রাশিয়া স্টুডেন্ট ভিসা ২০২৬ ও রাশিয়া যাওয়ার উপায়!!!

রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য নিজেই করুণ নিজের আবেদন, এই পোস্ট ও ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন:

  1. কেন রাশিয়ায় পড়াশোনা করা উত্তম।

  2. কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারেন।

  3. কিভাবে কোর্স সার্চ ও আবেদন করবেন।

  4. প্রয়োজনীয় ডকুমেন্ট ও ভিসা প্রক্রিয়া।

  5. টিউশন ফি, আবাসন ও জীবনযাপন খরচ।

  6. পার্টটাইম জব ও ভবিষ্যতের স্থায়ী বসবাসের সুযোগ।

চলুন শুরু করি…

Russia student visa Roadmap
Russia student visa Roadmap

1. কেন রাশিয়ায় পড়াশোনা করবেন

  1. ইউরোপ ও আমেরিকার উচ্চশিক্ষা ব্যয়বহুল, কিন্তু রাশিয়ায় পড়াশোনা কম খরচে সম্ভব।

  2. রাশিয়া বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ; অনেক শিক্ষার্থী ইতিমধ্যে এখানে পড়ছে।

  3. বিশাল দেশ, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, বৈশ্বিক জ্ঞান অর্জনের সুযোগ।

  4. মূলত রুশ ভাষায় শিক্ষা, তবে ইংরেজি কোর্সও পাওয়া যায়।

  5. বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও সহায়তা রয়েছে।

2. কোর্স সার্চ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন

  1. রাশিয়ায় বহু মানসম্মত বিশ্ববিদ্যালয় আছে, যেমন:

    • মস্কো স্টেট ইউনিভার্সিটি

    • আলটায় স্টেট ইউনিভার্সিটি

    • কাজান ইউনিভার্সিটি

    • ডুবনা ইউনিভার্সিটি

    • চেলিয়াবিনস্ক স্টেট ইউনিভার্সিটি

    • ইরকুটস্ক স্টেট ইউনিভার্সিটি

    • মস্কো ইউনিভার্সিটি টোউরো

    • রাশিয়ান স্টেট হিউম্যানিটিস ইউনিভার্সিটি

  2. কোর্স বিভিন্ন স্তরে বিভক্ত: ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি।

  3. মেডিকেল সায়েন্সসহ ডাইভারসিফাইড কোর্স অফার।

3. ন্যূনতম যোগ্যতা

  1. একাডেমিক নম্বর: কমপক্ষে ৫০%।

  2. IELTS/TOEFL প্রয়োজন হতে পারে।

  3. রুশ ভাষা জানা থাকলে সুবিধা; না থাকলে ১ বছরের রুশ ভাষা কোর্স।

4. ডকুমেন্টস সত্যায়ন

  1. শিক্ষাগত কাগজপত্র শিক্ষাবোর্ড, মন্ত্রণালয় ও দূতাবাস থেকে সত্যায়িত করতে হবে।

  2. রাশিয়ান ভাষায় অনুবাদ এবং বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিসে নিশ্চিত করা।

5. আবেদন সময়সীমা ও প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. দুইটি সেমিস্টার:

    • সামার (ফেব্রুয়ারি-জানুয়ারি) – ল্যাংগুয়েজ কোর্স

    • উইন্টার (সেপ্টেম্বর-জুলাই) – মূল কোর্স

  2. প্রয়োজনীয় ডকুমেন্ট:

    1. একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট

    2. CV, মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার

    3. পাসপোর্ট কপি ও ছবি

    4. আবেদন ফর্ম

    5. IELTS (যদি প্রয়োজন)

    6. বিশ্ববিদ্যালয় ছাড়পত্র (যদি প্রয়োজন)

6. টিউশন ফি

  1. বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কোর্সের উপর নির্ভর করে: $1600 – $5600/বছর।

  2. বাংলাদেশি টাকায় প্রায় ১.৪ লাখ থেকে ৪.৫ লাখ।

  3. কিছু ক্ষেত্রে আবেদন ফি $100 পর্যন্ত হতে পারে।

7. আর্থিক স্বচ্ছলতার প্রমাণ

  1. ব্যাংকে ১ বছরের খরচের যথেষ্ট অর্থ দেখাতে হবে।

  2. স্পন্সরের ক্ষেত্রে নোটারাইজড অঙ্গীকারনামা ও ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

8. ভিসা আবেদন প্রক্রিয়া

  1. অফার লেটার পাওয়ার পর রাশিয়ান দূতাবাসে আবেদন।

  2. ডকুমেন্টস চেকলিস্ট:

    • পূরণকৃত ভিসা ফর্ম

    • পাসপোর্ট ও ছবি

    • সকল সার্টিফিকেট

    • IELTS (যদি প্রয়োজন)

    • ব্যাংক সলভেন্সি পেপার

    • পুলিশ ক্লিয়ারান্স ও মেডিকেল রিপোর্ট

  3. ভুল থাকলে ভিসা রিজেকশন হতে পারে।

9. আবাসন ও জীবনযাপন খরচ

  1. বিশ্ববিদ্যালয়ের হোস্টেল নিরাপদ ও উন্নত।

  2. মাসিক খরচ: $150-$200 (প্রায় ৫ হাজার টাকা)।

  3. জীবনযাত্রার খরচ বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম।

10. পার্টটাইম জব ও স্থায়ী বসবাস

  1. সামারে অনুমতি ছাড়াই পার্টটাইম কাজ করা সম্ভব।

  2. ভাষাগত দক্ষতা না থাকলে চ্যালেঞ্জ হবে।

  3. পাবলিক বিশ্ববিদ্যালয় + বাস্তব কাজের অভিজ্ঞতা → স্থায়ী বসবাসের আবেদন।

ফাইনালি বলব-

“রাশিয়ায় উচ্চশিক্ষা এখন সহজ ও সাশ্রয়ী।
আপনি সবকিছু নিজেরাই করতে পারবেন।
আজই আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নিয়ে করুন আবেদন!

Tags: রাশিয়া স্টুডেন্ট ভিসা কত টাকা লাগে, রাশিয়া কাজের ভিসা ২০২৬, রাশিয়া স্টুডেন্ট ভিসার যোগ্যতা, রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে, সরকারিভাবে রাশিয়া যাওয়ার উপায় ২০২৬, রাশিয়া ভিসা ২০২৫, রাশিয়া বেতন কত ২০২৫.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *