|

Focus Writing Bank Preparation(All) : English+Bangla {+ BCS Written}

আগের পোস্ট দেখুন –

এনালাইসিস

# বিগত পরীক্ষায় আসা ফোকাস রাইটিং টপিক গুলো দেখে নিন –
এখান থেকে এনালাইসিস করলেও ভালো প্রস্তুতি হয়ে যাবে
সিনিয়র অফিসার, অফিসার জেনারেল ও ক্যাশ প্রার্থীদের জন্য..

# বাংলাদেশের অর্থনীতি নিয়ে এই তথ্যগুলো না রপ্ত করলে আপনার প্রস্তুতি অসম্পূর্ণ –

#

# ASF – কিছু গুরুত্বপূর্ণ শর্ট নোট একসাথে পরীক্ষার আগের রাতে রিভিশন দেয়ার জন্য – 

:::::ডাটা দেয়ার কৌশল::::: নিচের তিনটি ফরমেট খেয়াল করুন:

∆∆∆ ১ম ফর্মেটে সরাসরি কথায় লেখা, যা পরীক্ষকের চোখে পড়বে না।
∆∆∆ ২য় ফর্মেটে ডেটা গুলো আলাদা করে দেয়া, যা সহজেই পরীক্ষকের দৃষ্টিগোচর হবে।
∆∆∆ ৩য় ফর্মেটে ডেটা গুলো চিত্রের মাধ্যমে উপস্থাপিত, এটি দেখতে ও সুন্দর, নাম্বার ও বেশি আসবে।
এখন প্রশ্ন আসবে পরীক্ষার হলে এত কম সময়ে চিত্র আকার সময় নেই, এটি আসলেই সত্যি কথা। তবে আপনি যদি সরাসরি কলম দিয়ে স্কেলের ব্যবহার ছাড়াই চিত্রগুলো আঁকেন সময় অনেক কম লাগবে। (পেন্সিল আর স্কেল দিয়ে করা সম্ভব না এত কম সময়ে)। বাসায় নিজে নিজে খালি হাতে এরকম চিত্র আকার অনুশীলন করলে বেশি সময় লাগে না পরীক্ষায় আঁকতে।
তৃতীয় পদ্ধতি অবলম্বন করে আমি এডি পরীক্ষায় কাঙ্ক্ষিত নাম্বার পেয়েছি। এতে আমার সময় কম লেগেছে এবং খাতা দেখতে আকর্ষণীয় হয়েছে।

Focus writting সাজেশন: 

–– Development রিলেটেড যেকোনো একটা issue পড়ব।
যেমন- ১. Bangladesh’s Journey to Inclusive Development, ২. Technology and Economic Development ইত্যাদি।
— bangladesh economic যেকোনো একটা problem রিলেটেড যেকোনো issue
যেমন- ১। inflation ২। budget deficiet ৩। money laundering ইত্যাদি।
— Banking related একটা focus পড়ব।
যেমন- ১। reformation of Banking Sector ২। challenge of Banking sector ৩। Loan ৪। Bank Merger ইত্যাদি।
যেমন- ইত্যাদি।
–– Trending Topic থেকে
যেমন- গণভোট (Referendum), cop-13, earthquake ইত্যাদি।
(ফাইনালি বলব- ক্যাটাগরাইজ করে ১০-১২ টা পড়াই যথেষ্ট)
# ASP সাজেশন- 
# কাবিল মাহমুদ সাজেশন – 

অফিসার জেনারেল রিটেনে এর বাইরে বর্তমান সময়ে আসার মতো কয়েকটি ফোকাসের নাম সাজেস্ট –
১. Bangladesh’s Journey to Inclusive Development
২. Technology and Economic Development
৩. LDC Graduation
৪. FDI: The Future of Bangladesh
৫. RMG Sector in Bangladesh
৬. Women Empowerment
৭. COP-30
৮. NPL (Non-Performing Loan)
৯. Bank Merger
১০. গণভোট (Referendum)
১১. Remittance
১২. Money Laundering

All PDF + Quata’s

# Bank(Focus,Quotation,Graph,Vocab,Precise,Arguement) .pdf

# Bank Written 140 Marks .pdf

Focus_Argument_Writing_Pothik_Sir –

# Unique Bank Focus Writing and Essay.pdf

# Focus Writting A2B Publications ().pdf

# Focus Writing All (Updated).pdf

# ৮টি English foucs banking নিয়ে .pdf – 

Focus List

# এলডিসি উত্তরণে পরবর্তী করণীয়.pdf

#
ছবির বিবরণ

# Fintech in Banking sector pdf

# বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশে অর্থনীতিতে ত্রিমুখী ঝুঁকি – link

ইতিবাচক আভাসেও নাজক অর্থনীতি – link

বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের প্রভাব – link

অর্থনীতির পূর্ণ গঠনে সন্ধিক্ষণে বাংলাদেশ – link

অর্থনীতির ছাঙ্গায় ছয় অগ্রাধিকার – link

বাজার অর্থনীতিতে নন-ট্যারিফ বিমার ভূমিকা – link

# ক্যাশলেস অর্থনীতি

ক্যাশলেস অর্থনীতিতে শক্তি – পত্রিকা লিংক 

note = link1

articale2 – link2

১০টি গুরুত্বপূর্ণ ফোকাস(টপিক নলেজ) – পরীক্ষাভিত্তিক নোট ::: অর্থনীতি • কূটনীতি • বাংলাদেশ বিষয়াবলি • সমসাময়িক ইস্যু

# সৃজনশীল অর্থনীতি ও বাংলাদেশ

ধারণা – 
সৃজনশীল অর্থনীতি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে মানুষের জ্ঞান, মেধা, সৃজনশীলতা, সংস্কৃতি ও উদ্ভাবনকে প্রধান সম্পদ হিসেবে ব্যবহার করে পণ্য ও সেবা তৈরি করা হয়। চলচ্চিত্র, সংগীত, প্রকাশনা, বিজ্ঞাপন, স্থাপত্য, ডিজাইন, ফ্যাশন, গেমিং, সফটওয়্যার, অ্যানিমেশন ও হস্তশিল্প এ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের সম্ভাবনা – 
বাংলাদেশে তরুণ জনগোষ্ঠী, সমৃদ্ধ লোকসংস্কৃতি, চারুকলা, হস্তশিল্প, পোশাক-নকশা এবং দ্রুত বিস্তৃত ডিজিটাল অর্থনীতি সৃজনশীল খাতের বড় ভিত্তি। ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে দেশের তরুণরা বৈশ্বিক বাজারে সেবা দিতে পারছে।
অর্থনৈতিক গুরুত্ব – 
সৃজনশীল শিল্প কম মূলধনে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং নারীদের ও তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দেয়। এটি রপ্তানি বহুমুখীকরণ, পর্যটন ও দেশের সাংস্কৃতিক ব্র্যান্ডিংয়েও ভূমিকা রাখে।
চ্যালেঞ্জ ও করণীয় – 
মেধাস্বত্ব সুরক্ষা, অর্থায়ন, দক্ষতা, আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও কনটেন্ট monetization-এর সীমাবদ্ধতা রয়েছে। সরকারকে creative incubator, সহজ অর্থায়ন, copyright enforcement, ডিজিটাল দক্ষতা ও আন্তর্জাতিক বিপণন সহায়তা বাড়াতে হবে।

# Bangla QR: Paving the Way for Cashless Bangladesh

ধারণা
Bangla QR হলো QR-ভিত্তিক ডিজিটাল পেমেন্টের একটি interoperable ব্যবস্থা, যার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট সেবার গ্রাহকরা QR স্ক্যান করে লেনদেন করতে পারেন। এর মূল উদ্দেশ্য হলো নগদনির্ভরতা কমিয়ে নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন বিস্তৃত করা।
গুরুত্ব
ক্ষুদ্র দোকান, পরিবহন, রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসায়ীর জন্য QR payment POS মেশিনের তুলনায় সহজ ও কম ব্যয়বহুল হতে পারে। ডিজিটাল লেনদেন বাড়লে অর্থনীতির আনুষ্ঠানিকতা, transaction traceability এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ে।
চ্যালেঞ্জ
ডিজিটাল সাক্ষরতার ঘাটতি, ইন্টারনেট সংযোগ, cyber fraud, phishing এবং গ্রাহকের আস্থার সমস্যা cashless transition-এর বাধা।
করণীয়
interoperable payment ecosystem, শক্তিশালী cyber security, merchant onboarding, consumer protection, অভিযোগ নিষ্পত্তি ও ব্যাপক ডিজিটাল আর্থিক শিক্ষা নিশ্চিত করতে হবে।

# Bangladesh First: Reimagining Economic Diplomacy

ধারণা
Economic diplomacy হলো কূটনীতির মাধ্যমে দেশের বাণিজ্য, বিনিয়োগ, বাজার, প্রযুক্তি, জ্বালানি ও শ্রমবাজারের স্বার্থ এগিয়ে নেওয়া। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় অর্থনৈতিক স্বার্থকে আরও শক্তভাবে যুক্ত করার প্রয়োজনীয়তাই এই ধারণার কেন্দ্রবিন্দু।
বাংলাদেশের অগ্রাধিকার
রপ্তানি বাজার সম্প্রসারণ, FDI আকর্ষণ, বিদেশে দক্ষ কর্মসংস্থান, প্রযুক্তি স্থানান্তর, জ্বালানি নিরাপত্তা এবং নতুন supply chain-এ যুক্ত হওয়া অর্থনৈতিক কূটনীতির প্রধান লক্ষ্য হতে পারে।
করণীয়
দূতাবাসগুলোকে শুধু রাজনৈতিক যোগাযোগের কেন্দ্র না রেখে trade and investment promotion hub হিসেবে শক্তিশালী করতে হবে। দেশভিত্তিক market intelligence, private-sector diplomacy এবং diaspora network ব্যবহার করা দরকার।

# রপ্তানিমুখী অর্থনীতির জন্য বিশ্ব বাণিজ্যে আঞ্চলিক জোট গঠন

প্রেক্ষাপট
বিশ্ব অর্থনীতিতে আঞ্চলিক supply chain ও trade bloc-এর গুরুত্ব বাড়ছে। একক দেশের বাজারের ওপর নির্ভরতা কমিয়ে regional value chain-এ যুক্ত হওয়া রপ্তানিকারক দেশের জন্য গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সুযোগ
BIMSTEC, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংযোগ এবং সম্ভাব্য FTA/CEPA বাংলাদেশের নতুন বাজার তৈরিতে সহায়ক হতে পারে। পোশাকের পাশাপাশি leather, pharmaceuticals, ICT, agro-processing ও light engineering-এ আঞ্চলিক বাজার ধরার সুযোগ আছে।
করণীয়
শুল্ক কমানো, customs harmonization, standards recognition, port ও logistics উন্নয়ন এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। আঞ্চলিক জোটে অংশগ্রহণের আগে প্রতিটি চুক্তির sector-wise লাভ-ক্ষতি বিশ্লেষণ জরুরি।

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স এর অবদান + Bangladesh Journey to Inclusive Developmen

এটা ভাল করে পড়বেন,যেকোন Development ফোকাস লিখতে পারবেন –

pdf

“রেমিট্যান্স কেবলমাত্র জীবিকার উপায় নয়, এটি উন্নয়নের একটি চালিকাশক্তি।” – বানকি মুন

রেমিট্যান্স: বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের প্রেরিত অর্থই হচ্ছ রেমিট্যান্স।

রেমিট্যান্স এর প্রকারভেদ: 

  • পারিবারিক,
  • সামাজিক,
  • অভিবাসী শ্রমিকদের,
  • কমিউনিটি।

রেমিট্যান্স এর উৎস:

  • SWIFT বা Bank to Bank Transfer
  • ডিজিটাল বা ফ্রিমটেক মাধ্যম

বাংলাদেশের খাতে রেমিট্যান্স এর প্রভাব:

  • দারিদ্র বিমোচন
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি
  • GDP প্রবৃদ্ধিতে অবদান
  • অন্যান্য প্রভাব:

চ্যালেঞ্জে সমুহ:

প্রয়োজনীয় পদক্ষেপ:

# Bangladesh’s Women Farmers’ Contribution

অবদান
বাংলাদেশের কৃষিতে নারীরা বীজ সংরক্ষণ, বীজতলা, রোপণ, আগাছা দমন, ফসল সংগ্রহ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, সবজি উৎপাদন এবং post-harvest কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁদের শ্রম অনেক সময় পারিবারিক কৃষির অংশ হিসেবে পরিসংখ্যানে পুরোপুরি দৃশ্যমান হয় না।
অর্থনৈতিক গুরুত্ব
নারীর কৃষি অংশগ্রহণ খাদ্যনিরাপত্তা, পারিবারিক আয় ও গ্রামীণ জীবিকার স্থিতিশীলতা বাড়ায়। নারী কৃষকের উৎপাদনশীলতা বাড়লে পরিবারের পুষ্টি ও শিক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়ে।
সমস্যা
জমির মালিকানা, ঋণ, কৃষিযন্ত্র, extension service, বাজার ও প্রশিক্ষণে নারীর প্রবেশাধিকার তুলনামূলকভাবে সীমিত।
করণীয়
নারী কৃষকের আনুষ্ঠানিক স্বীকৃতি, সহজ ঋণ, কৃষি কার্ড, প্রযুক্তি প্রশিক্ষণ, digital advisory, উৎপাদক সংগঠন ও বাজারসংযোগ নিশ্চিত করা দরকার।

# Bangladesh’s Strategic Dilemma in the Bay of Bengal

কৌশলগত গুরুত্ব
বঙ্গোপসাগর বাংলাদেশের বন্দর, বৈদেশিক বাণিজ্য, মৎস্য, জ্বালানি, সমুদ্রসম্পদ ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাকে Bay of Bengal ও Indo-Pacific-এর গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করেছে।
দ্বিধা
ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন শক্তির সমুদ্রকেন্দ্রিক স্বার্থের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিক সুবিধা গ্রহণের পাশাপাশি strategic autonomy বজায় রাখতে হয়।
সম্ভাবনা
Blue economy, deep-sea connectivity, marine fisheries, offshore energy এবং maritime logistics বাংলাদেশের নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র হতে পারে।
করণীয়
balanced diplomacy, maritime domain awareness, নৌ সক্ষমতা, আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলা এবং বন্দর ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন জরুরি।

# Expatriate Card: State Recognition for Remittance Warriors

ধারণা
Expatriate Card প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি রাষ্ট্রীয় পরিচয় ও সেবা-সংযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা যায়। এর উদ্দেশ্য হবে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের জন্য সরকারি ও আর্থিক সেবা সহজ করা।
সম্ভাব্য সুবিধা
ব্যাংকিং, কনস্যুলার সেবা, legal assistance, insurance, বিনিয়োগ ও জরুরি সহায়তা এক প্ল্যাটফর্মে আনা যেতে পারে। এতে রাষ্ট্র ও প্রবাসীদের সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক হবে।
রেমিট্যান্সে ভূমিকা
সহজ ও কম খরচের formal remittance channel, দ্রুত settlement এবং প্রবাসী বিনিয়োগের সুযোগ তৈরি করলে বৈধ চ্যানেলে অর্থপ্রবাহ বাড়তে পারে।
করণীয়
একটি integrated digital portal, grievance mechanism, skills database এবং diaspora investment window তৈরি করা যেতে পারে।

# FDI: A Catalyst for Bangladesh’s Sustainable Economic Growth

FDI কী
Foreign Direct Investment হলো বিদেশি বিনিয়োগকারীর অন্য দেশে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্বার্থ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিনিয়োগ। FDI শুধু মূলধন নয়, প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা, আন্তর্জাতিক বাজার ও supply-chain linkage নিয়ে আসে।
বাংলাদেশে সম্ভাবনা
ICT, pharmaceuticals, electronics, renewable energy, agro-processing, logistics ও light engineering খাতে FDI আকর্ষণের সুযোগ রয়েছে।
বাধা
নীতি ও কর ব্যবস্থার অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা, জমি, বিদ্যুৎ, অবকাঠামো এবং dispute resolution-এর সীমাবদ্ধতা বিনিয়োগ নিরুৎসাহিত করতে পারে।
করণীয়
one-stop service, predictable tax policy, শিল্পাঞ্চলের মানোন্নয়ন, contract enforcement এবং repatriation ও dispute resolution-এর স্বচ্ছ ব্যবস্থা দরকার।

# Reluctant to LDC Graduation

প্রেক্ষাপট
LDC graduation বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির স্বীকৃতি। তবে LDC হিসেবে পাওয়া কিছু preferential trade সুবিধা ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে—এ কারণেই ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
চ্যালেঞ্জ
শুল্কমুক্ত সুবিধার পরিবর্তন, rules of origin, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং কিছু বাণিজ্যিক সুবিধার ক্ষয় রপ্তানিতে চাপ তৈরি করতে পারে।
প্রস্তুতি
রপ্তানি বহুমুখীকরণ, productivity, quality compliance, trade agreements, logistics ও প্রযুক্তি উন্নয়ন জরুরি।
দৃষ্টিভঙ্গি
graduation পিছিয়ে দেওয়ার চেয়ে প্রস্তুতি বাড়িয়ে competitive economy গড়ে তোলা দীর্ঘমেয়াদে বেশি কার্যকর।

# The Moral Economy of Good Governance

ধারণা –
Good governance শুধু প্রশাসনিক দক্ষতা নয়; এর সঙ্গে ন্যায়, সততা, জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন ও জনস্বার্থের সম্পর্ক রয়েছে। Moral economy অর্থনৈতিক সিদ্ধান্তে নৈতিক মূল্যবোধ ও সামাজিক ন্যায্যতাকে গুরুত্ব দেয়।
সমস্যা
দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থের সংঘাত ও সরকারি সম্পদের অপচয় উন্নয়ন ব্যয় বাড়ায় এবং জনগণের আস্থা কমায়।
প্রাতিষ্ঠানিক সমাধান
e-governance, open data, transparent procurement, independent audit, citizen feedback এবং conflict-of-interest rules শক্তিশালী করতে হবে।
উপসংহার
টেকসই উন্নয়নের জন্য দক্ষ প্রতিষ্ঠান যেমন প্রয়োজন, তেমনি নৈতিক প্রশাসনিক সংস্কৃতিও প্রয়োজন

# “জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে এর প্রভাব” + Cop30

# Ai – Ai and The Future of Bangladesh’s Job Market

Ai and The Future of Bangladesh’s Job Market : Challenges and Opportunities

As an indispensable element of the fourth industrial revolution, Ai is no longer Science Fiction.

It is a core driving force_in our daily lives and economy.

পত্রিকা সম্পাদকীয় লিংক-

ইরান যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিপদ – link

> One simple trick to change your writing style – with” দিয়ে বাক্য শুরু করা

বিভিন্ন ধরনের লেখায় আমরা মাঝে মাঝে কিছু বাক্যকে “with” দিয়ে শুরু হতে দেখি। এই রকম একটা বাক্য যদি আমাদের লেখায় নিয়ে আসতে পারি, তাহলে খারাপ দেখায় না। চলুন, প্রথমে এই রকম ১ টি বাক্য দেখা যাক।

1. With artificial intelligence automating complex data analysis, IT companies are restructuring their workforce.

এই ধরনের বাক্য আপনি অনেকভাবেই শিখতে পারেন। তবে আমি নিচের নিয়মটি মেনে চলার চেষ্টা করি।

মূলত, “With” যুক্ত অংশটিকে “because” যুক্ত একটি Adverb Clause হিসেবে চিন্তা করি। যেমন, নিচের বাক্যটি দেখুন (উপরের ০১ নং বাক্য)।

Because artificial intelligence has been automating complex data analysis, It companies are restructuring their workforce.

এই পর্যায়ে “Because” যুক্ত Adverb Clause থেকে “Because” এর পরিবর্তে “With” নিয়ে আসবো এবং এই Adverb Clause থেকে Auxiliary Verb “has been” বাদ দিয়ে দেবো। তাহলেই আমরা প্রত্যাশিত বাক্যটি পেয়ে যাবো।

With artificial intelligence automating complex data analysis, IT companies are restructuring their workforce.

দেখুন, সবাই because, since ইত্যাদি দিয়ে বাক্যটি লিখবে। কিন্তু আপনি যেই মাত্রই with এর ব্যবহার টা করলেন, একটু এগিয়ে গেলেন। এভাবেই আপানকে ছোট ছোট জায়গাতে ভালো কিছু করতে একটা দুর্দান্ত পার্ফরমেন্স করতে হবে।

নোটঃ উপরের লেখা টা কিন্তু আমার ফিয়ারলেস রাইটিং এর নতুন ভার্শন থেকে নেয়া, যেটা অক্টোবর এ আসবে। বই এর আপডেট পেতে টেলিগ্রামে আমার চ্যানেলে জয়েন করে নিন

 

> Focus Writting Guide

ফোকাস রাইটিং নিয়ে আমার কিছু চিন্তা ভাবনা। মন দিয়ে একটু সময় নিয়ে পড়ুন। আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

প্রথমেই একটা জিনিস মাথায় সেট আপ করুন। আপ্নার লেখাটা কেবল গ্রামার দিয়ে স্কোরিং করা হবে না। কেবল হাই লেভেলের ভোকাব দিয়ে স্কোর করা হবে হবে না। বেশ কয়েকটা বিষয় দিয়ে আপনাকে স্কোর করা হবে। আপনি ভাবতেই পারেন যে, এতো খাতা আসলেই কী এইভাবেই স্কোর করা পসিবল। হ্যাঁ, সম্ভব। এবং কাজটা খুবই সোজা। সত্যি কথাটাই আপনাকে বলছি। তাই অনেক লিখতে হবে, প্রচুর এডভান্স ভোকাব, গ্রামার আরো কত কিছু ব্যবহার করতে হবে, এই চিন্তা মাথা থেকে দূর করে এই লেখা টা পড়ুন। কাজে লাগবেই।

*** প্রথমেই বলি, প্যারাগ্রাফের নাম দেয়া নিয়ে। এই সাধারণ একটা বিষয় নিয়ে এতো টেক্সট পাই যে, বলে বুঝানো যাবেনা। যাই হোক, জিম্যাট, জি আর ই, স্যাট, আই এল টি এস ইত্যাদির এক্সাম গুলো দেখুন। কোথায় আপনাকে Introduction, Body, Conclusion ইত্যাদি লিখতে বলা হচ্ছে না। তাই এই প্যারাগ্রাফ গুলো লিখলেও আপনাকে এইভাবে নাম গুলো উল্লেখ করতে হবে না। এরপরেও যদি আপনি লিখতে চান, সেটা একান্তই আপনার ইচ্ছে। আমি কখনও লিখিনি। এবার ধরেন, আপনি কিছু সাজেশন দিচ্ছেন, তো সাজেশন দেয়ার সময় আপনার মনে হল যে এখানে Market Monitoring এই বিষয়টা দরকার। তাই আপনি নিচের মতো লিখবেন।

1. Market Monitoring: ……………………………………..

অর্থাৎ, এখানে আপনি পয়েন্ট টা উল্লেখ করে তা ব্যাখ্যা দেবেন। এবার যদি আপনি  Market Monitoring না লিখেই এর ব্যাপার টা 1. নাম্বার দিয়ে লিখে দেন, সমস্যা হবে? না, হবে না। তবে এখানে পয়েন্ট করে দিলেই ভালো লাগে। আমি এটাই করেছি এতো এতো এক্সাম পাস করার ক্ষেত্রে। বাকিটা আপনার ইচ্ছে।

তাহলে, আশা করছি, কোন প্যারাগ্রাফের নাম দেবেন, আর কোনটার দেবেন না, বুঝতে পেরেছেন।

*** এবার বলি, Introduction এ কী লিখবেন। আপনি এখানে যা মন চায় তাই লিখবেন। কোনো বাধা নেই। তবে দুইটা জিনিস রাখতেই হবে। স্যার এর কাজ টা সহজ করে দেয়ার জন্য। সেগুলো নিচের দেয়া হল।

১। যেই টপিক নিয়ে লিখবেন, তার সম্পর্কে একটা সাধারণ স্টেটমেন্ট।

২। আপনি পুরো Essay তে যা লিখবেন তার একটা সংক্ষিপ্ত বিবরণ।

ধরেন, আপনার এক্সাম হলে টপিক এসেছে, The Natural Beauty of Bangladesh

আপনি নিচের মতো করে লিখতে পারেন।

The lush green nature of Bangladesh has always been a predominant part of Bengali literature, and its picturesque beauty has intrigued many poets. This essay will portray how this beauty shifts with the changing seasons and how these hidden treasures impact our lives.

আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন।

The lush green nature of Bangladesh has always been a predominant part of Bengali literature, and its picturesque beauty has intrigued many poets. This essay will describe how different seasons unveil the hidden beauty of this territory and why our lives are inseparably intertwined with these changes.

নোট: কোনটাই এ আই দিয়ে বানানো বাক্য নয়।

একটু মন দিয়ে লক্ষ্য করলেই দেখবেন, দুইটা লেখা দুই দিকে যাচ্ছে। কোনটায় ভালো নাম্বার পাবেন, জানেন? উত্তর হচ্ছে, দুইটাতেই ভালো মার্ক পাবেন। তবে আপনি যা বলেছেন, তা যেনো পুরো লেখায় থাকে। ধরেন আপনি ১ম ইন্ট্রো টা লিখে বাকি প্যারাগ্রাফে লিখলেন ২য় ইন্ট্রো তে যা লিখতে চেয়েছেন, সেগুলো। তাহলে যেমন ভুল হবে এবং মার্ক কম পাবেন, তেমনি বিপরীত ভাবে ২য় ইন্ট্রো লিখে বাকি প্যারাগ্রাফ গুলোতে ১ম ইন্ট্রোতে যা লিখেছেন, তা লিখলেও ভুল হবে। মোদ্দা কথা, যা লিখতে চেয়েছেন, তাই লিখতে হবে। এর বাইরে আপনি যতই লিখেন, কাজে লাগবে না। কারণ ইন্ট্রোতে যা বলেছেন, আপনি তাই লিখতে বাধ্য। অনেকেই দেখি, অনেকগুলো রিকোমেন্ডেশন দেয়। তাহলে আপনি ইন্ট্রো তে লিখে দেবেন, this essay will briefly outline some recommendations………………… আর যদি আপনি দুই বা তিনটা রিকোমেন্ডেশন দিয়ে তা বিশ্লেষণ করে বুঝাবেন, কীভাবে তা সমস্যার সমাধান করবে, তাহলে লিখে দেবেন, This essay will critically examine three pivotal factors that can resolve this issue………………………….. বা এই রকম কোনো কিছু।

*** খুব বেশি এডভান্স শব্দের দরকার হয়না। হ্যাঁ, আপনি হয়তো আমার লেখাতে এডভান্স শব্দ পেতে পারেন। এই জন্য আপনিও চাইলেন যে লেখায় অনেক এডভান্স শব্দ ব্যবহার করবো। কিন্তু না বুঝে অযথা এডভান্স শব্দের ব্যবহার আপনার মার্ক কে কমাবে বৈকি বাড়াবে না। তবে কিছু জিনিস শিখতে হবে। যেগুলো ফ্রিকোয়েন্টলি ব্যবহার হবে। একটা উদাহরণ দিচ্ছি, একটু দেখুন।

Focus writing mythbusting

অনেকেই ফোকাস রাইটিংকে ছোট করে একটি Paragraph বানিয়ে ফেলেন, আবার অনেকে বড় করে Essay বা Composition।
দুটোই ভুল।
ফোকাস রাইটিং হলো কোনো একটি বিষয়ের মূল প্রসঙ্গ গুলোর উপর সংক্ষিপ্ত কিন্তু তথ্যসমৃদ্ধ এবং লজিক্যাল আলোচনা। এটি Concrete এবং briefly descriptive ➤ অর্থাৎ বিষয়বস্তু সুস্পষ্ট, মূল টপিক কেন্দ্রিক, তথ্যবহুল, এবং অল্প কথায় কমপ্লিট পিকচার তুলে ধরা।
ব্যাংকে/ আইবিএ বেজড এক্সামের বর্তমান প্যাটার্নে ফোকাস রাইটিং এ সময় পাওয়া যায় সর্বোচ্চ ২০-২৫ মিনিট। এজন্য প্রশ্ন হাতে পেয়ে টপিক দেখে প্রথমেই একটি রাফ কাগজে লেখার একটি ব্লুপ্রিন্ট বা আউটলাইন তৈরি করে নিলে ভালো হয়। মূল কাঠামো ৫টি সেগমেন্টে ভাগ করা যায়-
✪ Introduction
✪ Current situation with some relevant data
✪Challenges
✪Probable Solutions/ Recommendations
✪ Conclusion
( লেখার সময় “introduction” এবং “conclusion” লিখার দরকার নাই।সেগমেন্ট ওয়াইজ লিখলেই হবে)।
📌কিছু বহুল প্রচলিত মিথ বাস্টিং:
🚫কোটেশন দিতেই হবে: রিলেভেন্ট কোটেশন মনে থাকলে দেওয়া যায়। তবে এরচেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাসঙ্গিক ও তথ্যবহুল বিশ্লেষণ।
🚫ডেটা চার্ট দিতেই হবে: অপ্রাসঙ্গিক ডেটা দিয়ে পরীক্ষকের বিরক্তির কারণ হবেন।কিছু কমন ডাটা( যেমন: ৫ বছরের জিডিপি, মুদ্রাস্ফীতি, দারিদ্র্যের হার, রিজার্ভ, এফডিআই) শিখে রাখলে প্রাসঙ্গিক টপিকে ইউজ করে ভালো মার্ক ক্যারি করা সম্ভব।
🚫যত পৃষ্ঠা তত নম্বর: মূল টপিকে প্রাসঙ্গিক তথ্য ব্যবহার ও বিশ্লেষণ করে ৩-৪ পেজ লিখলেই ভালো নাম্বার ক্যারি করা সম্ভব।এছাড়া বড় করে বর্ণনা না লিখে কিছু জিনিস ভিজুয়াল ডায়াগ্রাম বা ফ্লোচার্ট দিয়ে দেখালে সময় যেমন কম লাগলে, প্রেজেন্টেশনও সুন্দর হয়
🚫মূল প্রসঙ্গের আশেপাশের টপিক নিয়েও আলোচনা করা: যেমন : ” বাংলাদেশে রেমিট্যান্স এর ভূমিকা” বিষয়ে লেখার সময় বিশ্বের অন্যান্য দেশে রেমিট্যান্সের ভূমিকা বিশ্লেষণ করতে গেলে মূল টপিক নিয়ে লেখার সময় কমে যাবে। এখানে স্পেসিফিক্যালি টু দা পয়েন্ট অর্থাৎ বাংলাদেশের পার্সপেক্টিভে রেমিট্যান্স নিয়ে লেখাই ভালো।কারণ সময় থাকে খুব কম।

THE ART OF ENGLISH FREEHAND WRITING PART -1

‌‌‌বিভিন্ন চাকরির পরীক্ষায় স্পেশালি আইবিএ বেজড পরীক্ষায় দেখা যায় দেড়- দুই পেজ জায়গা রাখা ফোকাস রাইটিং এ নাম্বার থাকে ১৫/২০/২৫।কম লেখায় এত বেশি মার্ক তোলার উপায় কি?
এজন্য সমসাময়িক বিষয়ে বিস্তারিত জানা ও জ্ঞানের গভীরতার বিকল্প নেই। সেই সাথে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করার একটি দারুণ ট্রিক হচ্ছে সুন্দর উপস্থাপনা এবং ভালো সেন্টেন্স স্ট্রাকচার। সাথে বলে রাখা ভালো, গ্রামার এবং স্পেলিং এ নো মার্সি; এখানে ভুল করলে মার্ক সিগনিফিকেন্টলি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ভালো সেন্টেন্স লেখার কিছু কৌশল শেয়ার করি।
যেমন: পরীক্ষায় আসলো: “Poverty Alleviation in Bangladesh “
✪✪ clause এ ভেঙে elaborate করে লেখা
সাদামাটা লাইন: Bangladesh has been plagued by poverty since it’s birth.
ক্লজ এ ভেঙে
✔Emerging from a turbulent birth,Bangladesh has been plagued by poverty, a struggle that has defined much of its history.
আপনি যদি ভোকাবুলারি তে এক্সপার্ট হন, তাহলে এভাবে লিখবেন
✔✔Emerging from a turbulent birth, Bangladesh has been incessantly haunted by the specter of poverty, a struggle that has defined much of its national history.
✪✪রিলেভেন্ট ডাটা ব্যবহার করে স্টেটমেন্টটাকে জাস্টিফাই করা
আমি ১ম লাইনে যে কথাটা লিখলাম, সেটাকে ডাটা/রিপোর্ট দিয়ে জাস্টিফাই করে দিলে লেখাটার মান বেড়ে যায়। যেমন ২য় লাইন লিখতে পারি।
The report, Bangladesh Poverty and Equity Assessment 2025, finds that extreme poverty stands at 5.6% and moderate poverty at 18.7% — which accounts for one third of the population.
✪✪Transitional marker ব্যবহার করা
এক সেগমেন্ট থেকে আরেক সেগমেন্টে যাওয়ার সময় transitional marker হিসেবে phrase / linkers / preposition ব্যবহার করা যায়।
➤ কিছু ব্যাখা করতে
To begin with
First of all
Firstly/ Secondly
Thus consecutively= এভাবে ক্রমান্বয়ে
Lastly /finally
➤একই জাতীয় তথ্য জুড়ে দিতে
Similarly
In addition to
Furthermore
Apart from this
➤emphasis/ জোর দিতে
Undoubtedly
Above all
Clearly
➤ contrast/ বিপরীত জিনিস লিখতে
However
Nevertheless
On the contrary
Notwithstanding
➤ Cause & effect বুঝাতে
Therefore
Consequently
As a result
➤উপসংহার/ এন্ডিং টানতে
In conclusion
To sum up
To wrap up
On the whole
 লিখেছে/credit- Shaila Alam Urmi

<> 100 vocab for Focus Writting

Many measures are necessary to control this problem.

*Controlling this problem necessitates many measures.

দেখলেন, কিভাবে আমি necessary শব্দটাকে necessitate এ রূপান্তর করে ফেললাম। এবং বাক্যে প্রফেশনাল ভাব নিয়ে আসলাম।

কিংবা এই বাক্যটা দেখুন।

Controlling this problem requires many measures.

আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইভাবে require আমরা জানলেও লেখায় ব্যবহার খুব কম করে থাকি।

আমি এই রকম ১০০ শব্দ দিয়ে দিচ্ছি। দেখে নিবেন। আপনি আপনার প্রয়োজন মাফিক ব্যবহার করবেন।

1. Important: এই শব্দটা ব্যবহার করেন নি, এমন ব্যক্তি পাবেন? মনে হয় না। আমরা গুরুত্বপূর্ন বুঝাতে অন্য কিছু ব্যবহার করবো, যেমনঃ salient, crucial, pivotal ইত্যাদি। একইভাবে,

2. Say: যেমনঃ Assert, Claim, Cite ইত্যাদি।

3. Environment: যেমনঃ Atmosphere, Surroundings, Milieu ইত্যাদি।

4. Problem: যেমনঃ Challenge, Obstacle, Complication, Setback, Crisis, Imbroglio ইত্যাদি।

5. Increase: যেমনঃ Surge, Skyrocket, Proliferate, loom large ইত্যাদি।

6. Decrease: যেমনঃ Plunge, Plummet, Slump, Dwindle, Curtail (frequently used in economic issues) ইত্যাদি।

7. Firstly: যেমনঃ To Begin With, First and foremost, Initially ইত্যাদি।

8. Suggestion: যেমনঃ Recommendation

9. Describe: যেমনঃ Delineate, Depict, Illustrate, Portray ইত্যাদি।

10. Country: যেমনঃ Nation, Territory, Realm, Land ইত্যাদি।

11. People: যেমনঃ The Populace, Stakeholders, Constituents, Demographics, Residents ইত্যাদি।

12. Come From: যেমনঃ Derive From, Stem From, Arise From, Emanate From ইত্যাদি।

13. Beautiful: যেমনঃ Scenic Splendor, Breathtaking, Picturesque View, Vista ইত্যাদি।

14. Proper: যেমনঃ Appropriate, Compliant, Commensurate ইত্যাদি।

15. Feature: যেমনঃ Characteristic, Trait ইত্যাদি।

16. Necessary: যেমনঃ Prerequisite, Requisite, Inherent ইত্যাদি।

17. War: যেমনঃ Conflict, Skirmish ইত্যাদি।

18. Relation: যেমনঃ Alliance, Ties, Alliance ইত্যাদি।

19. Advantage: যেমনঃ Leverage, Virtue ইত্যাদি।

20. Disadvantage: যেমনঃ Drawback, Detriment, pitfall, Constraint ইত্যাদি।

21. Reason: যেমনঃ Catalyst, Rationale, Premise, Determinant ইত্যাদি।

22. Temporary: যেমনঃ Provisional, Ad hoc, Transient, Ephemeral, Transitory ইত্যাদি।

23. Condition: যেমনঃ Status, Status Quo ইত্যাদি।

24. Society: যেমনঃ Community, The Populace ইত্যাদি।

25. Supported By: যেমনঃ Fortified By, Collateralized By, Backed By, Buttressed by ইত্যাদি।

26. Control: যেমনঃ Curb, Tame, Subdue, Domesticate, Rein ইত্যাদি।

27. Step: যেমনঃ Initiative, Manueuver, Threshold ইত্যাদি।

28. Understand: যেমনঃ Comprehend, Fathom, Discern, Perceive, Cognize ইত্যাদি।

29. Uncertainties: যেমনঃ Capriciousness, Fluctuations, Ambiguities, Dubiety ইত্যাদি।

30. Prepare: যেমনঃ Orchestrate, Devise, Equip, Fortify ইত্যাদি।

31. Difficult এর পরিবর্তে Demanding, Perplexing, Burdensome ইত্যাদি ব্যবহার করুন।

32. Dealing with (Problems) এর পরিবর্তে Grappling with (Problems) ব্যবহার করুন।

33. In The Middle of (Problems) এর পরিবর্তে Amid (Problems) ব্যবহার করুন।

34. Effect এর পরিবর্তে Repercussion ব্যবহার করুন।

35. Result এর পরিবর্তে Consequence, Aftermath, Ripple Effect ইত্যাদি ব্যবহার করুন।

36. Attempt এর পরিবর্তে Strive, Endeavor ইত্যাদি ব্যবহার করুন।

37. Damage এর পরিবর্তে Impair, Jeopardize ইত্যাদি ব্যবহার করুন।

38. Stop এর পরিবর্তে Cease, Halt ইত্যাদি ব্যবহার করুন।

39. Change এর পরিবর্তে Shift, Evolve, Transform ইত্যাদি ব্যবহার করুন।

40. Dream এর পরিবর্তে Envisage ইত্যাদি ব্যবহার করুন।

41. Hidden এর পরিবর্তে Clandestine, Surreptitious, Concealed ইত্যাদি ব্যবহার করুন।

42. Dormant এর পরিবর্তে Latent, Hibernating (though better used in scientific case) ইত্যাদি ব্যবহার করুন।

43. Skill এর পরিবর্তে Aptness, Dexterity, ইত্যাদি ব্যবহার করুন।

44. Strengthen এর পরিবর্তে Bolster, Reinforce, Fortify, Boost ইত্যাদি ব্যবহার করুন।

45. Negative এর পরিবর্তে Dire, Devastating, catastrophic ইত্যাদি ব্যবহার করুন।

46. Admit এর পরিবর্তে Acknowledge ইত্যাদি ব্যবহার করুন।

47. Deficiency এর পরিবর্তে Lack, Scarcity, Devoid of ইত্যাদি ব্যবহার করুন।

48. Fascinating এর পরিবর্তে Captivating, Intriguing, Spellbinding ইত্যাদি ব্যবহার করুন।

49. Story এর পরিবর্তে Narrative, Account, ইত্যাদি ব্যবহার করুন।

50. Activities এর পরিবর্তে Pursuits, Tasks ইত্যাদি ব্যবহার করুন।

51. Many: এর পরিবর্তে Multifaceted, Manifold, Myriad ইত্যাদি ব্যবহার করুন।

52. Small/Little: যেমনঃ Marginal, Minimal, Negligible (উপেক্ষা করার মতো সামান্য) ইত্যাদি।

53. Huge/Large: যেমনঃ Substantial, Immense, Colossal ইত্যাদি।

54. Fast: যেমনঃ Expeditious (দ্রুত ও দক্ষ), Precipitous ইত্যাদি।

55. Enough: যেমনঃ Adequate, Suffice ইত্যাদি।

56. Influence: যেমনঃ Leverage, Clout, Dominance ইত্যাদি।

57. Harmful: যেমনঃ Deleterious, Inimical, Pernicious ইত্যাদি।

58. Helpful: যেমনঃ Conducive, Advantageous, Salutary ইত্যাদি।

59. Start: যেমনঃ Commence, Inaugurate, Trigger ইত্যাদি।

60. End: যেমনঃ Terminate, Culminate, Cessation ইত্যাদি।

61. Use: যেমনঃ Utilize, Harness, Capitalize on (সুযোগ কাজে লাগানো) ইত্যাদি।

62. Avoid: যেমনঃ Evade, Elude, Circumvent (আইন বা বাধা এড়িয়ে যাওয়া) ইত্যাদি।

63. Choose: যেমনঃ Opt for, Designate, Single out ইত্যাদি।

64. Carry out: যেমনঃ Execute, Implement, Administer ইত্যাদি।

65. Improve: যেমনঃ Ameliorate, Refine, Enhance ইত্যাদি।

66. Worsen: যেমনঃ Exacerbate, Aggravate, Deteriorate ইত্যাদি।

67. Agree: যেমনঃ Concur, Assent, Unanimous ইত্যাদি।

68. Dispute: যেমনঃ Contention, Discord, Ambivalence ইত্যাদি।

69. Think/Plan: যেমনঃ Contemplate, Deliberate, Formulate ইত্যাদি।

70. Focus on: যেমনঃ Emphasize, Prioritize, Accentuate ইত্যাদি।

72. Clearly: যেমনঃ Manifestly, Evidently, Unequivocally ইত্যাদি।

72. Brief: যেমনঃ Concise, Succinct, Pithy ইত্যাদি।

73. Old: যেমনঃ Outdated, Obsolete, Archaic ইত্যাদি।

74. Modern: যেমনঃ Contemporary, State-of-the-art ইত্যাদি।

75. Complex: যেমনঃ Intricate, Convoluted, Byzantine ইত্যাদি।

76. Permanent: যেমনঃ Perpetual, Indelible, Perennial ইত্যাদি।

77. Common: যেমনঃ Ubiquitous, Prevalent, Pervasive ইত্যাদি।

78. Different: যেমনঃ Disparate, Divergent, Distinctive ইত্যাদি।

79. Strict: যেমনঃ Stringent, Rigorous, Draconian ইত্যাদি।

80. Flexible: যেমনঃ Versatile, Adaptable, Resilient ইত্যাদি।

81. Gap: যেমনঃ Disparity, Lacuna, Hiatus ইত্যাদি।

82. Duty/Task: যেমনঃ Obligation, Liability, Prerogative ইত্যাদি।

83. Waste: যেমনঃ Squander, Deplete, Dissipate ইত্যাদি।

84. Evidence: যেমনঃ Corroboration, Substantiation, Testament ইত্যাদি।

85. Check: যেমনঃ Scrutinize, Audit, Vet ইত্যাদি।

86. Risk: যেমনঃ Peril, Jeopardy, Vulnerability ইত্যাদি।

87. Stability: যেমনঃ Equilibrium, Stasis, Steadfastness ইত্যাদি।

88. Competition: যেমনঃ Rivalry, Contention, Strife ইত্যাদি।

89. Profit: যেমনঃ Remuneration, Yield, Dividend ইত্যাদি।

90. Limit: যেমনঃ Threshold, Constraint, Stipulation ইত্যাদি।

91. Therefore: যেমনঃ Hence, Consequently, Thus ইত্যাদি।

92. In short: যেমনঃ In essence, Briefly put, To sum up ইত্যাদি।

93. However: যেমনঃ Nevertheless, Notwithstanding, Conversely ইত্যাদি। (যদিও আমি মনে করি, দরকার নেই)

94. In addition: যেমনঃ Furthermore, Moreover, Additionally ইত্যাদি।

95. Actually: যেমনঃ In effect, Virtually, De facto ইত্যাদি।

96. Fake: যেমনঃ Spurious, Counterfeit, Fabricated ইত্যাদি।

97. Real/True: যেমনঃ Authentic, Veritable, Legitimate ইত্যাদি।

98. Likely: যেমনঃ Plausible, Probable, In all likelihood ইত্যাদি।

99. Warning: যেমনঃ Admonition, Caveat, Premonition ইত্যাদি।

100. Balance: যেমনঃ Symmetry, Parity, Poise ইত্যাদি।

আমি জানি এতো শব্দ মনে রাখা কষ্টকর। তবে, যতটা সম্ভব প্রাকটিস করে রাখা যায়, চেষ্টা করবেন…

# অভাব/স্বলতা – Scarcity, Shortage, || Deficiency, Lack, Paucity || dearth

  • Dearth of evidence — প্রমাণের অভাব।

  • Paucity of data — তথ্যের স্বল্পতা।

  • Shortage of food — খাদ্যের সরবরাহের ঘাটতি।

  • Deficiency of vitamin D — ভিটামিন ডি-এর ঘাটতি।

# প্রাচুর্যতা – Abundance (প্রাচুর্য), Plenty (পর্যাপ্ততা), Surplus (উদ্বৃত্ত)

# উন্নতি করা, সমৃদ্ধি লাভ করা – Flourish, Prosper, Boom, Succeed || thrive

ফোকাস রাইটিং এ শব্দ চয়নে আপনি চাইলেই একটু এডভান্স

লিখালিখিতে প্রায়ই দেখা যায়, বা বলতে পারেন ফোকাস রাইটিং এ প্রায়ই আমরা দেখতে পারি, যে অনেক লিখেও আমরা ভালো করতে পারছি না। এই সমস্যা সমাধানের লক্ষ্যে আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
প্রথমত, আপনার শব্দ চয়নে আপনি চাইলেই একটু এডভান্স হতে পারেন। এতে করে আপনি খুব দ্রুত নিজের লেখাকে অন্যান্যদের লেখা থেকে এগিয়ে নিতে পারবেন। এবং, আশা করতে পারেন যে কিছুটা ভালো মার্ক পেতে পারেন। প্রথমে নিচের শব্দগুলো দেখে নিন-
১। বৃদ্ধি
২। হ্রাস
৩। পরিবেশ
৪। পরিস্থিতি
৫। পদক্ষেপ
আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনার জীবনে এমন কোন ফোকাস রাইটিং লিখেন নি, যেখানে আপনার এই ৫টি শব্দের মধ্যে কমপক্ষে ৪ টি শব্দ ব্যবহার করেন নাই, হা হা হা…… মজা করলাম একটু। এবং আরেকটা কথা বলি, আপনি এই শব্দগুলোর জন্য নিচের শব্দগুলো ব্যবহার করে থাকেন। দেখুন, মিলে কিনা…..
1. Increase, rise…..
2. Decrease, fall, decline……
3. Environment, surrounding…..
4. Condition, situation….
5. Step, measure…..
কিন্তু কেমন হবে, যদি আপনি এই শব্দগুলোকে নিচের শব্দগুলো দিয়ে রিপ্লেস করতে পারেন।
1. Soar, skyrocket, sprawl, spiral……
2. Plummet, wane, tail off, dwindle….
3. Ambience, environs….
4. Prevailing condition…..
5. Stride, adopted policies….
কিংবা ধরুন, think না বলে কখনো কি mull over এইটা ব্যবহার করার চিন্তা করেছি আমরা? কিংবা ধরুন, govt should take some necessary steps to control this problem এটা না লিখে Authorities concerned should adopt some pragmatic policies to tame this imbroglio বলা হয়েছে কখনো? আমি জানি, আপনি এখন দুইটা দাবী করতে যাচ্ছেন।
১। এসব কঠিন শব্দ লাগবেই কেন?
২। এসব ছাড়া কী চান্স পাচ্ছে না কেউ?
আমি এটাই বলবো এর উত্তরে, চান্স পাচ্ছে কী পাচ্ছে না, সেটা বিষয় না, আমরা চাইলেই তো পারি, আরেকটু এগিয়ে যেতে, তাইনা? তাহলে কেন এগিয়ে যাবো না। আপনি কি আগের এন্ড্রয়েড ভার্শন টাই ব্যবহার করবেন নাকি আপডেট করার চেষ্টা করবেন, বলুন। আপনি চাইলেই নিজেকে আপডেট করতে পারেন, তাইনা। কিছুটা ভিন্ন শব্দের ব্যবহার কিন্তু আপনাকে সবার চেয়ে একটু আলাদা হিসেবে উপস্থাপন করতে পারে, এটা তো মোটামুটি নিশ্চিত…
তাই যদি হাতে সময় থাকে, গতানুগতিকভাবে অনেক না লিখে একটা কাজ করুন আজকে থেকে। সাধারণত যে শব্দগুলো নিয়মিত এবং ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে হয়, এর একটা লিস্ট করে নিন এবং এগুলোর জন্য পত্রিকা থেকে কিছু সুন্দর এবং ভিন্নধর্মী শব্দ খুজে নিন। এই কাজটুকুর জন্য আপনার ৭/১০ দিনের পরিশ্রম যথেষ্ট। এভাবে আরো কিছু টেকনিক শেয়ার করবো। যদি ভালো লাগে, ব্যবহার করে দেখতে পারেন। কাজে লাগবে। দিন শেষে কথা একটাই, একই জিনিস হালকা ভিন্নতা আনা ছাড়া কিছুই না।
বিদ্রঃ এসব একান্তই আমার মতামত। মন চাইলে অনুসরণ করবেন। কিন্তু প্রয়োগ না করতে চাইলেও উপরের ৫ টি শব্দের জন্য যে শব্দগুলো দিয়েছি, সেগুলো শিখে নিলেও আপনার লস হবে না।
ধন্যবাদ সবাইক।
Achilice Barnad
MBA(IBA,DU), BBA & MBA (AIS,CU)
Assistant Director (Bangladesh Bank), Recommended
Officer General (Bangladesh Bank)
Former Senior officer (Janata Bank Ltd)
Former Senior officer (Rupali bank Ltd)

Resources:

৬) ফোকার লিখার সময় যে পয়েন্টগুলো রাখবেন
৭) শুধু টপিক জানা থাকলেই ফোকাস কিভাবে লিখবেন
পেট্রো বাংলার জন্য ৩০ টি ক্লাস দেবো বলেছিলাম। সেদিন আর্গুমেন্ট এর উপর 4 টি ক্লাস দিয়েছিলাম।
# আজকে ফোকাসের উপর 4 টি ক্লাস দিচ্ছি – 
# One of my most favorite classes: After and If:

https://drive.google.com/drive/folders/1oNnF6twoQyWjVfMScfi6PV-NX1aFSOaO?usp=sharing

নতুন ব্যাচ থেকে আপনাদের গিফট করলাম…

# word for 31 topic.pdf – ফোকাস সাজেশন এবং সম্পর্কিত শব্দ এর লিংক:

https://drive.google.com/file/d/1annaEGzR5VhDu8OTBO5KOgyH6nae_FRd/view

লিখিত ক্লাসঃ ইংরেজি

ক্লাসের ডক ফাইল লিঙ্কঃ https://drive.google.com/drive/folders/1F9KUfTcnptUahvhxgzeVQikFXTftZq6h?usp=sharing

ভিডিও লিঙ্কঃ https://drive.google.com/drive/folders/1yBmLrI6NHL7gRJihObevwajFyhfH-_jV?usp=sharing

——————————————————

BCS Written (All)

আন্তর্জাতিক:

–  link

ভেনেজুয়েলা সংকট

link1

 সৌদি আরব পাকিস্তান নিরাপত্তা চুক্তিতে তুরস্ক!

–  link

গাজা ঘোষণাপত্র

–  link

“ইজ*রাইল ফিলি*স্তিন সংঘাত”

–  link

“সিরিয়া সংকট: নয়া আন্তর্জাতিক সমীকরণ”

–  link

“সিরিয়া সংকট: বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন পরাশক্তি দেশসমূহের লাভক্ষতি”

–  link

–  link

–  link

মুদ্রাস্ফীতির সংকটে বিশ্ব অর্থনীতি

–  link

বিশ্বব্যবস্থা সংকট ও সম্ভাবনা

–  link

বাংলাদেশ প্রসঙ্গ:

জুলাই বিপ্লব

–  link

“মানবিক করিডোর: বাংলাদেশের ঝুঁকি ও করণীয়”

–  link

“এলডিসি উত্তরণ ও পরবর্তী চ্যালেঞ্জ “

–  link

অর্থনীতি পুনরুদ্ধারে করণীয়

–  link

–  link

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *