBS এর এই সিলেবাসের একটা সুবিধা হলো প্রিলির কিছু টপিকস রিটেনে সরাসরি কাজে লাগবে , যেমন বাংলা ব্যাকরণ, English Language, Financial & Banking Knowledge, GK,Analytical Skills. তাই যারা প্রিলির জন্য পড়ছেন এই টপিকস গুলা এমন ভাবে পড়েন যেন রিটেনের জন্য নতুন করে পড়া না লাগে, এতে সময় বাচবে যে সময় অন্য কিছুতে সার্ভ করতে পারবেন ও প্রস্তুতিও বেশ জোরালো হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো প্রিলির রেজাল্টের পর হাতে বড়জোড় ২ সপ্তাহ মত সময় পাবেন রিটেনের জন্য, তাই একটু কৌশলী হওয়া উচিত।
লাস্ট এসও রিটেনের প্রশ্নও সংযুক্ত করে দিয়েছি, এতে আপনার প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতি নিতে সহজ হবে আশা করি। কারোর কোনো জানার থাকলে ইনবক্স বা কমেন্ট করতে পারেন।
সোহাগ হোসাইন
সিনিয়র অফিসার (সুপারিশ প্রাপ্ত)
বাংলাদেশ কৃষি ব্যাংক
মেধাক্রমঃ ৬৩

ব্যাংক প্রিলি প্রস্তুতি  Guidelines

বাংলা – প্রিলি প্রস্তুতি পর্ব – ১
সবাই ভালো আছেন আশাকরি। এই গ্রুপ থেকে আমার চাকুরী জীবনের প্রিপারেশনের শুরু থেকেই যথেষ্ট হেল্প পেয়েছি সবার থেকেই। এইজন্য আমি কৃতজ্ঞ। বিশেষ করে শিভাম রাঠি দাদা এবং ইংরেজির জন্য সুমন সেন দাদা তাদের কথা না বললেই নয়।
যদিও আমার গ্রাজুয়েশন ২০১৯ সালের শুরুতেই কমপ্লিট হলেও আমি আসলে চাকুরির প্রিপারেশন শুরু করি ২০২৩ সালের শেষের দিক থেকেই। এর আগে একাডেমিক কোচিং সেক্টরের সাথে যুক্ত থাকায় প্রিপারেশন নেয়া হয়নি কোনো। আল্লাহ পাক এরপরও আমাকে যা দিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ।
যারা ব্যাংক নিয়ে প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু পরামর্শ এবং পড়াশোনার প্লান আপনাদের সাথে শেয়ার করি যাতে কেউ না কেউ যেন উপকৃত হয়। তাই আজ শুরু করি আমার বাংলা প্রিপারেশন এর ব্যাপার নিয়ে।
প্রথমত আপনারা চেষ্টা করবেন একাধিক বই না পড়ে একটা বই বারবার শেষ করার। এতে আপনার যেমন কনফিডেন্স বাড়বে তেমনি বারবার রিভিশন এর জন্য পরীক্ষায় অপশন দেখেই দেখবেন মাথায় এন্সার টা ক্লিক করবে।
আমি ফলো করি অলঅয়েজ ৯/১০ এর বাংলা বোর্ড বইটা নতুন এবং পুরাতন ভার্শন দুইটাই। আপনি বিশ্বাস করেন এই বইটা ঠিকঠাক শেষ করলে ইনশাআল্লাহ গ্রামার পার্ট টায় তেমন আটকাবেন না।
আর বিরচন পার্ট টা আমি পড়ি ক্রাক এর প্রিভিয়াস ইয়ার গুলো থেকে। বিরচন পার্ট প্রিভিয়াস ইয়ার ভালোমতো শেষ করলে এনাফ আমার মতে। অনেকে শুধু ব্যাংক এর প্রিভিয়াস পড়েন। এভাবে না পড়ে ক্রাক থেকে প্রিভিয়াস সব পড়বেন যেটা অন্যান্য পরীক্ষাতেও খুব ভালো ভাবে কাজে লাগাতে পাড়বেন। এর বাইরে যদি সময় থাকে সৌমিত্র শেখর এর বই দেখতে পাড়েন। বাট এটা দেখবেন যদি আপনার হাতে সময় এবং পড়ার এনার্জি থাকে। চেষ্টা করবেন নিজের একটা স্ট্রাটেজি বানিয়ে পড়ার। তারপরও কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাবেন, আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)
বুদ্ধিমানের ব্যাংক প্রস্তুতি (প্রিলি) – পার্ট ৪ঃ বাংলা
লেখাটির স্বত্বাধিকারী –
তানজিম আহমেদ খান
উপসহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
সাবেক সিনিয়র অফিসার, জনতা ব্যাংক
সাবেক অফিসার, সোনালী ব্যাংক
🙏আসসালামুআলাইকুম / আদাব
🔘আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন প্রিপারেশন সংক্রান্ত সাজেশন এর জন্যে। আসলে প্রিপারেশন কি কি নিবেন এটা কারোরই অজানা নয়। আমি খুব বিশেষ ভাবে বা কোনো অভূতপূর্ব পন্থা অবলম্বন করেছি এমনটা কিন্তু নয়। কিছু মেন্টরের সরণাপন্ন হয়েছি। তাদের দেয়া গাইডলাইন ফলো করেছি। নিজেকে সময়ের সাথে পরিপক্ব করেছি আরো। একটা সময় পর যেই ফ্যাকাল্টি পরীক্ষা নিক না কেনো, প্রিলির গণ্ডি পেরোতে সমস্যা হয়নি। আমার এখনো মনে পড়ে ২০২২ সাল এবং ২০২৩ সালে আমি কোন প্রিলি পরীক্ষা ফেল করিনি, লিখিত ফেল করিনি। শুধু একটা ভাইভা ফেল করেছিলাম এই সময়ে। অথচ এই সময়টায় আমি সবথেকে কম পড়াশুনা করেছি। কারণ আমি এই সময়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। অর্থাৎ যা পড়বেন, খুব যত্ন করে, একদম কসায় রান্না করে পড়ে ফেলবেন। যেনো এরপর শুধু গন্ধ শুঁকে বলে দিতে পারেন উত্তর কি হবে! হা হা হা !!
😊আমার পেজে আমি প্রতিনিয়ত আপনাদের জন্যে দিকনির্দেশনা দেয়ার চেষ্টা করি। ফলো করার অনুরোধ রইলো 😊
🤜আমার অভিজ্ঞতা থেকে আমি দেখার চেষ্টা করেছি যে আমরা যারা প্রস্তুতি গ্রহণ করি, তাদের মূল সমস্যা কোথায়। আমার পর্যালোচনা বলে – সমস্যা কিন্তু এটা নয় যে আমরা জানি না কি পড়তে হবে, সমস্যা হচ্ছে ”কিভাবে” পড়তে হবে সেটা আমাদের অজানা। এই “কিভাবে” পড়তে হবে সেটা নিয়ে আলোচনা পরে হবে, আপাতত “কি” পড়তে হবে সেটা নিয়ে আলোচনা শেষ করি।
🏥আমি ৩৬০° প্রিপারেশন নিতে পছন্দ করি। বর্তমান প্রেক্ষাপটে এর বিকল্প দেখি না। হঠাৎ হঠাৎ প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। বড্ড ঝামেলা। এজন্যে একটি সামগ্রিক প্রিপারেশন এই মুহুর্তের প্যানাসিয়া।
✌️আজ বাংলা নিয়ে কথা বলবো। ইতোমধ্যে ইংলিশ এবং গণিত নিয়ে পোস্ট দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য সাব্জেক্ট গুলো আসবে।
🌀বাংলা –
🔥ব্যাকরণ একদম ফাতা ফাতা করে ফেলবেন।
বিশেষত –
♠️ কারক ও বিভক্তি
♠️ সমাস
♠️ সন্ধি বিচ্ছেদ
♠️শুদ্ধ বানান
♠️ভাষা, ধ্বনি ও বর্ণ
♠️শব্দ ও শব্দের উৎস
♠️ নত্ব ও ষ ত্ব বিধান
♠️প্রকৃতি ও প্রত্যয়ঃ সবচেয়ে কঠিন অধ্যায়
♠️ ধ্বনি পরিবর্তন
❤️❤️আরো একটু বেশি জোড় দিবেন বাগধারা, বাক্য সংকোচন, সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ – এই ৪ টায়।
🔥সাহিত্যের সকল সাহিত্যিকের বিগত সালের সকল প্রশ্ন। ২/৩ হাজার প্রশ্ন থাকতে পারে। প্রতিদিন ১০০ টা করে পড়লে ১ মাসে কমপ্লিট। আরো একটু জোর দিবেন – পত্রিকা, ছদ্মনাম, উপাধি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য – এই টপিক গুলোতে।
✅আগে আমরা শুধু পিএসসি ১১, পঞ্চ পাণ্ডব এবং এর কয়েকজন সাহিত্যিক নিয়ে পড়তাম। কিন্তু এতে পরীক্ষায় কমন আসে না। আপনারা এখন বইতে দেয়া সকল সাহিত্যিক নিয়েই পড়বেন কিন্তু সবাইকে নিয়ে গভীর ভাবে পড়তে হবে না। শুধু বিগত সালের প্রশ্ন পড়বেন। অনেক সাহিত্যিক দেখবেন বিগত সালে তাদের নিয়ে মাত্র এক বা দুইটা প্রশ্ন এসেছে।
পড়তে পড়তে অনেক কিছুই দেখবেন রিপিট চলে আসে।
🔥পছন্দের বই –
১. এমপি৩ অথবা অগ্রদূত/অভিযাত্রী/শিকড় বা এই ধরনের যেকোন বই । (বোর্ড বইয়ের দিকে আর যাওয়ার দরকার নাই)
২. ATM – এক টানা মুখস্থ বা টেক্কা।
🤦‍♂️ব্যাকরণ বুঝায় দিবে কে, সাহিত্য সহজ করে দিবে কে, অনেক উপন্যাস/কাব্যগ্রন্থ – মনে রাখার সহজ উপায় কি – এসব প্রশ্নের উত্তর জানতে আপনাকে অবশ্যই একজন মেন্টরের সরণাপন্ন হতে হবে। বাংলার জন্যে পছন্দের মেন্টর শাওন ভাই।
😃😃আজকে শুধু বাংলা নিয়েই বললাম। আগামীকাল অন্য কোনো বিষয় থাকবে। এ সপ্তাহের মাঝেই বাকি সবগুলো বিষয়ের প্রিলি প্রস্তুতি নিয়ে লেখা পাবেন আশা করছি।
English – প্রিলি প্রস্তুতি পর্ব – ২
আশা করি সবাই ভালো আছেন। গত পোষ্টে আমি ব্যাংক প্রিপারেশন এর জন্য আমার নেয়া বাংলা সাবজেক্টের স্ট্রাটেজি দিয়েছিলাম। আজ আসি ইংরেজির প্রস্তুতি নিয়ে।
প্রথমত আসি গ্রামার পার্ট এর আলোচনায়। আপনি প্রথমেই গ্রামার টপিক গুলোর রুলস ভালোভাবে ঝালাই করে ফেলবেন। এগুলা আসলে আমরা ৯/১০ এই পড়ে ফেলি এখন জাস্ট পুনরায় পড়া আরকি। চেষ্টা করবেন খাতায় বিভিন্ন টপিক এর রুলস গুলো লিখে রাখা। এই অভ্যাস টা অনেক ইফেক্টিভ কারণ পরীক্ষার আগে জাস্ট এই নোট খাতা টা দেখে গেলেই আপনার কাজ হয়ে যাবে এবং দেখবেন প্রতি পরীক্ষার আগে যখন একই পড়া পড়বেন ততই কনফিডেন্স গ্রো করবে। আমি গ্রামার দুইজন স্যারের ক্লাস ফলো করতাম এবং রুলস গুলো আয়ত্তে রাখতাম। এক হলো লতিফ স্যার এবং অন্যজন সুমন দাদা (বিশেষ করে দাদার ক্লজ এবং ফ্রাইজের ক্লাস জাস্ট অসাধারণ)। সামনে আপনাদের জন্য সময় করে আমার নোট খাতার লিখে রাখা রুলস গুলো শেয়ার করবো। রুলস তো অসংখ্য আছে টপিক ভেদে কিন্তু কোনগুলো আয়ত্ত করবেন তা বুঝতে পারবেন একটা প্রশ্নব্যাংক যখন নিবেন। ওইখানে যে রুলস এর টপিক গুলো বেশি আসছে সেগুলোই আপনার খাতায় লিখা থাকবে ব্যাস। sentence, gerund, clause, participle, voice, phrase, parts of speech এই টপিক গুলো বেশি করে নজর দিবেন।
মুখস্ত পার্ট টুকু আমি পড়তাম ক্রাক এর প্রিভিয়াস প্রশ্নব্যাংক থেকে। চেষ্টা করতাম অপশন ছাড়াই যাতে phrase & idioms, group verb এগুলা যাতে পারি যাতে একই সাথে রিটেন এও কাজে আসে। আমি আমার নিজের কথা বলতে ভোকাবুলারি তে তেমন সময় দিতাম না বা পড়তাম ও না কারণ ভালো লাগতো না আমার। ভোকাবুলারি বলতে শুধু আরিফ ভোকাবুলারি থেকে প্রিভিয়াস ৫ বছর দেখে যাইতাম। বাট কেউ ভোকাবুলারি তে এক্সপার্ট হলে এবং পড়তে ভালো লাগলে অবশ্যই অবশ্যই পড়বেন ওয়ার্ড স্মার্ট ১ টা।
যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতে পারলাম আশা করি এতে কিছুটা হলেও উপকৃত হবেন। তাও কারো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাবেন।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)
Math – প্রিলি প্রস্তুতি পর্ব – ৩

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। গত দুটি পোষ্টে আমি ব্যাংক প্রিপারেশন এর বাংলা এবং ইংরেজি প্রস্তুতি নিয়ে বলেছি। যারা দেখেন নি এখনো তাদের জন্য কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি। আজ আসি ম্যাথ এর প্রিপারেশন নিয়ে।
মূলত ম্যাথ ছিলো আমার স্ট্রং জোন যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এর এবং একাডেমিক কোচিং এর সাথে জড়িত। আমি মোটামুটি সবসময়ই আল্লাহর রহমতে ১৮/১৯ টা ম্যাথ কারেক্ট করতাম প্রিলি তে। এবং এই সাবজেক্ট টাতে সময় দিতাম সবচেয়ে কম। ইচ্ছা আছে আপনাদের জন্য ম্যাথ এর বিভিন্ন টপিক এর ফ্রি ক্লাস নেয়া। ❤️
আমার এটা স্ট্রং জোন হওয়াতে আমি সময় দিতাম কম কিন্তু যাদের ম্যাথে দূর্বলতা আছে তারা এটাতে সময় দিবেন সবচেয়ে বেশি। আপনার নিজ নিজ স্ট্রং জোনে সময় কমিয়ে এখানে সময় দিবেন। আমি ম্যাথ এর জন্য ফলো করতাম খাইরুলস বেসিক ম্যাথ বই টা (প্রিলি তে) এবং ওয়ান প্লাস পাবলিকেশন এর ব্যাংক রিটেন ম্যাথ বই টা। এই দুইটা বই ভালো ভাবে শেষ করতে পারলে আর কোনো কিছুই লাগবে না। অনেকে শর্টকাট নিয়ম শিখেন। আমি বলবো এগুলা এভয়েড করে মূল বেসিক অনুযায়ী ম্যাথ করেন তাহলে প্রিলি এবং রিটেন দুইটাতেই কাজে লাগবে। নবম/দশম শ্রেণীর বোর্ড বইয়ে যে ম্যাথ গুলো আছে সেগুলো এই দুই বইয়ে পেয়ে যাবেন তাই এটা কাভার হয়ে যাচ্ছে। আর জাস্ট রেগুলার বেসিসে প্রাকটিস করতে হবে আপনার এবং থেমে গেলে চলবে না। ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা যত প্রাকটিস করবেন তত ভালো পারবেন। প্রাকটিস এর সময় ক্যালকুলেটর ব্যবহার করবেন না। যেভাবে এক্সাম হলে এক্সাম দিবেন সেভাবে হাতে কলমে ক্যালকুলেশন করবেন এতে আপনার ক্যালকুলেশন স্পিড বাড়বে। এছাড়া গ্রুপে শিভাম রাঠি দাদার ম্যাথ এর ইম্পর্টেন্ট টপিক এর পোষ্ট আছে যেটা ফলো করতে পারেন। দাদার দেয়া পোষ্টের বোর্ড বইয়ের ইম্পর্টেন্ট টপিক গুলো আমি এখানেও উল্লেখ করে দিলাম আবারো:
০১. অধ্যায় ২.১ ( সেট )
০২. অধ্যায় ৩.১ – ৩.৩,৩. ৫ ( বীজগাণিতিক রাশি) ***
০৩. অধ্যায় ৪.১-৪.২ ( সূচক / লগ)
০৪. অধ্যায় ৫.১-৫.২ ( সমীকরণ ০১ চলক)
০৫. অধ্যায় ৯.১-৯.২ ( ত্রিকোণমিতি )
০৬. অধ্যায় ১০ ( দূরত্ব / উচ্চতা ) ***
০৭. অধ্যায় ১১.২ ( অনুপাত / সমানুপাত )
০৮. অধ্যায় ১২.২, ১২.৪ ( সমীকরণ ২ চলক)
০৯. অধ্যায় ১৩.১ , ১৩.২ ( ধারা ) ***
১০. অধ্যায় ১৬.১-১৬.৪ ( পরিমিতি ) ****
এছাড়া আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)
Senior Officer Preli বাজিমাত! সব অংক না করে মাত্র এই ১০টি Chapter করলেই Preli পরীক্ষায় ম্যাথ ৭৫–৯০% প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ!
মোস্ট ইম্পর্ট্যান্ট ১০টি Chapter:
১. Mensuration & Geometry —
২. Algebra —
৩. Percentage —
৪. Number System —
৫. Average
৬. Simplification
৭. Speed, Time & Distance (Trains)
৮. ত্রিকোণমিতি
৯. Series & Set
১০. Probability —
কেন আমার Foundation Batch আলাদা?
অহেতুক শত শত অংক করে সময় নষ্ট নয়। শুধুমাত্র পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্ট্যান্ট ও সিলেক্টেড Math টাইপগুলোই করানো হয়।
কম্পিউটার – প্রিলি প্রস্তুতি পর্ব – ৪
আশা করি সবাই ভালো আছেন। আজ আসি প্রিলি প্রস্তুতির ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট কম্পিউটার নিয়ে।
– [ ] অনেকেই কম্পিউটার কে মনে করেন যাস্ট প্রিভিয়াস পড়ে যাই হয়ে যাবে। বাট রিসেন্ট প্রশ্ন বিশ্লেষণ করলে দেখবেন শুধু প্রিভিয়াস পড়ে কিন্তু খুব একটা কমন পাওয়া যাচ্ছে না। তাই আমার মতে উচিত দীর্ঘ প্লানে অবশ্যই কম্পিউটার সাবজেক্ট টাকে জোর দেয়া। বিশেশ করে যারা ব্যাংক প্রিপারেশন নিচ্ছেন।
– [ ] আমি অনেক বই ই পড়েছি কম্পিউটার এর। কিন্তু আমার কাছে মনে হয়েছে সবচেয়ে গুছানো বই আলাল’স কম্পিউটার। এই বই টা ধাপে ধাপে পড়লে এখানে আটকাবেন না।
– [ ] আমি এই বই টার শুধু ইম্পর্টেন্ট টপিক গুলাই প্রতি এক্সামের আগে বার বার পড়তাম। আমি কিন্তু কঠিন থেকে সহজ প্রায় সকল প্রশ্ন তেই ৮/৯ টা কারেক্ট করতাম। খুব কম হলেও ৭ টা। এই মার্কস টা কিন্তু আমাকে অনায়াসে অন্যদের থেকে এগিয়ে রাখতো প্রিলি তে এবং সহজেই কাট মার্ক ক্রাক করে ফেলতাম। তাই হেলা ফেলার সুযোগ নেই।
আরো কারো কোনো জিজ্ঞাসা থাকলে জানাবেন। যথাসাধ্য উত্তর দেয়ার চেষ্টা করবো।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)
ফিনান্স এন্ড ব্যাংকিং নলেজ – ব্যাংক প্রিলি প্রস্তুতি পর্ব – ৫
আসসালামু আলাইকুম,
আশাকরি সবাই ভালো আছেন। আজ আসি নতুন সিলেবাসের ফিনান্স এন্ড ব্যাংকিং নলেজ নিয়ে।
– [ ] এটার জন্য সবচেয়ে বেস্ট উপায় হলো ক্রাক ব্যাংক ভাইবা বইটা। এটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ভাইবার প্রস্তুতি টাও হয়ে যায়। (এক ঢিলে দুই পাখি টাইপ)
– [ ] এই বই টাতে রিপো রেট, রিভার্স রিপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও এই অধ্যায় টা খুব খুব ভালো করে পড়বেন।
– [ ] এছাড়া কেন্দ্রিয় ব্যাংক, এর ইতিহাস, মুদ্রাস্ফীতি এগুলা নিয়ে যে অধ্যায় গুলো আছে এগুলাতে ভালো ভাবে জোড় দিবেন।
– [ ] পড়ার সময় এমন ভাবে পড়বেন যাতেও ভাইবা তেও কাজে লাগে। এছাড়া সাথে আলাল’স ব্যাংকিং বইটাও দেখতে পারেন। ছোট বই যাস্ট একবার চোখ বুলিয়ে যাবেন।
একটু সিস্টেমেটিক প্রিপারেশন নিলেই কিন্তু এই সাবজেক্টে ৬/৭ মার্ক ক্যারি করা সম্ভব। কারো আরো কিছু জানার থাকলে জানাবেন উত্তর দেয়ার চেষ্টা করবো।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)
GK – ব্যাংক প্রিলি প্রস্তুতি পর্ব – ৬ 
আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। অনেকেই জিকে পার্টের প্রিপারেশন নিয়ে আমাকে নক করেছেন। এতদিন আমি আসলে একটু সময় নিয়েছি প্রিপারেশন স্ট্রাটেজি টা গুছিয়ে লিখার জন্য।
– [ ] আমি জিকের জন্য পড়েছি বেসিক ভিউ বইটা। অনেকেই এই বইটা নিয়ে ভয় পান সাইজ দেখে, আবার অনেকের মাঝে এটা নিয়ে নেগেটিভ ধারণা আছে। কিন্তু আমার কাছে জিকের জন্য এটার চেয়ে গুছানো বই আর নেই। এটা একবার ঠিকঠাক শেষ করলে জিকে নিয়ে আপনার ভয়টা কেটে যাবে।
– [ ] বেসিক ভিউ এর সবকিছু পড়া লাগে না ব্যাংক এর জন্য। মূলত যে অধ্যায় গুলো পড়বেন তা হলো:
বাংলাদেশ বিষয়াবলীর – ১(মুক্তিযুদ্ধ পার্ট),৪,৫,৯
আন্তর্জাতিক বিষয়াবলীর – ৩,৪,৫
ভূগোল – ৪,৫
জিকের ফিক্সড পার্টের জন্য এগুলা এনাফ।
– [ ] রিসেন্ট পার্টের জন্য পরীক্ষার তারিখ দেয়ার ৩ মাস আগ পর্যন্ত কারেন্ট এফেয়ার্স পড়ে যাবেন। রিসেন্ট পার্ট কমন পড়লে এর মাঝেই পড়বে আর কমন না পড়লে অনেক কিছু পড়লেও দেখবেন কমন আসে নাই।
– [ ] সর্বশেষ কারো যদি বেসিক ভিউ পড়তে একেবারেই ভালো না লাগে তবে আপনি স্পটলাইটের ব্যাংক জিকে বইটা পড়তে পারেন।
কারো কোনো জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)
এনালাইটিকাল পার্ট – ব্যাংক প্রিলি প্রস্তুতি পর্ব – ৭
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন সিলেবাসের অনেকেরই ভয়ের কারণ এনালাইটিকাল পার্ট এর আমার প্রিপারেশন নেয়ার স্ট্রাটেজি শেয়ার করি। যেহেতু এই পার্ট টা একেবারেই নতুন ব্যাংক সিলেবাসে তাই এটার রিসোর্স পাওয়া তুলনামূলক ভাবে একটু কঠিন।
– [ ] প্রথমেই শেষ করবেন বিসিএস এর মানসিক দক্ষতার প্রিলি এবং রিটেনের প্রশ্ন গুলো। বিশেষ করে ৩৫ তম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। সবকিছু বুঝে বুঝে করবেন মাস্ট।
– [ ] এরপর বই হিসেবে দেখতে পারেন মেন্টরস এর এনালাইটিকাল এবিলিটি বইটা। বইটা বড় বাট যারা সাইন্স ব্যাকগ্রাউন্ড এর তাদের তেমন সময় লাগবে না পড়তে। আমি এই বইটা পড়েছিলাম এসও পরীক্ষার আগে।
– [ ] এছাড়া মেন্টরস এর বই বেশি কঠিন লাগলে ফেনম পাবলিকেশন এর বইটা দেখতে পারেন। এখানে বেশ গুছানো আকারে ব্যাংক সিলেবাস অনুযায়ী সাজানো আছে।
– [ ] সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন পাজল পার্ট টাতে। এখন পর্যন্ত নতুন সিলেবাসের রিটেন পরীক্ষাগুলোতে পাজল এর প্রশ্ন আসছে এবং সামনেও আসবে। তাই এটা ভালো করে পড়বেন, সাথে বিগত প্রাইভেট ব্যাংকের জব এক্সাম প্রশ্নতে আসা পাজল গুলা সলভ করে ফেলবেন।
– [ ] এছাড়া ক্রিটিকাল রিজনিং, সিকোয়েন্সিয়াল ম্যাথড টাইপ গুলা ভালো করে পড়বেন।
– [ ] ওভার অল এনালাইটিকাল এবিলিটি এমন একটা সাবজেক্ট যেখানে দেখবেন যাদের বেসিক ভালো তারা তেমন না পড়েও ভালো করে ফেলবে আবার অনেকে অনেক পড়েও তেমন কিছু পাড়বে না। তাই উপদেশ থাকবে যাদের বেসিক দূর্বল তারা বেশি বেশি প্রাকটিস করে সুযোগ কাজে লাগান।
আরো কিছু জানার থাকলে আমাকে জানাবেন যথাসাধ্য চেষ্টা করবো জানাতে।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)
এনালাইটিকাল + ফিনান্সিয়াল ও ব্যাংকিং – Best Guide full Details
আশাকরি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য এনালাইটিকাল + ফিনান্সিয়াল ও ব্যাংকিং নলেজের প্রিপারেশন স্ট্রাটেজি আলোচনা করবো। যারা আমার আগের গাইডলাইন গুলো মিস করেছেন তারা আমার এই পেইজ টি ফলো করে রাখতে পারেন। এখানে সকল পোষ্ট দেয়া থাকবে আপনাদের সুবিধার্থে। পেইজ লিংক দিয়ে দিচ্ছি।
এনালাইটিকাল:
যে টপিক গুলো দেখা লাগবে-
✅Analytical puzzle***
✅Data sufficiency***
✅Critical reasoning
✅Mental ability***
✅Data analysis
✳️Puzzle টপিক টা খুব ভালো করে দেখবেন। মেন্টরস এর বইটা ফলো করবেন। প্রিভিয়াস এক্সামে আসা পাজল গুলা সলভ করবেন বুঝে বুঝে। পাজল টপিক টা রিটেনেও খুবই ইম্পর্টেন্ট। পাজলে ভয় পাওয়ার কিছু নেই, ডাটা অনুযায়ী সিরিয়ালে একটু মাথা খাটিয়ে আগাতে পারলেই দেখবেন এক চান্সে মিলে যাবে। প্রাকটিসের কোনো বিকল্প নেই।
✳️Data sufficiency টপিক টাতে যারা ম্যাথ এ ভালো তারা এগিয়ে থাকবেন। আইবিএ এমবিএ প্রশ্ন ব্যাংক থেকে প্রাকটিস করতে পারেন সময় পেলে। নাহয় মেন্টরস/ফেনমস এর বইয়ে প্রিভিয়াস যা পাবেন সেগুলো ভালোভাবে প্রাকটিস করেন।
✳️Mental ability টপিক টা পড়বেন প্রিভিয়াস বিসিএস প্রিলি এবং রিটেনে আসা প্রশ্ন গুলো। এগুলা পড়লেই এই পার্ট এনাফ এবং এই পার্টে মোটামুটি কম সময় দিয়ে ভালো মার্কস তুলে আনতে পারবেন।
✳️Critical reasoning শেখার মতো আমার মতে চমৎকার একটি টপিক। বাস্তব জীবনেও এর প্রয়োগ হয়। এই টপিকে ভালো করতে হলে কোনটি স্টেটমেন্ট কে শক্তিশালী বা দূর্বল করে, একটা প্যারাগ্রাফ দেয়ার পর এর কনক্লুশন কি হতে পারে, এজাম্পশন খুজে বের করা এগুলো ভালো ভাবে শিখতে হবে।
আইবিএ এমবিএ বই থেকে প্রাকটিস করতে পারেন। এতে আইবিএ টাইপ প্রশ্ন গুলোও সলভ করা সহজ হয়ে যাবে।
✳️অধিকতর ভালো প্রিপারেশন এর জন্য GRE big book এর প্রথম ৫ টি টেষ্টের Puzzle and analytical ability এর প্রশ্ন গুলো সলভ করে ফেলবেন।
✅ভালো প্রস্তুতি আপনাকে এই পার্টে অনেক এগিয়ে রাখবে। এটা মাথায় রেখে ভালোভাবে সময় দিয়ে পড়বেন।
ফিনান্সিয়াল ও ব্যাংকিং নলেজ:
যে টপিক গুলো পড়তেই হবে:
✳️বিভিন্ন রেট (Repo rate, reverse repo rate, CRR, SLR etc.)****
✳️বাংলাদেশ ব্যাংকের ডিটেইলস***
✳️বিভিন্ন দেশের কেন্দ্রিয় ব্যাংক
✳️ব্যাংকের এসেট, লায়াবিলিটি কোনগুলো
✅ক্রাক ব্যাংক ভাইবা বইটা ভাজা ভাজা করে ফেলবেন। এইটা এখানে প্রধান রিসোর্স হিসেবে কাজ করবেন। এই বইটা আপনাকে ভাইবাতেও হেল্প করবে।
✅সাথে আলাল’স এর একটা ছোট বই আছে সেটা দেখবেন। এটা পড়লে ফিনান্সিয়াল ও ব্যাংকিং রিলেটেড রিসেন্ট প্রশ্ন গুলো কাভার হয়ে যাবে।
✅সর্বশেষ যে কোনো জিজ্ঞাসায় আমাকে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)

  old – সমন্বিত ব্যাংক প্রিলি প্রস্তুতি

এটি কোনো বিশেষজ্ঞের মতামত নয়। ফেসবুকের বিভিন্ন পাতায় নানান ধরনের পরামর্শ প্রচলিত রয়েছে। এর কিছু আপনার জন্য উপযোগী হতে পারে, আবার কিছু নাও হতে পারে। দিনশেষে আপনাকেই নিজের পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করতে হবে এবং সব রুটিন ও কৌশল নিজ দায়িত্বে গুছিয়ে নিতে হবে। এটি কেবল আমার ব্যক্তিগত অভিমত, যা আপনার নিজস্ব কৌশল সাজাতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
ব্যাংকের পরীক্ষাগুলো সাধারণত নির্দিষ্ট কিছু ফ্যাকাল্টি বা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়; যেমন— BIBM, FBS (Faculty of Business Studies), FSS (Faculty of Social Sciences), CTI (College of Training and Instruction), IBA (Institute of Business Administration), Ahsanullah University এবং Arts Faculty। উল্লেখযোগ্য বিষয় হলো, ফ্যাকাল্টিভেদে প্রশ্নপত্র প্রণয়নের ধরণ বা প্যাটার্ন ভিন্ন হয়ে থাকে।
ব্যাংকের জন্য কোনো নির্দিষ্ট সিলেবাস না থাকায় প্রতিটি ফ্যাকাল্টিই তাদের নিজস্ব পছন্দের অধ্যায় বা বিষয় থেকে প্রশ্ন তৈরি করে। কিন্তু শুরুতেই অনেকেই একটি বড় ভুল করে বসেন। তারা ফ্যাকাল্টিভিত্তিক প্রস্তুতি নিতে শুরু করেন এবং কোন ফ্যাকাল্টি পরীক্ষা নেবে, তার পেছনে ছুটতে থাকেন।
আসলে ফ্যাকাল্টিভিত্তিক প্রস্তুতি বলে তেমন কিছু নেই। ব্যাংক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অন্যতম বড় কারণই হলো এই ফ্যাকাল্টিভিত্তিক প্রিপারেশন।
আপনাকে নিতে হবে সামগ্রিক ও ভারসাম্যপূর্ণ প্রস্তুতি, যেন কোনো ফ্যাকাল্টিই আপনাকে বাধা দিতে না পারে এবং আপনার সফলতার সিঁড়ি আরও সহজ হয়ে ওঠে।
নিচের প্রতিটি সাজেশন আগামী ৫/৬ মাসের জন্য রুটিন আকারে নিজের মত করে সাজিয়ে নিন, আপনার প্রিলি মিস হবেনা, ইন শা আল্লাহ:
১। বাংলা সাহিত্য ও ব্যাকরণ পড়াশোনা:
বাংলা অংশের জন্য বই নিবেন “সাহিত্য কথা”, যারা বিসিএস নিয়ে সিরিয়াস তারা “জয়যাত্রা” নিতে পারেন।
সাহিত্য অংশটি যুগ ধরে নিয়ম করে পড়বেন। ৩০ জন লেখককে দিন অনুযায়ী ভাগ করে নেন — প্রতিদিন একজন লেখক পড়েন, পরের দিন নতুন লেখক, আর তিন দিন পর আগের তিনজনের পড়া অংশ রিভিশন দেন। এভাবে ধীরে ধীরে সাহিত্যকে নিজের নখদর্পণে নিয়ে আসেন।
ব্যাকরণ ও বিরচন অংশের জন্য নিবেন “অন্বেষণ আর টেক্কা”।
ব্যাকরণের ক্ষেত্রে বই ধরে ধরে সব টপিক শেষ করবেন এবং প্রচুর প্রশ্ন সলভ করবেন। বিরচন অংশে নিয়মিতভাবে ১০, ২০, ৩০ বা ৪০টি করে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা ইত্যাদি পড়েন। আপনি আপনার রুটিন অনুযায়ী সংখ্যা নির্ধারণ করে নিবেন, নিয়মিত পড়বেন।
বাংলায় ২৫ নম্বরের মধ্যে সর্বদা ১৭–১৮ নম্বরের টার্গেট রাখবেন। কারণ বাংলা কখনো কঠিন হয়, কখনো খুব সহজ। তাই বাংলাকে আপনার স্ট্রং জোন বানাতে হবে।
আর হ্যা, ইদানীং “অগ্রদূত” কে সাজেস্ট করছিনা। অন্বেষণ, সাহিত্যকথা কিংবা জয়যাত্রা অগ্রদূত’কে ছাড়িয়ে গেছে, সর্বজনস্বীকৃত।
২. ইংরেজি প্রস্তুতি:
ব্যাংক নিয়োগ পরীক্ষায় ইংরেজি প্রস্তুতির ধরন একেকজনের জন্য একেক রকম। তবে কিছু মৌলিক দিক সবার জন্যই প্রযোজ্য। গ্রামারের জন্য “Master” বইটি অবশ্যই পড়তে হবে, কোন “যদি কিন্তু” নাই এতে।
যারা ইংলিশে একেবারেই ন্যুব, মানে যাচ্ছে তাই অবস্থা, কেবলমাত্র তারা A Passage To The English Language পড়বেন, এই বইটিকে আমি ইংরেজি শেখার বাইবেল বলে থাকি।
যারা একটু আপার লেভেলের প্রস্তুতি নিতে চান, সমন্বিত ব্যাংকের প্রস্তুতির পাশাপাশি প্রাইভেট ব্যাংক, বিবি এডি প্রস্তুতিকে আরো শাণিত করতে চান তারা Cliffs TOEFL ও Barron’s TOEFL বইও শেষ করবেন।

Toefl পড়ার কার্যকরী উপায় (Shivam Rathi ভাই):

শুরুতে ৩৯–২৩৭ পেজের গ্রামার অংশটি আগে শেষ করুন। প্রতিটি exercise হাতে-কলমে, বুঝে বুঝে সমাধান করবেন। এই exercise-গুলোর উত্তর দেওয়া আছে ২৩৮–২৬২ পেজে। বইটিতে শত শত রুলস রয়েছে—এগুলো মুখস্থ না করে practice করতে করতে শিখবেন।

এরপর ২৬৪–২৭৬ পেজে থাকা problem words ও confusing words ভালো করে পড়ুন। শব্দগুলো মুখস্থ করুন এবং সংশ্লিষ্ট exercise গুলো সমাধান করে ফেলুন। ২৭৬–২৮৪ পেজে থাকা প্রতিটি preposition-এর example ও rules মুখস্থ করতে হবে। ২৮৪–২৮৯ পেজের verbal idiom গুলোও মুখস্থ করুন। ২৮৯–২৯২ পেজে যা আছে, অন্তত একবার চোখ বুলিয়ে নেবেন—অনেক সময় সেখান থেকে কমন আসতে পারে।

এরপর mini test 5 এবং mini test 6 সমাধান করতে হবে। এই দুটির উত্তর দেওয়া আছে ২৬৭–২৯৯ পেজে। অনেকেই mini test 5 ও 6 বাদ দেন, কিন্তু এই দুটি একদমই বাদ দেওয়া যাবে না।

সবশেষে ৩১৫ পেজ থেকে ৪৯১ পেজ পর্যন্ত মোট ৬টি practice test দেওয়া আছে। প্রতিটি টেস্টে ৩টি করে সেকশন রয়েছে। সেকশন ১ আপনার দরকার নেই। মূলত পড়তে হবে সেকশন ২, যেখানে ৪০টি করে গ্রামার-ভিত্তিক প্রশ্ন আছে, এবং সেকশন ৩, যেখানে ৫টি করে reading passage দেওয়া আছে। প্রতিটি টেস্টের সেকশন ২ ও ৩ শেষ করলেই কাজ শেষ।

এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে ৪৯৮ পেজ থেকে ৬২৯ পেজ পর্যন্ত। খেয়াল করলে দেখবেন, আগে উত্তর দেওয়া আছে এবং এরপর তার ব্যাখ্যা। সেকশন ৩-এর কয়েকটি passage চাইলে বাদ দিতে পারেন, তবে সেকশন ২-এর সবগুলো প্রশ্ন বুঝে বুঝে হাতে-কলমে practice করতে হবে।

৬২৯ পেজ থেকে বইয়ের শেষ পর্যন্ত আর পড়ার প্রয়োজন নেই।

ভোকাবুলারির জন্য বই হিসেবে Arifur Rahman’s Bank Vocabulary, Eminent, অথবা One Plus — এর যেকোনো একটি যথেষ্ট। অনেকেই আপার লেভেলের প্রস্তুতির জন্য GRE Big Book বা Word Smart ব্যবহার করেন, যা শব্দভান্ডার সমৃদ্ধ করতে কার্যকর।
সরকারি বা বেসরকারি ব্যাংকের প্রতিযোগিতায় ভোকাবুলারিতে এগিয়ে থাকার জন্য পুরোনো প্রশ্নপত্রগুলো (বিভিন্ন সময়ের ব্যাংক প্রশ্ন) পড়া অনেক বেশি কার্যকর। তবে IBA-এর নেওয়া এক্সাম বা আরও উন্নত প্রস্তুতির জন্য নিচের রিসোর্সগুলো চমৎকার সহায়ক হতে পারে:

Barron’s GRE High Frequency 333 Words ★★★

Barron’s GRE 800 Essential Words ★

Magoosh GRE Vocabulary (1400 Words) ★

Word Smart I & II ★★

GRE Big Book Analogy (27 Sets) ★★★★

501 Sentence Completions ★★★★

এই উপকরণগুলো অনলাইনে সহজেই পাওয়া যায় (গুগলে সার্চ করলেই PDF মেলে), এবং অনুশীলনের জন্য দারুণ সহায়ক। এছাড়া One Plus বা Eminent বইয়েও এই শব্দগুলো অনেকাংশে অন্তর্ভুক্ত থাকে, যা ভোকাবুলারি শক্তিশালী করার জন্য আবশ্যক।
আনুমানিক ৫/৬ মাস ধরে, নির্দিষ্ট সময়ের মধ্যে যেকোনো একটি বই ৩–৪ বার শেষ করার চেষ্টা করুন। ভোকাবুলারি এমন একটি বিষয় যা ভুলে যাওয়ার প্রবণতা বেশি, তাই বারবার রিভিশনই এখানে মূল চাবিকাঠি।
৩. গণিত প্রস্তুতি
আপনি যদি গণিতে একদম দুর্বল বা শূন্য অবস্থায় থাকেন, তাহলে শুরু করুন খায়রুল বেসিক ম্যাথ বই দিয়ে। যারা একেবারে নতুন, তারা এই বইটি দুইবার ভালোভাবে শেষ করবেন। এরপর পড়বেন খায়রুল ব্যাংক প্রিলি — এটিও দুইবার শেষ করুন। তারপর খায়রুল রিটেন ম্যাথ একবার পড়ে নিন। এরপর থেকে খায়রুল প্রিলি ও রিটেন ম্যাথ বই দুটি আপনার নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী নিয়মিত অনুশীলনে রাখুন।
এখন আসি Agarwal বা Khairul Advanced Math–এর বিষয়ে। সাম্প্রতিক সময়ে BIBM কর্তৃক নেওয়া পরীক্ষাগুলোতে, আর্টস বা এফবিএসের নেওয়া পরীক্ষাগুলোতে Agarwal থেকে প্রশ্নের প্রভাব তেমন নেই। তাই বলা যায়, Agarwal করলে ক্ষতি নেই ! আপনি যদি প্রস্তুতিকে আপার লেভেলে নিতে চান, তাহলে Agarwal বা Advanced Math হাতে নিতে পারেন, তবে না নিলেও বড় ক্ষতি নেই।
তবে বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে — গত ১–২ বছরের প্রশ্ন বিশ্লেষণ অনুযায়ী, মাত্র ১–২ নম্বরের জন্য Agarwal-এর বোঝা টানা প্রয়োজন নেই। আপনি যদি টেক্সটবুকভিত্তিক প্রস্তুতি নেন এবং উপরোক্ত বইগুলো ভালোভাবে অনুশীলন করেন, তবে গণিতে ভালো নম্বর পাওয়া একদমই সম্ভব।
একটি কথা মনে রাখবেন — প্রতিদিন অন্তত ১ ঘণ্টা গণিত অনুশীলন বাধ্যতামূলক।

গণিত টেক্সটবুক গাইডলাইন, যা বর্তমানে ব্যাংক প্রস্তুতির জন্য সবচেয়ে বাস্তবসম্মত ও কার্যকর (Shivam Rathi ভাই) —

ক্লাস নাইন–টেনের সাধারণ গণিত বই থেকে যা করবেন:

১. অধ্যায় ২.১ – সেট

২. অধ্যায় ৩.১ – ৩.৫ – বীজগাণিতিক রাশি

৩. অধ্যায় ৪.১–৪.২ – সূচক ও লগারিদম

৪. অধ্যায় ৫.১–৫.২ – সমীকরণ (এক চলক)

৫. অধ্যায় ৯.১–৯.২ – ত্রিকোণমিতি

৬. অধ্যায় ১০ – দূরত্ব ও উচ্চতা নির্ণয়

৭. অধ্যায় ১১.২ – অনুপাত ও সমানুপাত

৮. অধ্যায় ১২.২, ১২.৪ – সমীকরণ (দুই চলক)

৯. অধ্যায় ১৩.১–১৩.২ – ধারা (Sequence and Series)

১০. অধ্যায় ১৬.১–১৬.৪ – পরিমিতি (Mensuration)

ক্লাস এইটের গণিত বই থেকে যা করবেন:

১. অধ্যায় ২.১ – সরল সুদ (Simple Interest)

২. অধ্যায় ২.২ – চক্রবৃদ্ধি সুদ (Compound Interest)

৩. অধ্যায় ৩ – পরিমিতি (Mensuration)

৪. অধ্যায় ৪ – বীজগাণিতিক রাশি (Algebraic Expression)

৫. অধ্যায় ৫.১ ও ৫.২ – সরলীকরণ অংশ (Simplification)

৬. অধ্যায় ৬.২ – সমান্তর সমীকরণ (Simultaneous Equation)

৭. অধ্যায় ৭ – সেট (Set)

উচ্চতর গণিত থেকে:

৮. অধ্যায় ১.১ – ভেন ডায়াগ্রাম (Venn Diagram)

৯. অধ্যায় ৫.১ – দ্বিঘাত সমীকরণ (Quadratic Equation)

১০. অধ্যায় ৫.৩ – সূচকীয় সমীকরণ (Exponential Equation)

১১. অধ্যায় ৬.১–৬.২ – অসমতা (Inequalities)

১২. অধ্যায় ১৩ – Solid Geometry (পৃষ্ঠা ৭–২৪)

১৩. অধ্যায় ১৪ – সম্ভাবনা (Probability)

ধারাবাহিকভাবে প্র্যাকটিস করলে ব্যাংক ম্যাথে ২০–২৫ এর মধ্যে ১৫–২০ নম্বর নিশ্চিতভাবে তুলতে পারবেন।

৪. সাধারণ জ্ঞান:
সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য MP3 বইটি অপরিহার্য। এর সঙ্গে একটি ব্যাংক–বেইজড জিকে বই রাখুন (যেমন: স্পটলাইট/ রুট)। নিয়মিত পড়াশোনা করতে হবে, পাশাপাশি প্রতিদিন সংবাদপত্র পড়ার অভ্যাস তৈরি করুন — বিশেষ করে অর্থনীতি, ব্যাংকিং, আন্তর্জাতিক সংস্থা, সাম্প্রতিক জাতীয় ও বৈশ্বিক ঘটনাবলি সংক্রান্ত খবরগুলো।
মূল লক্ষ্য হবে নিজেকে চারপাশের ঘটনাবলির সাথে আপডেটেড রাখা। কারণ ব্যাংক জিকে অনেকটা “জুয়া”–র মতো — কখন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, আগে থেকে অনুমান করা কঠিন। তাই যত বেশি জানবেন, তত বেশি সুযোগ তৈরি হবে ভালো স্কোর করার।
৫. আইসিটি:
ব্যাংক নিয়োগ পরীক্ষায় আইসিটি অংশটি তুলনামূলক সহজ। পুরোনো প্রশ্নপত্রগুলো পড়লেই প্রায় ৭–৮টি প্রশ্ন সরাসরি কমন পড়ে। আমি ব্যক্তিগতভাবে “Self Suggestion ICT” বইটি ব্যবহার করতাম — এটি একাই যথেষ্ট। বিকল্প “আলাল”।
আপনি যেকোনো একটি নির্ভরযোগ্য আইসিটি বই বেছে নিয়ে পুরোটা শেষ করুন, তারপর পুরোনো প্রশ্নগুলো নিয়মিত অনুশীলন করুন। এতেই প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে।
৬. জব সল্যুশনস:
আমি ব্যক্তিগতভাবে টপিক–ভিত্তিক জব সল্যুশনস পদ্ধতিটিকেই বেশি পছন্দ করি।
মাথায় রাখবেন, ব্যাংক-বেসড জব সল্যুশনস মানেই আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নয়, বরং কেবলমাত্র সহায়িকা—তবে সেটিও সঠিক ব্যবহারের উপরে নির্ভরশীল।
কিছু কথা নতুনদের জন্য গুছিয়ে বলার চেষ্টা করছি—
আপনি যদি কেবলমাত্র চাকরির পরীক্ষায় মাঠে নামছেন, এখনো ব্যাসিক পড়াশোনার হাতেখড়ি হয়নি, কিন্তু ব্যাংক-বেসড জব সল্যুশনস কিনতে চাচ্ছেন, তাহলে আপনি ভুলের মাঝে আছেন। আপনাকে সর্বপ্রথম ব্যাসিক সাবজেক্টের ব্যাসিক জিনিসপত্র পড়াশোনা করতে হবে। “শেষ করছি মোটামুটি” — এই আত্মবোধটুকু ভিতরে থাকতে হবে।
সর্বপ্রথম যদি আপনাকে কোনো জব সল্যুশনস পড়তে হয়, তবে সেটা হবে ১০-৪৯ তম বিসিএস প্রশ্নব্যাংক। এবং এটা একপ্রকার বাধ্যতামূলক। এই মুহুর্তে “Live Mcq” এর বইটি সর্বেসর্বা। বিকল্প “প্রফেসর” “প্রিসেপ্টর্স”। এই প্রশ্নভান্ডার ব্যাখ্যাসহ আপনি পড়লে, আপনি এগিয়ে থাকবেন—ব্যাংকের পরীক্ষাতেও, অন্যান্য পরীক্ষাতেও।
ইন জেনারেল/হোলিস্টিক প্রিপারেশনের জন্য আমি বা অনেকেই একটা “টপিক-বেসড জব সল্যুশনস” সাজেস্ট করি। এটা বর্তমান সময়ে অনেকটা বাধ্যতামূলক হয়ে গেছে।
কেন “টপিক-বেসড”? দেখুন, প্রিপারেশনের একদম শুরুতে এইভাবে গৎবাঁধা প্রশ্ন পড়ে যাওয়া কোনো কাজে দেয় না। ধরুন, আপনি ❝প্রাদি সমাস❞ কী, তা জানেনই না, তাহলে সাধারণ প্রশ্নব্যাংকে উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর পদের প্রশ্নপত্র থেকে ঐ টপিকের উত্তর পড়ে খুব বেশি লাভবান হবেন না।
বরং, আপনি কোনো একটা বিষয়ে বই/গাইড থেকে পড়ে নেওয়ার পর, উক্ত বিষয়ে আরো কী কী প্রশ্ন পরীক্ষার বাজারে এসেছিল, তা এই ❝টপিক-বেসড জব সল্যুশনস❞ থেকে পড়ে নেওয়া যায়। এতে উক্ত বিষয়ে এবং টপিকে প্রস্তুতি শাণিত হয়।
কিন্তু এই টপিক-বেসড বইয়ের বাজার খুব এলোমেলো অবস্থায় আছে। তাই আমাদের অনেক বেগ পেতে হয় বই বাছাই করতে।
প্রথমত, নতুন সংস্করণে ক্র্যাকের সাধারণ জ্ঞান ব্যতীত অন্য অংশ নেই। তবুও সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল, আইসিটি অংশের জন্য ক্র্যাকের কোনো বিকল্প এই মুহূর্তে বাজারে নেই।
দ্বিতীয়ত, ইংরেজির জন্য কোনো জব সল্যুশনসের প্রয়োজন হয় না—মাস্টার থাকলেই এনাফ। গণিতেরও প্রয়োজন নেই। থাকলো বাংলা। বাংলার জন্য আপনি শিকর কিনে নিতে পারেন।
তৃতীয়ত, ফেনোম পড়ে অনেকেই। ফেনোমে সব বিষয় একবারে বিদ্যমান, নতুন সংস্করণ অনেক বড়, এডমিশন কুয়েশ্চন এডেড, দেখে সন্তুষ্ট হলে কিনে নেন।
ব্যাংক নিয়ে বলা যাক:
“আমার ব্যাসিক প্রস্তুতি বেশ পরিমাণে শেষ। আমি এখন ব্যাংকের পরীক্ষায় নামব। বেশ কিছু এক্সাম দিয়েছি, ব্যাংকের পরীক্ষা এবারই প্রথম, ব্যাংকে কী ধরণের প্রশ্ন আসে, আমি জানি না। ঠিক এমন সময়ে।”
কিন্তু মোটামুটি নতুন যারা, তাদের জন্য এখানেও আমার একই পরামর্শ—বাংলা বই থেকে কারক পড়ে নিয়ে, তারপরে ব্যাংকের একটা টপিক-বেসড জব সল্যুশনস বের করে কারক সম্পর্কিত কী কী প্রশ্ন এসেছে, তা দেখে নিলে ভালো না!?
এটি ব্যক্তিগত মতামত।
ব্যাংকের জন্য বাজারে যে কয়টি জব সল্যুশনস আছে, প্রত্যেকটা নিয়েই অনেক অভিযোগ-অভিমান আছে। বইগুলো কেনার আগে এই অভিযোগ মাথায় রেখেই আপনাকে বই কিনতে হবে। সমাধান একটাই—বইগুলোকে একমাত্র প্রস্তুতির মাধ্যম ভাবা যাবে না; এগুলোকে বানাতে হবে আপনার নিজস্ব স্ট্র্যাটেজি ফুলফিলের সহায়ক।
আপনারা ৪ ইন ১-এর কথা জিজ্ঞাসা করেন—বইটি ভালো, ৪টা ফ্যাকাল্টির আসা প্রশ্নগুলো এক্সামওয়াইজ সাজানো। সমস্যা—ভুলের পরিমাণ কিছু আছে।
আপনারা ৭ ইন ১-এর কথা জিজ্ঞাসা করেন—বইটি টপিক ও ফ্যাকাল্টি-বেসড আলাদা সাজানো। সমস্যা—অতিরিক্ত ব্যাখ্যা।
আপনারা ওয়ান পাবলিকেশন্স-এর বইয়ের কথা জিজ্ঞাসা করেন—বইটা ফ্যাকাল্টি-ওয়াইজ সাবজেক্ট-বেসড করে সাজানো, টপিক-বেসড না।
দেখুন, ৩টি বইয়ের ফাংশনই আলাদা, কিন্তু প্রশ্ন ও বিষয়বস্তু প্রায় একই। আপনি আসলে কিনবেন আপনার স্ট্র্যাটেজি অনুসারে। টপিক-বেসড পড়তে মন চাইলে এমিনেন্ট কিনুন, সাবজেক্ট-বেসড মন চাইলে ওয়ান প্লাস।
কিন্তু এত বেশি ডিলেমায় থাকবেন না। ব্যাংক-বেসড একটা জব সল্যুশনস বই হাতে নিলেই বুঝবেন—এই বইগুলো নিয়ে এত বেশি হাইপড বা ডিলেমায় থাকা উচিত না। এগুলো আপনার প্রস্তুতির সহায়িকা কেবলমাত্র; আপনার পড়ার বিষয় কোনদিকে আগাবে, কী বাদ দেওয়া যেতে পারে—এসব দিকনির্দেশনার জন্যই একটা ব্যাংক-বেসড জব সল্যুশনস লাগে, আর কিছু না। এবং চাকরির যে বাজার, আপনি হোলিস্টিক অ্যাপ্রোচ প্রস্তুতি না নিলে পিছিয়ে পড়বেন।
লেখা: মুহারিব লিলদিন
(চুড়ান্ত সফলতা প্রত্যাশী)

LAST – সল্প সময়ে প্রিলি প্রস্তুতি কিভাবে নিবেন বা কি করবেন সেটার স্ট্রাটেজি

আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন। সব ঠিক থাকলে হয়তো ৩০ অক্টোবর বা ৬ নভেম্বর এসও-২৬ এর প্রিলি পরীক্ষা হয়ে যাবে। সময় হাতে খুব কম তাই এখন থেকেই পুরোদমে কাজে লাগাতে হবে। এই সল্প সময়ে প্রিলি প্রস্তুতি কিভাবে নিবেন বা কি করবেন সেটার স্ট্রাটেজি আপনাদের সাথে শেয়ার করি।

বাংলা:

– [ ] প্রথমেই বাংলা ৯ম/১০ম শ্রেণীর বোর্ড বই শেষ করে ফেলবেন ব্যকরণ এর জন্য। বিরচন অংশ ক্রাক থেকে প্রিভিয়াস প্রশ্ন পড়ে ফেলেন। দেখবেন বাংলাই অধিকাংশ প্রশ্নই পারবেন।

ইংরেজি:

– [ ] গ্রামার পার্ট এ Parts of speech, types of sentence, phrase**, clause**, voice, tense এগুলা ভালো করে পড়বেন। রুলস গুলো আগেই পড়া সবার যাস্ট এখন রিভাইজ করা আরকি।
– [ ] ভোকাবুলারি এর জন্য ওয়ার্ড স্মার্ট পড়া থাকলে বেস্ট আর কারো পড়া না থাকলে কমপক্ষে আরিফুল ভোকাবুলারি বই থেকে প্রিভিয়াস ৬ বছর।
অন্যান্য গুলো(phrase and idioms, group verb) ক্রাক প্রিভিয়াস থেকে পড়বেন।

ম্যাথ**:

– [ ] আমার স্ট্রং জোন ছিল এটা। ম্যাথ করবেন বুঝে বুঝে যাতে রিটেনেও কাজে লাগে। কিন্তু কিছু শর্টকার্ট নিয়ম শিখবেন অবশ্যই, যাতে প্রিলি তে বুঝেশুনে কাজে লাগানো যায়। যেগুলো অপশন টেষ্ট করেই সলভ করা যায় সেগুলো চেষ্টা করবেন অপশন টেষ্ট করে দ্রুত করতে। মিনিমাম ২৫ মিনিট সময় রাখবেন এই সেকশনে এক্সামের সময়।
– [ ] এই সাবজেক্ট টাই কিন্তু আমাকে অন্যান্য দের থেকে এডভান্টেজ দিতো। এভারেজে ১৭/১৮ টা প্রশ্ন কারেক্ট করতে পারতাম আলহামদুলিল্লাহ। সবাই প্রাকটিস বাড়াবেন এবং ক্যালকুলেটর ছাড়া করবেন বাসায়, যাতে পরীক্ষাতেও দ্রুততম সময়ে সলভ করার কৌশল আয়ত্তে চলে আসে।
– [ ] যেহেতু এবার এক্সাম এফবিএস নেয়ার সম্ভাবনাই বেশি তাই আগেই এফবিএস এর প্রিভিয়াস প্রশ্ন গুলা সলভ করে ফেলবেন। যে টপিক গুলো অবশ্যই দেখবেন তা হলো:
number system*, equation*, ratio & proportion*, . interest*, age problem, mensuration, trigonometry, inequality, time and work.

এনালাইটিকাল:

– [ ] প্রথমেই বিসিএস এর মানসিক দক্ষতার প্রশ্ন গুলো পড়ে ফেলবেন। তারপর সময় থাকলে মেন্টরস/ফেনম এর এনালাইটিকাল বইটা দেখতে পারেন। বুঝে পড়লে এই পার্টেও ভালো মার্ক ক্যারি করা সম্ভব।

কম্পিউটার :

– [ ] এটা আমার আরেকটা স্ট্রং জোন। যাদের আলাল’স কম্পিউটার পড়া আছে তারা শুধু এটাই পড়বেন। এটা পড়লে কম্পিউটার পার্টে কোনো এক্সামেই ইনশাআল্লাহ আটকাবেন না।
– [ ] যাদের তেমন পড়া নাই তারা যাস্ট প্রিভিয়াস প্রশ্ন গুলো ভালো করে পড়ে যাবেন ব্যাখ্যা সহ। ৬/৭ টা পারবেন ইনশাআল্লাহ।
জিকে:
– [ ] এফবিএস সাম্প্রতিক থেকে বেশি প্রশ্ন করে। তাই বিগত ৩/৪ মাসের কারেন্ট এফেয়ার্স পড়ে ফেলবেন।
– [ ] ফিক্সড জিকের জন্য বাংলাদেশের অর্থনীতি, শিল্প ও বাণিজ্য, পরিবেশ, আন্তর্জাতিক সংগঠন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জাতীয় অর্জন, খেলাধুলা এগুলা পড়বেন যার যে বই পড়া আছে সেখান থেকে।

ব্যাংকিং নলেজ:

– [ ] ক্রাক ব্যাংক ভাইবা বইটা পড়বেন। এটা পড়লে ভাইবা পর্যন্ত মোটামুটি সবকিছুই কাভার হয়। REPO, REVERSE REPO, CRR, SLR, SDF, SLF এইসব রেট জাতীয় টপিক গুলো খুব খুব ভালো করে পড়বেন।
আরাফ হাসান ঝিল
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (মেধাক্রম ১ম)
সিনিয়র অফিসার(সুপারিশপ্রাপ্ত), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (২৩ ভিত্তিক)
অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি (বর্তমানে চাকুরীরত)

প্রিলি সমাচার ও বুক রেফারেন্সঃ ‘ফ্যাকাল্টি’ ভিত্তিক বিভ্রান্তি ছাড়ুনঃ

সারাদিন পড়ার টেবিলে বসে একটি কথাই হয়তো আপনার মনে বারবার ঘুরপাক খায়-“আসন্ন পরীক্ষা কি FBS নিবে, নাকি CTI নাকি Arts? প্রশ্ন কি খুব কঠিন হবে, নাকি গতানুগতিক নাকি প্রশ্নের ধারা বদলে যাবে?”
এসব চিন্তায় মগ্ন হয়ে যখন আমরা প্রয়োজনের অতিরিক্ত বই ও লেকচার শিটের পাহাড় জমাই, তখন কখনো কি ভেবে দেখেছি, আমাদের আসল লক্ষ্যটি কোথায় যেন হারিয়ে যাচ্ছে? ফলশ্রুতিতে, পরিচিত বৃত্তের মাঝেই বারবার আটকে থাকা এবং কাঙ্ক্ষিত সাফল্য থেকে দূরে সরে যাওয়া। আপনাদের এই মানসিক ব্যস্ততা ও দুশ্চিন্তাগুলো আমি গভীরভাবে উপলব্ধি করতে পারি, কারণ আমিও একসময় এই একই পথ পাড়ি দিয়ে এসেছি।
নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে যদি বলি-আমি ১২টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছি, ৯টি ভাইভা দিয়েছি (যার মধ্যে বাংলাদেশ ব্যাংকও) এবং প্রিলিমিনারিতে আমার প্রায় ৯০% সাফল্যের হারের পেছনে কোনো অলৌকিক কিছু ছিল না। কেবল কিছু বাস্তব সত্য উপলব্ধি করা এবং সে অনুযায়ী সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করাই ছিল মূল চাবিকাঠি।
বর্তমান প্রতিযোগিতামূলক চাকরি বাজারে টিকে থাকতে হলে গতানুগতিক ধারার পড়াশোনা থেকে বের হয়ে কৌশলী হতে হবে। এমন কিছু মৌলিক (Core) টপিকস বা ভিত্তি গড়ে তুলুন-প্রশ্নকর্তা যে প্রতিষ্ঠান বা যে ফ্যাকাল্টিই হোক না কেন, ওই টপিকগুলো থেকে প্রশ্ন করতে তারা বাধ্য। তখন কোনো ফ্যাকাল্টির প্রশ্নপদ্ধতি বা ধরণ আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
প্রিলি পাসের মূল রহস্য লুকিয়ে আছে মূলত তিনটি জায়গায়: বাংলা, ইংরেজি ও গণিত। পরীক্ষার খাতার মোট নম্বরের সিংহভাগই দখল করে থাকে এই ৩টি বিষয়। আমিও নিজের প্রস্তুতিতে এই তিনটিতেই সবচেয়ে বেশি সময় দিয়েছি এবং অপ্রয়োজনীয় জঞ্জাল এড়িয়ে চলার চেষ্টা করেছি।
আমার সেই দীর্ঘ পথচলার অভিজ্ঞতা থেকে আজ আপনাদের সামনে সুনির্দিষ্ট কিছু টপিকসের রূপরেখা তুলে ধরছি। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন, যেন কোনো প্রশ্নপদ্ধতিই আপনাকে বিভ্রান্ত করতে না পারে।
বাংলাঃ ণত্ব বিধান ও ষত্ব বিধান, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, সন্ধি, উপসর্গ, শব্দ (উৎস, গঠন, অর্থ অনুসারে), ধাতু ও প্রকৃতি-প্রত্যয়, সমাস, কারক, দ্বিরুক্তি শব্দ, পদ, বানান, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, প্রায় সমোচ্চারিত শব্দ ও অর্থ।
সাহিত্যেঃ পিএসসি’র নির্ধারিত লেখক। (সাহিত্য ১/২ মার্ক্স থাকে, তাই এটার জন্য আলাদা সময় না দিয়ে ব্যাকরণে জোর দেওয়া উচিৎ)।
বাংলা তে নাম্বার তোলা তুলনামূলক ভাবে সহজ, আবার নেগেটিভও যায় বেশি, তাই এই পার্টে প্রচুর রিভিশন দিতে হবে। রিভিশন ছাড়া এই পার্টে ভালো করা অসম্ভব।
English: Right form of Verb, Subject verb agreement, Conditional Sentence, Narration,Appropriate Preposition,Number, Gender, Vocabulary (Synonyms, Antonyms), Analogy, Spelling, Pin point error, One Word Substitution, idioms phrases, sentence completion
জাস্ট এই টপিকস গুলা ভালো করে পড়েন, বারবার পড়েন, এর বাইরে নতুন টপিকস পড়ার প্রয়োজন নাই। জাস্ট একটু কৌশলী হলেই english এ ভালো নাম্বার তুলতে পারবেন।
Math: Algebra, Equation Formation, LCM-HCF, Trigonometry, Probability, Number System, Mensuration, Ratio, Average, Time Distance, Age, Profit Loss, Percentage, Interest, Geometry (Triangle, Rectangle, Circle, Solid)
এর বাইরে করার প্রয়োজন আছে বলে মনে হয়না, এমন ভাবে এই চ্যাপ্টারগুলো করুন যেন প্রিলি রিটেন ২ টায় কাভার হয়।

★ Book Reference:

*বাংলাঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই (নতুন, পুরাতন), অগ্রদূত/অভিযাত্রী/ জর্জ (যেকোনো সহায়ক বই)
*English:
Grammar: Master / English Tutor( যাদের basic দুর্বল আছে তারা নিঃসন্দেহে English Tutor দেখতে পারেন), Cliffs Toefl (Advanced Gra এর জন্য)
Vocab: Word Smart, Arifur Rahman Bank Vocabulary (GRE 333 high frequency module/ যে কোনো mnemonic বই)
Memorizing Part: Objective English by Pearson [Synonyms, Antonyms, Spelling, One Word Substitution, Idiom Phrase ইত্যাদি টপিকসের জন্য সেরা একটা বই], GRE Bi।g Book (Analogy, Antonyms কাভার করবে)
*Math: Khairul MCQ Bank Math ( MCQ এর জন্য বেস্ট)
*ICT: Alal’s Computer Hour (Recommendation)/ Self suggestions basic Computer/ Easy Computer
*Financial & Banking Knowledge: Alal’s Finance & Banking Hour
*GK: Spotlight Bank GK
*Analytical Skill: Mentor/Phenom publication
সোহাগ হোসাইন
সিনিয়র অফিসার (সুপারিশ প্রাপ্ত)
বাংলাদেশ কৃষি ব্যাংক।
অফিসার (টেলার), কর্মরত
জনতা ব্যাংক পিএলসি।

সিনিয়র অফিসার – FBS to Arts

যদি পরীক্ষা সত্যি সত্যিই আর্টস ফ্যাকাল্টি নেয় তাহলে আপনার প্লান অফ অ্যাকশনে যা যা পরিবর্তন নিয়ে আসতে পারেন –
১. বাংলাতে ২০% মার্কস কম পাবেন এটা ধরে নিয়েই এক্সাম হলে বসবেন। বিশেষ করে বাংলা সাহিত্য থেকে এমন কিছু প্রশ্ন পাবেন যেগুলো আন্দাজ করে দাগাতে যাওয়া মানে নেগেটিভ খাওয়া। যা মার্কস তোলার ব্যাকরণে তুলতে হবে। তবে ব্যাকরণ ও খুব একটা সহজ হবে তা না।
অর্থাৎ সব মিলিয়ে ধরে রাখেন আপনি যদি বাংলায় আগে ২৫ এর মধ্যে ১৫ এক্সপেক্ট করতেন, এখন সেটা নামিয়ে ২৫ এর মধ্যে ১০ থেকে ১২ তে নিয়ে আসেন।
২. তবে পজেটিভ ব্যাপার হচ্ছে আপনার বাংলাতে যে মার্কস টা কমে যাচ্ছে সেই মার্কসটা আপনি রিকভার করতে পারবেন গণিত দিয়ে। এফবিএস বা আইবিএ ফ্যাকাল্টির চাইতে আর্টস ফ্যাকাল্টির গণিত প্রশ্নে আপনি অন্তত চার-পাঁচ মার্কস বেশি তুলতে পারবেন। যার কারণে এবার গণিতে সময় টাও বেশি রাখবেন এবং এ কয়দিন প্রচুর পরিমাণে গণিত প্র্যাকটিস করেন – যেন এইটাই আপনার ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে।
৩. ইংরেজিতে গ্রামার এবং ভোকাবের কম্বিনেশন পাবেন। গ্রামার থেকে ভয়েস চেঞ্জ, সেন্টেন্স কারেকশন, প্রেপজিশন, verb, tense, subject – verb agreement – এইগুলোই আসবে বেশি। বিসিএস ইংরেজিতে যাদের ভালো দখল আছে তারা Arts Faculty’র ইংরেজিতে ভালো করবেন।
ভোকাব বা মুখস্ত পার্ট থেকে spelling, idiom & phrase, one word substitution, synonym & antonym – এগুলো থেকে বেশি প্রশ্ন থাকবে।
পাশাপাশি ইংরেজি সাহিত্য থেকে অন্তত দুইটা প্রশ্ন এক্সপেক্ট করতে পারেন। তবে প্রশ্নগুলো হবে খুবই সারফেস লেভেলের। যারা বিসিএসে ইংরেজি সাহিত্য মোটামুটি লেভেলের পড়েছেন তাদেরকে আলাদা করে প্রিপারেশন নেয়ার দরকার নাই। আশা করা যায় এমনিতেই ওই দুই বা তিনটা প্রশ্ন আপনি উত্তর করতে পারবেন। আর যাদের বিসিএস প্রিপারেশন নাই তারা শুধুমাত্র বিগত বিসিএস প্রশ্ন গুলো দেখে যাবেন ইংরেজি সাহিত্যের জন্য। এখানে কোনো কঠিন প্রশ্ন থাকবেনা।
৪. এনালাইটিক্যাল এবার থাকবে কী না জানিনা। থাকলেও খুব একটা কঠিন হবে না। বিসিএস প্যাটার্নের প্রশ্নই পাবেন এখানেও। বিগত বিসিএস প্র্যাক্টিস করাই এনাফ হবে। রিটেন সহ করতে পারলে আরও ভালো।
৫. জিকে এড হতে পারে এবার। সেক্ষেত্রে রিসেন্ট জিকে তে, বিশেষ করে বিগত ২ মাসের রিসেন্ট হাই ভোল্টেজ ইনফরমেশন গুলো দেখে যেতে হবে। লাইভের সাম্প্রতিক সমাচার দেখলেই হবে এটার জন্য।
৬. ICT পার্ট কিছুটা কঠিন হতে পারে। প্রোপেল থেকে আইসিটির যে শিট প্রোভাইড করা হবে সেটাই এনাফ হবে। কোনোদিকে না তাকিয়ে আইসিটি পার্ট এই শিট থেকেই পড়ে নিবেন। পাশাপাশি কিছু ক্লাস নেওয়া হবে গুরুত্বপূর্ণ টপিকের উপর।
৭. ফিনান্সিয়াল নলেজের জন্য প্রোপেল থেকে দেওয়া গাইডলাইন এবং শিট – এর বাইরে আর একটা অক্ষর ও পড়ার দরকার নাই। আলাদা কিছু দরকার মনে করলে আমি ক্লাসে সেই তথ্যগুলো দিয়ে দিবো।
দিনশেষে আপনার প্রিপারেশনের চাইতেও নিখুঁত স্ট্যাটেজি, মাস্টার গেমপ্ল্যান এবং পরীক্ষার দিন তা সঠিকভাবে এক্সিকিউশনের উপরই ডিপেন্ড করবে আপনার সফলতা/ব্যার্থতা। প্যানিক না জাস্ট প্রোসেসে থাকুন – you will succeed in sha Allah.

ইংরেজি ও গণিত প্রস্তুতি-Asraful🌻

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক কিংবা সমন্বিত ব্যাংক পরীক্ষায় ইংরেজি বিষয়টি অনেকের কাছেই রীতিমতো একটা আতঙ্কের নাম। যারা একদম নতুন করে প্রস্তুতি শুরু করছেন, তাদের উদ্দেশ্য করেই আজকের এই লেখা।
পুরো ইংরেজি প্রস্তুতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো ভোকাবুলারি-সংক্রান্ত আর দ্বিতীয় অংশে ইংরেজি ব্যাকরণ-সংক্রান্ত।
∆∆∆ Vocabulary Part
ব্যাংকের প্রিলিমিনারিতে ভালো করতে হলে অবশ্যই ভোকাবুলারিতে ভালো করতে হবে। কারণ, বিগত প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায়, শুধু ভোকাবুলারি অংশ থেকেই পরীক্ষায় ১২ থেকে ১৩টি প্রশ্ন এসেছে। ভোকাবুলারি অংশ থেকে Synonym, Antonym, Analogy, One word substitution, Idioms and Phrases ইত্যাদি বিষয় খুব ভালোভাবে পড়তে হবে। মাঝে মাঝে গ্রামার অংশে এমন সব প্রশ্ন থাকে যেগুলোর সঠিক উত্তর পারতে হলে ভোকাবুলারি পারতে হয়। তাই এই অংশে আপনার শক্ত প্রস্তুতি নিতে হবে।
∆করণীয়:
১. সবার প্রথমে সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংক পরীক্ষাসমূহের একটা প্রশ্নব্যাংক (রিসেন্ট পাবলিকেশন, ওয়ান প্লাস বা অন্য যেকোন একটি) কিনে ওখান থেকে ইংরেজি পার্ট পড়ে ফেলুন, এতে আপনার একটা ধারণা তৈরি হবে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং সে অনুযায়ী আপনার প্রস্তুতি শুরু করতে পারবেন। প্রশ্ন ব্যাংক সলভ করার সময় ভোকাবুলারিগুলো অবশ্যই নোট করে ফেলবেন।
২. হাতে যদি যথেষ্ট সময় থাকে তাহলে Word Smart 1 2 থেকে ভোকাবুলারি প্র্যাকটিস করবেন। প্রথমে পড়তে মজা পাবেন না, কিন্তু একবার ভালো লাগলে ভালো একটা ভোকাব স্টক হবে আপনার। GRE high frequency 333 words গুলো যদি মুখস্থ করে ফেতে পারেন তাহলে আরো ভালো। আমি প্রতি প্রিলিমিনারির আগে ওটা দুইবার রিডিং দিতাম।
৩. আইবিএর বিবিএ এমবিএ প্রশ্ন ব্যাংকের ইংরেজি পার্ট সলভ করবেন, ওটার মধ্যে খুব ভালো মানের ভোকাবুলারি আছে- যা আয়ত্তে আনতে পারলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। আমি এগুলো কয়েকবার রিভিশন দিয়ে রেখেছিলাম। খুব ইউনিক ওয়ার্ড শেখা যায় ঐখান থেকে।
৪. মাস্টার ইংলিশ ব‌ই থেকে Vocabulary Part, analogy, one word substitution, phrases and idioms অংশ ভালোভাবে পড়ে নিবেন।
৫. Analogy তে ভালো করার জন্য GRE analogy অনুশীলন করতে হবে নিয়মিত, অনলাইনে পিডিএফ পাওয়া যায়। এমন‌ও হয়েছে বাসে ঢাকা যেতে যেতে পড়েছি কয়েকটা পার্ট, পরীক্ষার হলে গিয়ে দেখি হুবহু ৩-৪ টা কমন!!
∆∆∆ Grammar part
ইংরেজি ব্যাকরণে ভালো নম্বর পেতে হলে parts of speech, number, gender, verb, subject verb agreement, voice change, sentence correction, narration, pin point error, phrases and clauses, dangling modifier, redundancy, conditional sentence , spelling ইত্যাদি বিষয়গুলোয় মনোযোগ দিতে হবে।
∆ করণীয়:
১. আগের সকল ব্যাংক পরীক্ষার প্রশ্ন ব্যাংকের ইংরেজি পার্ট সলভ মাস্ট। এতে করে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে তা আপনি বুঝতে পারবেন।
২. মাস্টার ইংলিশ থেকে প্রাসঙ্গিক টপিক গুলো ভালোভাবে সলভ করবেন।
৩. আইবিএ বিবিএ এমবিএ প্রশ্ন ব্যাংকের ইংরেজি গ্রামার পার্ট সলভ করবেন অবশ্যই।
৪. বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় Clifs Toefl পড়া থাকলে একবার চোখ বুলিয়ে নিতে পারেন ব্যাসিক গ্রামার ঠিঅ করতে ।।।
ইংরেজিতে যাদের ভিত্তি দুর্বল তাদের অবশ্যই এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে, নাহয় প্রিলিমিনারি থেকে ছিটকে যাবেন। উপরে বর্ণিত পরামর্শ প্রিলিমিনারি পাশের নিশ্চয়তা দিবে না, কিন্তু আমি এই পদ্ধতিতেই প্রস্তুতি নিয়েছিলাম। এগুলো পড়ার পর আপনি চাইলে অন্য অনেক এডভান্স লেভেলের ব‌ই পড়তে পারেন যেগুলোর নাম বলে আপনাদের ভয় লাগাতে চাই না। আর সত্যি কথা বলতে আমি নিজেও ওসব ব‌ই কখনো ধরে দেখিনি।
✓ ব্যাংক গণিত প্রস্তুতি🌻
ব্যাংক জবের ক্ষেত্রে গণিত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটি অন্যদের সাথে আপনার পার্থক্য গড়ে দিবে (প্রিলিমিনারি ও রিটেন উভয় ক্ষেত্রেই)। প্রিলিমিনারিতে ২০ নম্বরের গণিতে ১০-১২ টা উত্তর এবং লিখিত পরীক্ষায় ৫ টি অংকের মধ্যে অন্তত ৩ টা উত্তর করতে পারলে আপনি চাকরি পাওয়ার রেসে থাকবেন (এর চেয়ে কম উত্তর করেও চাকরি পাচ্ছেন অনেকেই, তবে সেক্ষেত্রে আপনার ভালো মানের ফোকাস রিটেন স্কিল থাকতে হবে)। এখানে আমি আমার প্রস্তুতির কিছু কথা শেয়ার করবো।
✅ সবার আগে যেটি করতে হবে:::
মৌলিক ব‌ই থেকে গণিত প্রস্তুতি শুরু করার আগে অবশ্যই অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করবেন, এটা ফরজ। যেকোন একটা প্রিভিয়াস প্রশ্ন ব্যাংক থেকে অংক গুলো করবেন ওদের দেখানো নিয়মে, এতে দুইটা লাভ হবে-
১. কী টাইপের অংক পরীক্ষায় আসে তার ধারণা পাবেন।
২. আপনার স্ট্রং জোন ও উইক জোন সম্পর্কে বুঝতে পারবেন।
হুট করে বড় একটা ব‌ইয়ে গণিতের সাগরে হাবুডুবু না খেয়ে প্রশ্ন ব্যাংক সলভ করুন, আপনার গণিত প্রস্তুতি খুব ভালো ভাবেই শুরু হবে ইনশাআল্লাহ। কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হয় তা জানা খুবই গুরুত্বপূর্ণ, যা সম্পর্কে প্রশ্ন ব্যাংক থেকেই ধারণা পাবেন।
∆∆∆গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহ:::
✓ প্রশ্ন ব্যাংক সলভ করলে দেখবেন নিচের অধ্যায়গুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। এবার মৌলিক একটা ব‌ই থেকে অধ্যায় ভিত্তিক গণিত প্র্যাকটিস শুরু করতে পারেন – আগে প্রশ্ন ব্যাংক সলভ করার সুফল এখানে পাবেন। আপনি বুঝতে পারবেন কোন ধরনের অংক করতে হবে, কোনগুলো স্কিপ করতে হবে।
Number system, Age, Average, Equation, Percentage, Profit & loss, simple & compound interest, Ratio & proportion, Mixture, Partnership, Time & work, Unitary Method, Pipes & cisterns, Time & distance, Train, Boats & streams, Permutation, combination, Probability, Geometry, Mensuration, Trigonometry
∆∆∆ কোন ব‌ই পড়বেনঃ
সবার আগে ভাই বিগত কয়েক বছরের গণিত অংশ recent publications, One plus or eminent থেকে অবশ্যই অবশ্যই সলভ করবেন।। এরপর-
১) বাজারের যেকোন একটা গণিত ব‌ই যাচাই করে নিবেন। এক্ষেত্রে খাইরুল ব্যাংক এমসিকিউ দেখতে পারেন।
২) আইবিএ বিবিএ এমবিএ গণিত প্রশ্ন ব্যাংক (মেন্টরস/সাইফুরস)
৩) আগার‌ওয়াল: এটা পড়া না পড়া আপনার বেসিক এর উপর নির্ভর করছে, কেউ কেউ বলবে এটা অবশ্যই পড়তে হবে। আবার কেউ বলবে এটা না পড়লেও চলবে। আমার কথা বলি- এটা থেকে একটা ম্যাথ‌ও কোনদিন করিনি। তাহলে কীভাবে গণিতে ভালো করলাম? ঐ যে প্রশ্নব্যাংক! প্রশ্ন ব্যাংক সলভ করলে ওখানেইতো আগার‌ওয়ালের ম্যাথ গুলো পাবেন!
৪) বীজ গণিত, জ্যামিতি,পরিমিতি,ত্রিকোনমিতির জন্য নবম দশম শ্রেনীর বোর্ড ব‌ই যথেষ্ট।
∆∆∆ প্রিলিমিনারি রিটেন একসাথে?::
প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করলে দেখবেন কোন চ্যাপ্টার প্রিলিমিনারি পরীক্ষা ও লিখিত উভয় পরীক্ষায় আসে। এসকল অধ্যায় সমূহ একসাথে প্রস্তুতি নিবেন। এমসিকিউ স্টাইল ও লিখিত স্টাইল দুইভাবেই চর্চা করবেন। এতে আপনার লিখিত পরীক্ষার জন্য আলাদা ভাবে গণিতে চাপ নিতে হবে না। এক‌ই অংক প্রিলিতে দ্রুত করার প্রাকটিস করবেন, আর লিখিতর জন্য শর্ট ডিটেইলস এ কীভাবে উত্তর করবেন তা জেনে নিবেন।
∆∆∆ ইউটিউব থেকে গণিত শেখা:::
যদি কোন কোচিং/শিক্ষকের কাছে না পড়েন তাহলে ইউটিউব থেকে টপিক‌-ওয়াইজ সার্চ দিয়ে ভিডিও দেখতে পারেন। আমি ইন্ডিয়ান কিছু স্যারের ভিডিও দেখতাম ( যেমন: সাকেত স্যার)। “Time and Distance by saket sir” লিখে সার্চ দিবেন – গণিতের চমৎকার চমৎকার কৌশল শিখতে পারবেন, এক্ষেত্রে হিন্দি বুঝতে হবে। বাংলাদেশী শিক্ষদের ভালো ভালো ভিডিও ও বর্তমানে ইউটিউবে পাওয়া যায়।
∆∆∆ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি:::
গণিত প্রস্তুতিতে ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি শুরুতেই না নেয়া উচিত। প্রশ্ন ব্যাংক সলভ করলে সব ফ্যাকাল্টির গণিত চর্চা হয়ে যায়। এতে একটা লাভ হয়- যেই ফ্যাকাল্টি প্রশ্ন করুক না কেন আপনি উত্তর করতে পারবেন। আমি কখনোই ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি নিই নি। পরীক্ষার আগ মুহূর্তে চাইলে তখন ফ্যাকাল্টি ধরে প্রস্তুতি নিতে পারেন। তবে মৌলিক প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে কখনোই ফ্যাকাল্টি ধরে পড়বেন না।
সর্বোপরি, গণিতে ভালো করার বিষয়টি সম্পূর্ণভাবে আপনার ব্যাসিক আর চর্চার উপর নির্ভর করছে। প্রশ্ন ব্যাংক সলভ, নিয়মিত চর্চা আর পরীক্ষার হলে বিচক্ষণতা ও দ্রুত ক্যালকুলেশনের ক্ষমতা আপনাকে গণিতে এগিয়ে রাখবে।
শুভকামনায়,
আশরাফুল ইসলাম
বিসিএস প্রশাসন, 45 তম বিসিএস।
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
সহকারী পরিচালক, শিল্প মন্ত্রণালয় (সুপারিশ প্রাপ্ত)
সিনিয়র অফিসার, পিকেবি(সুপারিশ প্রাপ্ত)

🔥 ব্যাংক প্রিলি কমপ্লিট বুকলিস্ট

➊ বাংলা:
‣ অগ্রদূত বাংলা
‣ ৯-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই (আমার পছন্দ)
➋ ইংরেজি:
‣ Preceptor English Digest (Grammar part)
‣ English for Competitive Exams (বেসিক গ্রামার রিভিশন)
‣ Word Smart-1 (Vocabulary)
➌ জিকে(GK): MP3 / Spotlight
➍ Bank GK: আলোকবর্তিকা পিডিএফ(PDF)
➎ গণিত:
‣ ৯-১০ম শ্রেণীর বোর্ড বই (সাধারণ ও উচ্চতর গণিত)
‣ ৮ম শ্রেণীর বোর্ড বই
‣ Khairul Bank Math
➏ ICT:
‣ MP3
‣ আলাল’স কম্পিউটার আওয়ার
➐ Analytical Skill
‣ Alokbortika Pdf (Highly Recommend)
‣ Recent publications Book
‣ Saifur’s Analytical Puzzle
➑ সাম্প্রতিক সাধারণ জ্ঞান:
‣ প্রফেসরস কারেন্ট এফেয়ার্স
⦿ জব সল্যুশন: Eminent publications / Recent Publications প্রশ্নব্যাংক
👉👉 আমাদের ব্যাংক ফাউন্ডেশন কোর্সে(২৬ ভিত্তিক নতুন সার্কুলার) ভর্তি হতে পেইজে ইনবক্স করবেন।
Mentor, Alokbortika Bank BCS Platform
Assistant Director, Bangladesh Bank
Ex-AD, NSI
Senior Officer, Sonali Bank(Recommended)

26 Based Bank Job Preparation: Analytical Ability+ICT+Financial & Banking Knowledge

একদম বাংলায় বলি, এক্সাম মানবন্টন দেয়ার আগ পর্যন্ত আমার রোডম্যাপটুকু অনুসরণ করেন।
1. Analytical Ability
ক) মেন্টাল এবিলিটি: সিরিজ ও অন্যান্য টপিকগুলো বিসিএসের মানসিক দক্ষতার বিগত প্রশ্ন সমাধান করতে পারেন এসময়ে। খাইরুলের মানসিক দক্ষতা বইটি থাকলে সেখান থেকে অনুশীলন করে নেন। সিরিজে গুরুত্ব দেন বেশি।
খ) ডেটা সাফিসিয়েন্সি: ডেটা সাফিসিয়েন্সি আসলে ম্যাথই। যারা একদমই নতুন তারা ফলো করবেন ফেনোমের এনালাইটিক্যাল এবিলটি বই। সেখান থেকে অনুশীলন করে নেন। তবে ম্যাথ বেসিক হলো ডেটা সাফিসিয়েন্সির প্রিরিকুইজিট। যারা টুকটাক এতদিন দেখেছেন তারা ডেটা সাফিসিয়েন্সি অনুশীলন করবেন Official GMat থেকে। ম্যাথে দুর্বল হলে এই ডিএস স্যাক্রিফাইস করেন আপাতত।
গ) পাজল: পাজলের ভালো রিসোর্স GRE Big Book! তবে যারা বিগিনার তারা চাইলে ফেনোম থেকেই অনুশীলন করতে পারেন। পাজলের টেকনিক হলো ক্লুগুলো ইন্টারপ্রিট করা ও স্কেচ করে মেলানো। ফেনোম থেকে বিগত কয়েকটি পাজল সমাধান করতে পারেন আপাতত। পাজল ব্যাংক বাদেও অন্যান্য আইবিএ চাকরি এক্সামে প্রায়ই আসে। পড়লে লস নাই। 😁
2. ICT
ব্যাংকের বিগত প্রশ্ন (২২ ভিত্তিক, ২৩ ভিত্তিক, ২৫ ভিত্তিক) প্রশ্ন সমাধান করে নেন আগে। আইসিটি ফ্ল্যাশ আওয়ার নামে আলালের পুস্তিকা (যাকে প্রচলিত ভাষায় চটি বলে) বেশ ইফেক্টিভ।
3. Financial & Banking Knowledge
বই হিসেবে আপনাদের লাগবে: প্রচলিত জিকে বই (এমপিথ্রি/বেসিক ভিউ/ক্র‍্যাক ইত্যাদি) আর ক্লাস নাইন-টেনের ফিন্যান্স ও ব্যাংকিং বই আর ফেনোমের ফিন্যান্সিয়াল ও ব্যাংকিং নলেজ। তবে ব্যাংক ভাইবার বই (ক্র‍্যাক/বিজনেস এনসাইক্লোপিডিয়া) ভালো কাজে দেয়। এখানে দুটো পার্ট।
ক) ফিন্যান্সিয়াল নলেজ:
প্রথমে এসএসসির পাঠ্যবই থেকে বেসিক আইডিয়া নিয়ে ফেনোম/আলালের বই থেকে বিগত প্রশ্ন সমাধান করবেন। নন কমার্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রদের জন্য ইন্টারের বই অনুসরণ করার দরকার নাই। ফেনোমের বইয়ে এনালাইটিক্যাল ও ফিন্যান্সিয়াল একত্রে দেয়া। সুবিধাজনক।
খ) ব্যাংকিং নলেজ:
প্রচলিত গাইড (এমপিথ্রি/বেসিক ভিউ) হতে বাংলাদেশের অর্থনীতি অংশ আর WB & IMF ও বৈশ্বিক বাণিজ্য অংশ তামা তামা করে ফেলবেন পড়তে পড়তে। এরপর ২০১৮ ভিত্তিক এক্সাম হতে আজ পর্যন্ত ব্যাংকিং সম্পর্কিত প্রিলি + রিটেনে যেসব প্রশ্ন এসেছে সব রিভাইজ দেবেন। ব্যাস, এইটুকুই পড়া।
(বিদ্র: ব্যাংকিং নলেজ আগে জিকে প্রশ্নে ইনক্লুসিভ ছিলো)
IBA, University of Dhaka
EX SO, Rupali (2018 Based)
EX SO, BDBL (2019 Based)

“সিনিয়র অফিসার প্রস্তুতির মাইন্ডম্যাপ (৫) বিষয়ঃ Analytical Skill (২০ নম্বর)

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার শুরুতেই কৌশলী হতে হয়। শুধুমাত্র কৌশলগত পরিকল্পনার উপর ভর করে আমি চাকরির পরীক্ষায় ধারাবাহিকভাবে সফল হয়েছি। এই সিরিজে আমি আপনার সাথে শেয়ার করব আমি যেভাবে সমন্বিত ব্যাংকের প্রস্তুতি নিয়ে সফল হয়েছি। আজকের আলোচনার বিষয় Analytical Skill। এনালিটিক্যাল স্কিল বিসিএস পরীক্ষার Mental Ability বিষয়টির সাথে সাজুর্যপূর্ণ। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে Mental Ability-র জন্য বরাদ্দকৃত নম্বর ১৫। অর্থাৎ, বিসিএস পরীক্ষায় মানসিক দক্ষতা অংশে মোট নম্বরের সাড়ে সাত শতাংশ বরাদ্দকৃত। অন্যদিকে সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষায় Analytical-এ বরাদ্দকৃত নম্বর ২০ শতাংশ। পরীক্ষায় Analytical ও Math-র ওয়েটেজ সমান। কিন্তু Math ২০ নম্বরের প্রস্তুতি নিতে আপনাকে যতটা পরিশ্রম করতে হবে তার চেয়ে অনেক কম সময় ও শ্রমে আপনি Analytical ২০ নম্বরের প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। ফলে বুঝতেই পারছেন সিনিয়র অফিসার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বর্তমানে অন্যতম ট্রাম্প কার্ড হলো এনালিটিক্যাল স্কিল। তাছাড়া, গণিত যাদের খানিকটা দুর্বলতা রয়েছে তারা এনালিটিক্যাল স্কিলের উপর ভর করে গণিতের ক্ষতিটা অনেকটাই পুষিয়ে নিতে পারবেন। ব্যাংকের এনালিটিক্যাল স্কিল বিষয়টাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এর একটা হলো ট্রেডিশনাল Mental Ability-র কোশ্চেন। যেমনটা সাধারণত বিসিএস পরীক্ষায় হয়ে থাকে। আর অন্যটিকে বলা যেতে পারে GRE-GMAT বেজড এনালিটিক্যাল কোশ্চেন। সর্বশেষ অনুষ্ঠিত সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পরীক্ষা পরিবর্তিত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে। এই দুটি প্রশ্নে প্রথমবারের মতো Analytical ২০ নম্বরের প্রশ্ন এসেছে। প্রথমে সিনিয়র অফিসার পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। এ পরীক্ষায় ট্রেডিশনাল Mental Ability ও Mathematical Reasoning বেশকিছু প্রশ্ন মিলিয়ে দশটি প্রশ্ন এসেছে। বাকি দশটি প্রশ্ন এসেছে GMAT পরীক্ষার সিগনেচার প্রশ্ন Data Sufficiency থেকে। পরীক্ষা নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (FBS)। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (IBA) ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপ্রত্যাশিতভাবে আইবিএ কর্তৃক পরিচালিত পরীক্ষায় এনালিটিক্যাল স্কিল অংশে অধিকাংশ প্রশ্নই হয়েছে বিসিএস Mental Ability-র আদলে। অর্থাৎ এই পার্টে আমাদের প্রস্তুতি নিতে হবে ট্রেডিশনাল Mental Ability ও রিলেটেড ম্যাথ এবং GRE-GMAT ভিত্তিক Analytical কোশ্চেনের আলোকে। শুরুতেই পূর্ববর্তী সকল বিসিএস এর প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মানসিক দক্ষতা প্রশ্ন সলভ করে ফেলতে হবে। এতে Coding & De-Coding (সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস), Finding the Odd One Out (ভিন্ন শব্দটি সনাক্তকরণ), Blood Relation (রক্তসম্পর্ক নির্ণয়), Finding Speciality (বড়-ছোট, লম্বা-খাটো বের করা), Arrangement of Words (এলোমেলো শব্দকে সাজানো), Analogy/Similarity & Dissimilarity (সাদৃশ্য ও বিসাদৃশ্য), Impossibilities & Necessities (অসম্ভব্যতা এবং আবশ্যকতা), Decision Making (বিচারবোধ শক্তি/সিদ্ধান্ত গ্রহণ); Completing Series (বিভিন্ন ধরনের সিরিজ সম্পূর্ণকরণ), Number Puzzle (সংখ্যার উপর বিভিন্ন ধাঁধা), Symbol Substitution (যোগ, বিয়োগ, গুণ, ভাগের প্রতীক পরিবর্তন); সমস্যা সমাধান (Problem Solving): Clock (ঘড়ি সংক্রান্ত সমস্যা), Calendar (পঞ্জিকা সংক্রান্ত সমস্যা), দিক নির্ণয়, Ranking & Order, Analogy, সত্য-মিথ্যা যুক্তি (Truth & Lie), Spatial Reasoning, Alphabetical Order, Analytical Reasoning, Mathematical Reasoning এর মতো বিষয়গুলো খুব সহজেই আত্মস্থ হয়ে যাবে। আমাদের সকলেরই কম বেশি বিসিএস প্রস্তুতি থাকায় এই অংশ কাভার করা খুব বেশি সময় সাপেক্ষ নয়। বিসিএস এর পূর্ববর্তী সকল প্রশ্ন সমাধান হয়ে গেলে আমরা মনোযোগ দেব GRE-GMAT বেজড এনালিটিক্যাল কোশ্চেনের দিকে। GRE-GMAT বেজড এনালিটিক্যাল কোশ্চেনকে তিন ভাগে ভাগ করা যায়। 1) Puzzle 2) Critical Reasoning 3) Data Sufficiency ইতোমধ্যে সিনিয়র অফিসার পরীক্ষায় Data Sufficiency থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। কাজেই আমরা ধরে নিতে পারি ভবিষ্যতে Puzzle ও Critical Reasoning থেকেও প্রশ্ন আসবে। তাছাড়া, বিভিন্ন প্রাইভেট ব্যাংকের নিয়োগ পরীক্ষায় পাজল ও ক্রিটিক্যাল রিজনিং থেকে বিভিন্ন সময়ে প্রশ্ন এসেছে। এই অংশের প্রস্তুতির জন্য GRE-GMAT এর বইয়ের চেয়ে Mentors’ IBA Analytical Handbook সংগ্রহ করা বেটার। এতে GRE-GMAT এর সব এনালিটিক্যাল কোশ্চেন কম্পাইল করা আছে। আপনাকে পুরো বই পড়তে হবে না। আপনার প্রাথমিক কাজ হবে এই তিন ধরনের প্রশ্নের সাথে পরিচিত হওয়া। বেসিক আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা। ডেইলি একটা Puzzle, দুইটা Critical Reasoning, দুটো Data Sufficiency বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবেন। শুরুতে কিছুটা কঠিন মনে হবে। যতই কঠিন লাগুক ডেইলি অবশ্যই এভাবে পাঁচটি Analytical কোশ্চেন সলভ করবেন। এটাকে একটা হ্যাবিটে পরিণত করবেন। মাসখানিক গেলে আপনি নিজেই নিজের পরিবর্তনটা বুঝতে পারবেন। – Khalid Job Insights SO, JBPLC PO, BCBL Officer (G), SBPLC Officer (G), BKB Officer (C), JBPLC 43 BCS Non-Cadre 44 BCS Non-Cadre PSC, Non-Cadre (2) AT, APSCL

সিনিয়র অফিসার প্রস্তুতির মাইন্ডম্যাপ (৪) বিষয়ঃ গণিত (২০ নম্বর)

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার শুরুতেই কৌশলী হতে হয়। শুধুমাত্র কৌশলগত পরিকল্পনার উপর ভর করে আমি চাকরির পরীক্ষায় ধারাবাহিকভাবে সফল হয়েছি। এই সিরিজে আমি আপনার সাথে শেয়ার করব আমি যেভাবে সমন্বিত ব্যাংকের প্রস্তুতি নিয়ে সফল হয়েছি।
আজকের আলোচনার বিষয় সাধারণ গণিত।
সমন্বিত ব্যাংকের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের অন্যতম আতঙ্কের নাম গণিত। বিশেষত নন-সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা নিয়োগ পরীক্ষায় গণিতে ভালো নাম্বার ক্যারি করতে ব্যর্থ হয়। অন্যান্য বিষয়ে ভালো করা সত্ত্বেও শুধুমাত্র ম্যাথে দুর্বলতা থাকার কারণে অনেকেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে।
আবার অনেক পরীক্ষার্থীকেই পরীক্ষা শেষে আফসোস করতে দেখা যায়। সাধারণত অধিকাংশ ম্যাথ প্রশ্ন পরীক্ষার্থীদের আয়ত্তের মধ্যে থাকলেও পরীক্ষার হলে সময়ের অভাবে উত্তর করতে পারে না।
অনেকে তো সময়ের অভাবে সবগুলো ম্যাথ প্রশ্ন টাচ করার সুযোগ পায় না। ফলে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর দেখা যায় বেশ কিছু ইজি ম্যাথ চোখের আড়ালেই রয়ে গেছে।
বেশ কিছু ক্ষেত্রে অনেকে ম্যাথে বেশ দক্ষ থাকলেও ব্যাংকের পরীক্ষায় ইংরেজিতে ম্যাথ প্রশ্ন হওয়ায় যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হয়।
আমি নিজেও নন-সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হওয়ায় গণিতের প্রস্তুতির জন্য আমাকে বিশেষ কৌশল অবলম্বন করতে হয়েছিল।
আমার চাকরির প্রস্তুতির ক্ষেত্রে বরাবরের মতো এক্ষেত্রেও পথপ্রদর্শকের ভূমিকা রেখেছে প্রিভিয়াস প্রশ্ন।
আমি প্রতিদিন ভোরে উঠেই ব্যাংক জব সলিউশন থেকে যেকোনো একসেট গণিত প্রশ্ন নিয়ে বসে পড়তাম।
নিজে নিজে সলভ করার চেষ্টা করতাম। যেগুলো নিজে সলভ করতে পারতাম না সেগুলো ব্যাখ্যাসহ দেখে নিতাম।
একটা নোট খাতায় ম্যাথের সবগুলো চ্যাপ্টারের জন্য আলাদাভাবে বেশ কিছু পেজ বরাদ্দ করে রেখেছিলাম।
প্রিভিয়াস প্রশ্ন সলভ করার সময় সেখানে আমি চ্যাপ্টার ভিত্তিক প্রয়োজনীয় নোট লিখে রাখতাম। এছাড়া, ম্যাথের যেসব ইংরেজি টার্মিনোলজির সাথে আমার পরিচয় ছিল না সেগুলো আমি নোট খাতায় লিখে রাখতাম।
এক্ষেত্রে আমি গুরুত্ব দিয়েছি Efficiency কে। অর্থাৎ দ্রুত উত্তর দেওয়ার চেয়ে সঠিকভাবে ম্যাথ সলভ করার দক্ষতা বাড়ানোকে বেশি গুরুত্ব দিয়েছি। কারণ আমি জানতাম ম্যাথে Efficiency বাড়াতে পারলে এক সময় স্পিড অটোমেটিক্যালি বাড়বে।
এভাবে তিন মাসে মোটামুটি প্রিভিয়াস সব প্রশ্ন সলভ করা সম্ভব। তিন মাস পর আপনি লক্ষ্য করবেন আপনার Speed এবং Efficiency উভয়ই অপ্রত্যাশিতভাবে বেড়েছে। সেই সাথে একটা সমৃদ্ধ ব্যক্তিগত নোট খাতা তৈরি হয়ে যাবে। পরীক্ষার আগে আপনি শুধু সেই খাতাতে চোখ বোলাবেন। এতে নির্দিষ্ট চ্যাপ্টারের যে ধাঁচের ম্যাথ সমাধান করতে আপনাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তা স্বল্প সময়ে রিভিশন হয়ে যাবে।
এবার আসুন পরীক্ষার হলে সময়ের সাথে যুদ্ধে কীভাবে এগিয়ে যাবেন। তিন মাস পরে শুরু হবে আপনার ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার পালা।
ইতোমধ্যে আপনি জব সল্যুশন থেকে প্রিভিয়াস সব ম্যাথ প্রশ্ন সমাধান করেছেন। এবার প্রতিদিন সকালে উঠে আপনি ২০ মিনিট সময়ের মধ্যে একসেট প্রশ্ন সমাধান করবেন। ২০ মিনিট আপনাকে ২০টা ম্যাথ সমাধান করতে হবে এমন না। কোন প্রশ্ন সেট থেকে হয়তো আপনি ১২টা সলভ করতে পারবেন, কোন প্রশ্ন সেট আপনি হয়তোবা ১৪টা সলভ করতে পারবেন।
মনে রাখবেন প্রত্যেকটি প্রশ্নসেটেই এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো সমাধান করতে অতিরিক্ত সময় ব্যয় হয়। এধরনের ট্রিকি প্রশ্ন দেওয়ায় হয় আপনার সময় নষ্ট করার জন্য। কাজেই সবসময় চেষ্টা করবেন এ ধরনের প্রশ্ন এড়িয়ে যেতে। কারণ এ ধরনের একটা প্রশ্ন সলভ করতে আপনার যে সময়ের অপচয় হবে তাতে করে আপনি সহজ অন্য এক বা একাধিক প্রশ্ন ছেড়ে আসতে বাধ্য হবেন।
তাই প্রস্তুতির এই ধাপে আপনি শিখবেন পরীক্ষার হলে কোন ধরনের ম্যাথ প্রশ্ন শুরুতেই স্কিপ করে যাওয়া আবশ্যক।
এভাবে প্রস্তুতি নিলে আপনি সমন্বিত ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ম্যাথ পার্টে খুব সহজেই কাঙ্খিত নম্বর তুলতে পারবেন।
SO, JBPLC
PO, BCBL
Officer (G), SBPLC
Officer (G), BKB
Officer (C), JBPLC
43 BCS Non-Cadre
44 BCS Non-Cadre
PSC, Non-Cadre (2)
AT, APSCL

 বেশি নম্বরের জন্য High Priority টপিকগুলো এক পোস্টেই! — শেষ মুহূর্তের Final Revision Checklist 🔥

​🟢 Analytical Skill-20 মার্ক
✅ Numerical & Mathematical Ability❤️
✅ Verbal & Logical Reasoning
✅ Analytical Ability
✅ Non-Verbal & Spatial Reasoning
✅ Analytical Puzzles & Data Sufficiency❤️
✅ Critical Reasoning❤️
​🟢 Banking and Financial knowledge -10 মার্ক
✅ ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থা❤️
✅ কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক❤️
✅ ব্যাংক হিসাব
✅ হস্তান্তরযোগ্য ঋণের দলিল (Cheque, Promissory Note, Bill of Exchange, Pay Order)❤️
✅ মুদ্রানীতি, রাজস্বনীতি ও অর্থনীতির মৌলিক বিষয়াবলি
✅ আন্তর্জাতিক সংস্থা❤️
​🟢 গণিত (প্রিলি)
✅ Set — ১টি
✅ Algebra — ৩টি❤️
✅ Mensuration — ২টি❤️
✅ Coordinate Geometry — ১টি
✅ Trigonometry — ১টি
✅ Interest — ১টি
✅ Average — ১টি❤️
✅ Probability — ১টি
✅ Trains and Speed and distance — 2টি❤️
✅ Number System — ১টি
✅ Equation — ১টি
✅ Profit & Loss — ১টি❤️
✅ Percentage — ২টি❤️
​🟢 English Vocabulary
✅ Phrase & Idioms❤️
✅ One Word Substitution
✅ Spelling
✅ Analogy
✅ Synonym❤️
✅ Antonym❤️
✅ Group Verbs
​🟢 English Grammar
✅ Voice Change
✅ Narration
✅ Pinpoint Error❤️
✅ Right Form of Verb❤️
✅ Conditional Sentence❤️
​🟢 বাংলা (ব্যাকরণ)
✅ সমার্থক শব্দ❤️
✅ বিপরীত শব্দ
✅ বাগধারা❤️
✅ বাক্য সংকোচন❤️
✅ পারিভাষিক শব্দ
✅ শুদ্ধ বানান❤️
✅ সমাস
✅ সন্ধি
✅ বাংলা ভাষা ও ব্যাকরণ
✅ শব্দতত্ত্ব ও বাক্য
​🟢 বাংলা সাহিত্য
✅ রবীন্দ্রনাথ ঠাকুর❤️
✅ কাজী নজরুল ইসলাম❤️
✅ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
✅ সৈয়দ শামসুল হক
✅ সেলিম আল দীন
✅ শামসুর রহমান❤️
✅ সৈয়দ মুজতবা আলী
✅ বিখ্যাত চরিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ, ভাষা আন্দোলনভিত্তিক রচনা, ভ্রমণকাহিনী, রম্যরচনা ও বিখ্যাত উপন্যাস❤️
​🟢 কম্পিউটার
✅ History of Computer❤️
✅ Computer Organization❤️
✅ Computer Program
✅ Daily Use of ICT
✅ MS Word & MS Excel❤️
✅ Previous Questions
​🎯 শেষ মুহূর্তের প্রস্তুতিতে এই টপিকগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিন। নিয়মিত রিভিশন করুন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।
​✍️ আরিফুল ইসলাম (জনতা ব্যাংক পিএলসি)
সাবেক প্রভাষক, মির্জাপুর মহিলা কলেজ, যশোর।
সাবেক সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রথমবার ব্যাংকে পরীক্ষা দিয়েই যেভাবে অফিসার জেনারেল (২০২২ ভিত্তিক) ক্রাক করেছিলাম

দেখলাম ওজির ডেট দিয়ে দিয়েছে। মাত্র আট দিন পর পরীক্ষা। আমি ব্যাংকে মাত্র একবারই পরীক্ষা দিয়েছি এবং সেটাই আমার প্রথম ব্যাংকে আবেদন ছিলো। আমার অভিজ্ঞতাটুকু বলছি, যদি আপনাদের কারো কাজে লাগে।

এরকম পরীক্ষার ডেট ঘোষণা হওয়ার পরই ব্যাংকের (BIBM ফ্যাকাল্টির) একটা প্রশ্নব্যাংক নিয়ে বসেছিলাম। ম্যাথ, জিকে, আইসিটির প্রশ্নও যেহেতু ইংরেজিতে করা হয় তাই এখান থেকে ইংরেজি টার্মগুলো বুঝার চেষ্টা করেছিলাম। তবে বিসিএস কেন্দ্রিক সামগ্রিক ৪/৫ মাসের একটা প্রস্তুতি ছিলো। ২০২২ সাল ভিত্তিক ওজি’তে কাটমার্ক ছিলো ৪৮/৪৯, আমি মোটামুটি ৫৪-৫৬ পেয়ে টিকেছিলাম।
মধুদা বলেছে এবার পরীক্ষা নিবে আর্টস ফ্যাকাল্টি। এরকম ৮ দিন বাকি থাকলে আমি যা করতাম!
➡️ প্রথমে আর্টস ফ্যাকাল্টি বা এফবিএস এর একটা প্রশ্নব্যাংক থেকে সরকারি ব্যাংকের প্রিলির প্রশ্নগুলো সলভ করে ফেলতাম ইংরেজিতে টার্মগুলো ধরার জন্য।
➡️ ব্যাংকে যেহেতু সিলেক্টেড টপিক থেকেই বেশি ম্যাথ আসে তাই প্রশ্নব্যাংকে যে টপিকগুলো কঠিন মনে হতো সেগুলো বেসিক ম্যাথ (বা যেটা আগে করা আছে) থেকে সলভ করে নিতাম। ব্যাংকে বিগত সালের প্রশ্ন হুবহু রিপিটও পওায়া যায় মাঝে মধ্যে, তবে টাইপ কমন থাকে প্রায় সবই।
➡️ যেহেতু সময় কম, বাংলার জন্য জন্য প্রশ্নব্যাংকে (রিপিটেডলি) আসা টপিকগুলো দ্রুত শেষ করার চেষ্টা করতাম। (অন্তত বিগত সালের বিসিএস+ ব্যাংকের প্রশ্নগুলো ভালো করে রিডিং দিতাম একবার।)
➡️ ইংরেজি বারবার আসা টপিকগুলো যেমন, Identification of Parts of Speech, Interchange of parts of speech, Voice, Narration, Right form of verb, Subject-verb agreement, Identification of Phrase & Clause, Redundancy, Article, Gerund-Infinitive এর রুলসগুলো একটু ঝালিয়ে নিতাম।
(যদিও ইংরেজি গ্রামার আগে থেকে টিউশন করানোর কারণে কখনোই আলাদা করে পড়া লাগেনি আমার)
➡️ ভোকাবুলারির জন্য ‘333 Baron’s High Frequency Words’ ব্যাংকে ভালোই কাজে দেয়। তবে আগে পড়া না থাকলে এত কম সময়ে পড়ে কতটুকু মনে থাকবে সেটাও একটা ব্যাপার।
➡️ সাধারণ জ্ঞানের জন্য এত কম সময়ে জাস্ট বিসিএস আর ব্যাংকের বিগত সালের প্রশ্নগুলো দেখার চেষ্টা করতাম।
আমি ব্যাংকে প্রথম প্রথম প্রিলি, প্রথম রিটেন এবং প্রথম ভাইভা দিয়েই আলহামদুলিল্লাহ নিয়োগপ্রাপ্ত হয়েছি। এটাতে আমার অনার্সের পরপরই আবেদন করেছিলাম। তাই অভিজ্ঞতা খুবই কম। এটুকুতে কেউ সামান্যতম উপকৃত হলেও আনন্দের। আপনাদের জন্য শুভকামনা অনিঃশেষ।
রেজওয়ান আহম্মেদ
অফিসার (জেনারেল)
বাংলাদেশ কৃষি ব্যাংক
সাবেক শিক্ষার্থী, (সেশন ২০১৮-১৯)
ইংরেজি ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়।

CTI প্রিলিমিনারি প্রস্তুতি (2026 Based SO)

এই সাজেশনটি আপনাকে SO 26 প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে।

১. গণিত (Mathematics): CTI-এর পরীক্ষায় গণিত বেশ স্ট্যান্ডার্ড হয় / ইজি বাট কিছুক্ষেত্রে বড়, টাইম কিল করে।।

এখানে ভালো করার জন্য আপনার অগ্রাধিকার তালিকা হওয়া উচিত:

পাটিগণিত (Arithmetic): Percentage (শতাংশ), Interest (সুদ), এবং Profit & Loss (লাভ-ক্ষতি) থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এছাড়া Time & Work (সময় ও কাজ) এবং Number (সংখ্যা) পদ্ধতি গুরুত্বের সাথে দেখুন।

 বীজগণিত (Algebra): Equation (সমীকরণ), Inequality (অসমতা), এবং Indices & Log (সূচক ও লগারিদম) নিয়মিত প্র্যাকটিস করুন।

উচ্চতর ও জ্যামিতি: Mensuration (পরিমিতি) এবং Series (ধারা) থেকে প্রতিবারই প্রশ্ন থাকে। এছাড়া Trigonometry (ত্রিকোণমিতি) এবং Permutation (বিন্যাস)-এর বেসিক সূত্রগুলো দেখে রাখুন।

Analytical Part:

Puzzle:

1. Ranking

2. Direction and Distance

3. Number Series

4. Arithmetic and Geometric Progression

5. Coding-Decoding

6. Odd One Out

7. Seating Arrangements

8. Blood Relations

8. Box Arrangement

9. Age Puzzle

10. Route Puzzle

11. Grouping Puzzle

12. Distribution Puzzle

13. Missing Information Puzzle

14. Venn Puzzle

15. Data Sufficiency

16. Critical Reasoning

17. BCS Previous Year MCQ

18. BCS Written IQ

Preparation Focus: BCS Mental Ability-এর প্রশ্ন অনুশীলন করুন সাথে ExamBuzz এর শিট দেখুন।

২. ইংরেজি (English): CTI-এর প্রশ্নে ভোকাবুলারি অংশের প্রভাব বেশি থাকে।

ভোকাবুলারি ভিত্তিক: Synonym-Antonym, Analogy, এবং One Word Substitution-এ সবচেয়ে বেশি জোর দিন। Spelling এবং Idioms & Phrases নিয়মিত রিভিশন দিন।

গ্রামার ও স্ট্রাকচার: Subject-Verb Agreement, Preposition, এবং Parts of Speech ভালো করে বুঝতে হবে। Pinpoint Error এবং Sentence Correction-এর জন্য গ্রামারের নিয়মগুলো বারবার দেখুন।

৩. বাংলা (Bangla): একটু কঠিন করে ওরা।

ব্যাকরণ নির্ভর প্রস্তুতি নিন।প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সাহিত্যের চেয়ে ব্যাকরণে গুরুত্ব দেওয়া বেশি কার্যকর।

ব্যাকরণ: সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, এবং উপসর্গ-অনুসর্গ, শব্দ,বানান সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া পারিভাষিক শব্দ (পরিভাষা), বাগধারা, এবং এক কথায় প্রকাশ থেকে নিয়মিত প্রশ্ন আসে।

সাহিত্য: খুব বেশি সময় নষ্ট না করে শুধুমাত্র রবীন্দ্রনাথ, নজরুল, মুসলিম লেখক,পঞ্চপান্ডব,প্রাচীন ও মধ্যযুগ,পত্রিকা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশগুলো দেখুন।

৪. ব্যাংকিং জিকে ও আইসিটি (Banking and Financial GK & ICT)

Banking GK : ব্যাংকিং সেক্টর, ফাইনানশিয়াল নলেজ,বাংলাদেশের ইকোনমি পড়ুন সাথে বিগত প্রশ্ন। একটু কঠিন প্রশ্ন হতে পারে।

আইসিটি: এই অংশে নতুন করে পড়ার চেয়ে বিগত বছরের প্রশ্ন (Previous Questions) সমাধান করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

মনে রাখবেন, এই প্রতিষ্ঠান এর প্রশ্ন  ব্যাংক স্ট্যান্ডার্ড হয়।তাই বিগত বছরের ব্যাংক প্রশ্ন সমাধান করলে এগিয়ে থাকবেন।

লিখিত : এরা লিখিত তে আনকমন ফোকাস দেওয়ার জন্য বিখ্যাত, লিখিত তে আনকমন এবং ক্রিয়েটিভ ফোকাস দেয়।

ফোকাসে ভাল করার জন্যে রিসেন্ট ইস্যুর উপর পেপার পড়ার কোনো বিকল্প নেই।

SO-26, Exam Taker- CTI (What will be the preparation strategy!)

আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালো আছেন। ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন এক্সাম নিবে CTI (Centre for Trade and Investment, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের অধীনে একটি গবেষণামূলক প্রতিষ্ঠান)। ভয়ের কিছু নেই আপনাদের এতে। বিগত প্রশ্ন গুলো বিশ্লেষণ করে কোন কোন টপিকে জোড় দিয়ে আগাবেন তা আমি এখানে সাজিয়ে আপনাদের একটা ওভারঅল গাইডলাইন দিচ্ছি।
✳️✳️✳️প্রথমেই বিগত CTI এর প্রশ্ন গুলো শেষ করে ফেলবেন। এটা মিস করা যাবে না। আর আমি সাবজেক্ট ওয়াইজ একটু বিস্তারিত বিশ্লেষণ করে আপনাদের একটা প্রোপার গাইডলাইন দেয়ার চেষ্টা করছি। তাই একটু সময় দিতে হবে আমাকে। আজ তিনটা সাবজেক্টের গাইডলাইন দিবো আপনাদের। বাংলা, ইংরেজি ও আইসিটি।
ইনশাআল্লাহ আগামীকাল বাকিগুলো দিয়ে দিবো।
✅বাংলা:
বাংলাতে ব্যাকরণ অংশ থেকে তুলনামূলক প্রশ্ন বেশি হলেও সাহিত্য অংশও বাদ দেয়া যাবে না। সাহিত্য অংশ থেকেও ভালো সংখ্যক প্রশ্ন করে CTI।
ব্যাকরণ থেকে যে অংশগুলো খুব ভালো করে দেখতে হবে:
➡️সন্ধি*****
➡️সমাস*****
➡️প্রকৃতি ও প্রত্যয়
➡️উপসর্গ, বাচ্য
➡️শব্দের শ্রেণীবিভাগ*****
➡️ধ্বনি ও বর্ণ, বাক্য প্রকরণ
➡️বিরচন পার্ট (বাগধারা, বানান, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ)******
এখানে বিরচন পার্ট থেকে ভালো সংখ্যক প্রশ্ন আসে সবসময়। তাই বিরচন পার্ট যাতে মিস না যায় এমন ভাবে শেষ করবেন সবাই। রিটিনেও কিন্তু এই পার্ট টা কাজে লাগবে।
সাহিত্য পার্ট থেকে যা যা দেখতে হবে:
➡️রবীন্দ্রনাথ ঠাকুর****
➡️কাজী নজরুল ইসলাম****
➡️মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম******
➡️ছদ্মনাম, পত্রিকা এই জাতীয় টপিক*****
➡️পঞ্চপান্ডব
➡️মুসলিম সাহিত্যিক দের সাহিত্যকর্ম*****
➡️প্রাচীনযুগ ও মধ্যযুগ (বিশেষ করে চর্যাপদ ও শ্রীকৃষ্ণকীর্তন, রোমান্টিক প্রণোয়াখ্যান)
এখান থেকে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম, ছদ্মনাম এগুলা খুব খুব ভালো করে পড়বেন। এখান থেকে প্রায় প্রতি পরীক্ষা তেই প্রশ্ন হয়ে থাকে।
✅ইংরেজি:
এখানে গ্রামার পার্ট থেকেই এরাউন্ড ৮০% প্রশ্ন হবে। গ্রামার পার্টে জোড় দিতে হবেই হবে। কোনো ভাবে মিস করা যাবে না। রুলস গুলোতে প্রাধান্য দিবেন।
যে টপিক গুলো ভালো করে দেখবেন:
➡️Subject verb agreement****
➡️Clause, phrase****
➡️Parts of speech****
➡️Transformation of sentence
➡️Appropriate preposition******
➡️Voice, Narration****
➡️Number
➡️Article****
➡️Pin point error****
➡️Memorization part (Idiom and phrase, group verb, one word substituion)
আবারো বলছি CTI এর প্রশ্নে গ্রামার পার্ট থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। তাই এই পার্টে প্রিপারেশন থাকতে হবে টপ নচ।
ভোকাবুলারি পার্ট নিয়ে এখানে ভয় পাবার দরকার নেই। তুলনামূলকভাবে অন্য ফ্যাকাল্টির প্রশ্ন থেকে সহজ হয় এটা। আরিফুর ভোকাবুলারি থেকে লাষ্ট ৫ বছর দেখে যাইয়েন।
সাহিত্য পার্ট পড়ার প্রয়োজন নেই। আসলেও হয়তো একটা প্রশ্ন আসবে। তাও কেউ রিস্ক নিতে না চাইলে William Shakespeare, literature term (personification, simile etc) এই দুইটা টপিক দেখে যেতে পারেন। এর বাহিরে এখানে টাইম নষ্ট করার প্রয়োজন নেই।
✅আইসিটি:
এখান থেকে একটু গুছিয়ে প্রিপারেশন নিলে ভালো মার্কস উঠাতে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই এবং অবশ্যই এই পার্টে বিগত প্রশ্ন গুলো ঝাজড়া করে ফেলবেন।
এরপর যে যার পছন্দের বই থেকে নিচের টপিক গুলো ভালো ভাবে শেষ করবেন:
➡️ইনপুট/আউটপুট ডিভাইস
➡️কম্পিউটার গঠন
➡️কম্পিউটার নেটওয়ার্ক
➡️কিবোর্ড শর্টকাট
➡️টপোলজি ও প্রটোকল
➡️ল্যাংগুয়েজ ও ডাটাবেজ
➡️কম্পিউটার মেমরি
➡️এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট
এখানে ভালো প্রিপারেশনে মিনিমাম ৭ মার্কস ক্যারি করা সম্ভব!!
এছাড়া কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আমাকে জানাবেন।
Senior Officer, Investment Corporation of Bangladesh (Merit 1st)
Senior Officer, Ansar VDP Unnayan Bank
Officer, Agrani Bank PLC
ইংরেজিতে ভয়? CITI-এর প্রশ্নের ৫৭%-ই গ্রামারের মাত্র ৫টি নিয়মে আটকে আছে।
CITI গৃহীত ৮টি ব্যাংক পরীক্ষার ইংরেজি প্রশ্ন + ১২৩টি অনুশীলন প্রশ্ন — টপিকভিত্তিক বিশ্লেষণ ও বাংলা ব্যাখ্যাসহ ✍️
বাংলা ও গণিতের পর এবার ইংরেজি — আপনাদের কমেন্টে সবচেয়ে বেশি চাওয়া বিষয়। ১৩ নভেম্বর সিনিয়র অফিসার পরীক্ষার প্রশ্নকর্তা CITI; তাদের নেওয়া BB, সমন্বিত ২/৩/৪/৬ ব্যাংক ও JBL-এর ৮টি পরীক্ষার ইংরেজি প্রশ্ন ঘেঁটে দেখলাম — CITI ঘুরেফিরে একই জায়গা থেকে প্রশ্ন করে। সেই জায়গাগুলো চিহ্নিত করে প্রতিটি টপিকে অতিরিক্ত অনুশীলন প্রশ্ন যোগ করে মোট ১৯৭টি প্রশ্নের শীট বানালাম।
📊 বিশ্লেষণ এক নজরে:
🔹 Vocabulary ৩৫% — Antonym একাই ১৬টি, সর্বশেষ পরীক্ষায় (২০২৬) ১২টির মধ্যে ৪টিই Antonym!
🔹 Grammar ৫৭% — Fill in the Blanks, Sentence Correction, Subject-Verb Agreement, Preposition, Voice-Narration
🔹 Literature ও Translation ৮% — প্রতি পরীক্ষায় ১–২টি নিশ্চিত
🔹 প্রতিটি প্রশ্নে উত্তর + ব্যাখ্যা + বাংলা অনুবাদ, যাতে অর্থ বুঝে মনে থাকে
📥 সম্পূর্ণ PDF পাবেন কমেন্টে দেওয়া টেলিগ্রাম লিংকে।
💬 এবার আপনাদের পালা: CITI-এর বাংলা, গণিত ও ইংরেজি — তিনটি বিশ্লেষণই দিয়ে দিলাম। পরবর্তী বিশ্লেষণ সাধারণ জ্ঞান নাকি কম্পিউটার? কমেন্টে লিখুন; যেটার রিকোয়েস্ট বেশি, সেটা আগে আসবে।
যারা আগের পোস্ট দুটো মিস করেছেন, পেজে ঢুকে বাংলা ও গণিতের বিশ্লেষণও নিয়ে নিন। পরীক্ষার আগে তিনটি শীট একসাথে রিভিশন দিলে CITI-এর প্যাটার্ন আর অচেনা থাকবে না। 🙏
CTI এর আমলনামা
★বাংলা : বাংলার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বিরোচন অংশ। আজগুবি সব বিরচন দেয় এরা।
যেমন: সমার্থক শব্দ , বাগধারার, এক কথায় প্রকাশ
বাংলা পার্ট এরা সবচেয়ে হার্ড করে অন্যান্য গুলোর তুলনায়। এখানে আন্দাজে না দাগানোই ভালো
★ইংরেজি: CTI ইংরেজিতে গ্রামার বেসড। Fbs, iba যেরকম ভরপুর ভোকাবুলারি দিয়ে রাখে, CTI সেরকম ভাবে দিবে না। ৪-৫ টা দিবে। বাদ বাকি সব গ্রামার। গ্রামারের মধ্যে আর্টিকেল , প্রিপজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এরা ইংরেজি তুলনামূলক অন্যান্য ফ্যাকাল্টির চেয়ে সহজ করে। এখানে ৫০-৫০ চান্স নেয়া উচিত।
★ম্যাথ: যত ধরনের ফ্যাকাল্টি এক্সাম নেয় এর মধ্যে সবচেয়ে সহজ ম্যাথ এরাই দেয়। ম্যাথে ধরা খেলে প্রিলি ফেইল নিশ্চিত। ম্যাথে আর দুর্বল প্রচুর ম্যাথ করেন। আর ম্যাথ না পারলে এনালিটিক্যালেও ধরা খাওয়ার সম্ভাবনা প্রবল।
সো ম্যাথ পারলে এক ঢিলে দুই পাখি।
★আইসিটি: আইসিটি এরা মডারেট করে। ১০ এর মধ্যে ৫-৬ ইজিলি পাওয়া সম্ভব। তবে ৩-৪ টা প্যাঁচানো দিবে। ভুল হলে ধরা। মনে হবে সহজ কিন্তু এসে দেখবেন ভুল দিয়েছেন।
বাদবাকি ফাইন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং এর ক্ষেত্রে রিসেন্ট কোনো নিউজ থাকলে অবশ্যই দেখে যাবেন। এরা জিকে রিসেন্ট দিতো। সো, রিসেন্ট যা যা আছে রেলেভেন্ট সব দেখে যাবেন।
হ্যাপি রিডিং।
বেস্ট অফ লাক টু অল।
আমি নিজে লাস্ট ১৫ দিনে সিনিয়র অফিসার(SO) প্রিলি রিভিশন যেভাবে দিতাম
অনেক তো এলোমেলো রিভাইস দিলেন এবং প্রিলি খারাপ করলেন। আমি নিজে প্রিলি পরীক্ষা দিলে লাস্ট ১৫ দিনে যেভাবে রুটিনটা সাজানোর চেষ্টা করতাম, সেভাবেই রুটিনটি আপনাদের সামনে তুলে ধরলাম। রুটিনটি প্রয়োজন হলে প্রিন্ট করে নিন, টেবিল এর সঙ্গে লাগিয়ে নিন এবং আল্লাহর নামে পড়তে থাকুন।
প্রতিদিনের সময়সূচি
– সকাল ৭:০০–১০.০০: গণিত (প্রতিদিন একটি চ্যাপ্টার)
– সকাল ১০.০০–১:০০: English( Grammar & Vocabulary)
– বিকেল ৩:০০–৫:০০: Analytical Skill (প্রতি টাইপে ২০টি প্রশ্ন)
– বিকেল ৬.০০–৮:০০: বাংলা
– রাত ৮:০০–১০:৩০: ব্যাংক জিকে, ICT (পালা করে)
– রাত ১০:৩০–১১:৩০: রিভিউ (সারাদিনের পড়া আবার একটু চোখ বুলিয়ে নেন)
নিচের ধারাবাহিকভাবে ডে ভিত্তিক রুটিন তুলে ধরলাম:
✅ Day 1
– গণিত: সংখ্যা পদ্ধতি
– English: Noun, Number, Gender, Pronoun
– Analytical: Direction Sense, Blood Relations
– বাংলা: ধ্বনি-বর্ণ, ধ্বনি পরিবর্তন
– ব্যাংক জিকে: অর্থনীতির মৌলিক ধারণা, মুদ্রাস্ফীতি ও জাতীয় আয়, ব্যাংকের ইতিহাস ও আর্থিক প্রতিষ্ঠান
✅ Day 2
– গণিত: শতকরা
– English: Adjective, Determiner ও Articles, Degree of Comparison
– Analytical: Coding-Decoding, Number ও Letter Series / Missing Number / Pattern
– বাংলা: সন্ধি, কারক
– ICT: কম্পিউটারের প্রজন্ম ও ইতিহাস, ইনপুট-আউটপুট-স্টোরেজ ডিভাইস, মেমোরি হায়ারার্কি, OS-এর কাজ ও নাম
✅ Day 3
– গণিত: সরল ও চক্রবৃদ্ধি সুদ
– English: Verb, Adverb, Modals
– Analytical: Seating Arrangement (Circular ও Linear)
– বাংলা: সমাস
– ব্যাংক জিকে: কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, ব্যাংকের সম্পদ ও দায়
✅ Day 4
– গণিত: গড়, বয়স, মিশ্রণ
– English: Tense ও Conditional Sentences
– Analytical: Comparative Ranking, Odd One Out / Classification
– বাংলা: শব্দের শ্রেণীবিন্যাস, উপসর্গ
– ব্যাংক GK: হস্তান্তরযোগ্য দলিল ও চেক
✅ Day 5
– গণিত: সময় ও কাজ, নল-চৌবাচ্চা
– English: Right Form of Verbs, Subject-Verb Agreement
– Analytical: Scheduling ও Sequencing Puzzles
– বাংলা: প্রকৃতি-প্রত্যয়
– ব্যাংক জিকে: নিকাশ ঘর, ব্যাংক হিসাব
✅ Day 6
– গণিত: সময়-দূরত্ব-গতি, নৌকা-স্রোত, ট্রেন
– English: Appropriate Prepositions, Group Verbs
– Analytical: Day-Date Calculation, Clock ও Time
– বাংলা: বিপরীত শব্দ, সমার্থক শব্দ, যোজক
– ICT: OSI মডেলের ৭ লেয়ার ও ডিভাইস/প্রটোকল, TCP/IP-এর ৪ লেয়ার, টপোলজি, HTTP/FTP/SMTP, IPv4 বনাম IPv6, MAC Address
✅ Day 7
– গণিত: অনুপাত-সমানুপাত, অংশীদারি
– English: Voice Change
– Analytical: Analogy, Logical Venn Diagram
– বাংলা: বাক্য, বাচ্য
– ব্যাংক জিকে: বিভিন্ন ধরনের ব্যাংকিং, ব্যাংকখাতের ঝুঁকি, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান
✅ Day 8
– গণিত: সেট, অসমতা
– English: Narration, Pin Point Error
– Analytical: Counting Figures, সাথে Direction ও Blood Relations রিভিউ
– বাংলা: বাগধারা
– ICT: নাম্বার সিস্টেম কনভার্সন, 1’s ও 2’s Complement, লজিক গেট ও ট্রুথ টেবিল, DBMS (Key, DDL/DML/DCL, Data Types)
✅ Day 9
– গণিত: সূচক ও লগারিদম, অসীম ধারা
– English: Pin Point Error
– Analytical: Data Sufficiency
– বাংলা: এক কথায় প্রকাশ
– ব্যাংক জিকে: মুদ্রানীতি ও রাজস্বনীতি, আর্থিক বাজার, কোম্পানি ও পুঁজিবাজার
✅ Day 10
– গণিত: জ্যামিতি (ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত), পরিমিতি (ক্ষেত্রফল, আয়তন)
– English: Sentence Correction, Suffix/Prefix/Affix
– Analytical: Data Sufficiency
– বাংলা: পরিভাষা,বানান শুদ্ধি
– ICT: AI, Machine Learning, IoT, Blockchain, Cloud (SaaS, PaaS, IaaS), সাইবার অ্যাটাকের ধরন, MS Office শর্টকাট
✅ Day 11
– গণিত: লাভ-ক্ষতি
– English: Literature–১ (Period, Literary Terms, শেক্সপিয়র)
– Analytical: Data Sufficiency
– বাংলা: সাহিত্য-০১
– GK: ব্যাংকে আসা বিগত বছরের ব্যাংক জিকে
✅ Day 12
– গণিত: বিন্যাস-সমাবেশ, সম্ভাবনা
– English: Literature–২ (ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, ডিকেন্স, অরওয়েল, টি এস এলিয়ট, বিখ্যাত চরিত্র ও Quotation)
– Analytical: Series, Critical Reasoning
– বাংলা: সাহিত্য-০২
– ICT: বিগত বছরের প্রশ্ন
✅ Day 13
– গণিত: ল.সা.গু–গ.সা.গু
– English: বিগত ব্যাংক প্রশ্ন
– Analytical: Data Sufficiency
– বাংলা: বিগত ব্যাংক প্রশ্ন ( সাহিত্য)
– ব্যাংক জিকে: ১৫টি টপিকের শর্টনোট একবারে রিভিশন
✅ Day 14 & Day 15
– যে টপিকে আপনার কিছুটা দুর্বলতা আছে বা মনে হয় আপনার আরও বেশি রিভাইস দেয়া প্রয়োজন, এই ২ দিন দিবেন।
🔥🔥 ইংরেজি পড়ার ক্ষেত্রে গ্রামারের পাশাপাশি প্রতিদিন দেড় ঘন্টা Word Related(synonyms, antonyms, spellings, Idioms Phrases) টপিকস পড়বেন।
গুছিয়ে প্রস্তুতি নিন। সফলতার মুখ দেখুন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইলো।
শেখ মেহেদী হাসান
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
সাবেক সহকারী পরিচালক, এনএসআই(NSI)

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *