ট্রেন লোকেশন ট্র্যাকিং করে ট্রেনের অবস্থান জানার উপায়!(ফ্রি)
অনেকেই আছেন ট্রেন ট্রাকিং মনিটরিং সিস্টেম বা উপায় জানতে চান। ট্রেনের লাইভ লোকেশন নিয়ে অনেকেই অনেক সময় প্যারা খান। এখন আর প্যারা নিতে হবেনা। পিডিবির একজন ইঞ্জিনিয়ার (আসিফুজ্জামান ভাই) নিয়ে এলো তার ই সমাধান একদম ফ্রি তে। নিচের লিংক থেকে ট্রেন লোকেশন ট্র্যাকিং করে অনলাইনে ট্রেনের অবস্থান জানতে পারবেন।
https://bd-live-train-tracking.vercel.app/
Current Location যেমন 24.260155 latitude and 88.97119 longitude যেটা দেওয়া থাকবে সেটা গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারবে।
train tracking bd
ট্রেন এ আমরা কম বেশি সবাই উঠেছি।ট্রেন এর নানা অসঙ্গতির মধ্যে একটি হলো সময়মতো না ছাড়া। তাই প্রতিটি ট্রেন এর বর্তমান অবস্থান জানা একজন ট্রেন যাত্রীর জন্য জরুরি। সেই বাংলাদেশ ট্রেন এর সকল ট্রেন এর লাইভ লোকেশন , বর্তমান গতি, পরবর্তী স্টেশন, পরবর্তী স্টপেজ স্টেশন, ট্রেন ছাড়তে কতক্ষন, ট্রাই শেষ গন্তব্যে পৌছাইতে কত বাজবে এইসব তথ্য পাবেন এই ওয়েব অ্যাপ এ । শুধুমাত্র সার্চ বার এ আপনার ট্রেন নং অথবা ট্রেন নাম লিখে দিলেই ট্রেন এর বর্তমান অবস্থা জানতে পারবেন সম্পূর্ণ ফ্রী তে, যেমন- rupsha express train location দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন।যদিও sms এর মাধ্যমে লোকেশন জানা যায় কিন্তু সেটা চার্জ প্রযোজ্য এবং সেটা ডাইনামিক না। এর এই অ্যাপ এ সব তথ্য পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রী।
প্রতি ৫ সেকেন্ড পর পর ট্রেন এর লাইভ লোকেশন দেখতে পারবেন। আশা করি জীবনে করো না কারো কখনো কাজে লাগবে। ওয়েব অ্যাপ টি পরবর্তীতে গুগল ম্যাপে লাইভ লোকেশনসহ আরো ফাংশন অ্যাড করার পরিকল্পনা রয়েছে। iOS ও Android এর জন্য অ্যাপও আসবে ইনশাআল্লাহ।

উপরের পিকচারে দেওয়া এই দুইটা সাইটের দুই রকম বেনেফিটস। একটা হচ্ছে https://seat.onrender.com/ যেটাতে কোথায় থেকে কোথায় যাবেন সেই অনুপাতে সিট এভেইলেবিলিটি দেখা যাবে, টিকেট কাটা যাবে। আরেকটা হচ্ছে https://trainseat.onrender.com/যেটাতে কোন ট্রেনে কোন বগিতে সিট আছে দেখা যাবে।
ট্রেনের অবস্থান জানার জন্য আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন:
১. বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট/অ্যাপ:
* বাংলাদেশ রেলওয়ের একটি অফিশিয়াল ওয়েবসাইট আছে যেখানে ট্রেন ট্র্যাকিং বা লাইভ ট্রেন স্ট্যাটাস দেখার ব্যবস্থা থাকতে পারে। সেখানে আপনি ট্রেনের নম্বর বা নাম দিয়ে বর্তমান অবস্থান এবং পরবর্তী স্টেশনগুলোতে পৌঁছানোর আনুমানিক সময় জানতে পারবেন। * তাদের নিজস্ব মোবাইল অ্যাপও থাকতে পারে এই তথ্যের জন্য। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে “Bangladesh Railway” বা “BD Train” লিখে খুঁজে দেখতে পারেন।
২. এসএমএস সার্ভিস:
* বাংলাদেশ রেলওয়ের একটি এসএমএস ভিত্তিক সেবাও চালু থাকতে পারে। একটি নির্দিষ্ট কোড বা ট্রেনের নম্বর একটি শর্টকোডে পাঠিয়ে আপনি ট্রেনের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে পারবেন। এই সেবার বর্তমান শর্টকোড এবং ফরম্যাটটি রেলওয়ের ওয়েবসাইটে বা স্টেশন থেকে জেনে নিতে হবে, কারণ এটি পরিবর্তিত হতে পারে।
ট্রেনের লোকেশন ট্র্যাকিং আপনার মোবাইল ফোন থেকে চেক করতে আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে TR <স্পেস> ট্রেন নম্বর অথবা TR <space> ট্রেন কোড লিখে পাঠিয়ে দিন 16318 নম্বরে। ট্রেনের তাৎক্ষণিক অবস্থান এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৩. তৃতীয় পক্ষের ট্রেন ট্র্যাকিং অ্যাপ/ওয়েবসাইট:
* কিছু স্বতন্ত্র মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট আছে যারা ট্রেনের তথ্য সরবরাহ করে। তারা প্রায়শই রেলওয়ের অফিসিয়াল ডেটা, জনসাধারণের তথ্য বা কিছু ট্রেনের জি পি এস ট্র্যাকার থেকে তথ্য সংগ্রহ করে। অ্যাপ স্টোরে “Bangladesh train tracking” বা “ট্রেন ট্র্যাকিং বাংলাদেশ” লিখে খুঁজলে এমন অ্যাপ পেতে পারেন।
৪. রেলওয়ে অনুসন্ধান নম্বরে ফোন করে:
* আপনি বাংলাদেশ রেলওয়ের অনুসন্ধান নম্বরে ফোন করেও ট্রেনের অবস্থান জানতে পারবেন। এই নম্বরগুলো সাধারণত বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে বা রেলস্টেশনে পাওয়া যায়। তাদের ট্রেনের নম্বর বা নাম জানালে তারা আপনাকে সর্বশেষ অবস্থান সম্পর্কে জানাতে পারবে।
৫. রেলওয়ে স্টেশনে জিজ্ঞাসা করে:
* যদি আপনি রেলওয়ে স্টেশনে থাকেন, তাহলে ডিসপ্লে বোর্ডে ট্রেনের সর্বশেষ তথ্য দেখতে পারেন অথবা অনুসন্ধান কাউন্টারে জিজ্ঞাসা করতে পারেন। সবচেয়ে নির্ভুল এবং হালনাগাদ তথ্যের জন্য বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট বা তাদের কোনো অফিশিয়াল অ্যাপ ব্যবহার করা সবচেয়ে ভালো উপায়।
