যুব উন্নয়ন অফিস সহায়ক প্রশ্ন ২০২৬ PDF + পরীক্ষা পদ্ধতি ও প্রস্তুতি + সাজেশন

যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার বিগত সালের সকল প্রশ্ন সমাধান পিডিএফ – 

যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান 2026 – 

# Dyd=বিগত_প্রশ্ন.pdf

# যুব_উন্নয়ন_অধিদপ্তরের_MCQ+Written_Job_solution_Pdf_by_Sarkar_Musa pdf – 

# উডাল বিসিএস.pdf

 

যুব উন্নয়ন অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন pdf

অন্যান্য DYD যুব উন্নয়ন অধিদপ্তর বিগত সকল পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধানসমূহ:

যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট সুপারভাইজার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF :-

যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF :-

DYD যুব উন্নয়ন অধিদপ্তর বিগত সকল পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪:যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের বিগত প্রশ্ন উত্তর ২০২৬DYD (ডিওয়াইডি) ক্রেডিট সুপারভাইজার বিগত বছরের সকল প্রশ্নের নির্ভুল সমাধান ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তর লিখিত পরীক্ষার বিগত বছরের নির্ভুল উত্তরমালা ২০২৬

কর্তৃপক্ষ প্রিলিমিনারি পরীক্ষার পর রিটেন পরীক্ষার আয়োজন করে থাকে। তাই আপনি যদি mcq পরীক্ষার কৃতকার্য হতে চান তবে অবশ্যই আমাদের দেওয়া এই বিগত বছরের প্রশ্ন সমাধান গুলো আপনার জানা আবশ্যক। প্রায় এখান থেকেই প্রতিবছর ৫০ থেকে ৬০ টি প্রশ্ন আপনি খুব সহজেই কমন পেয়ে যাবেন। এজন্য আপনি যে পদের জন্য অনলাইনে আবেদন সাবমিট করেছেন সে পদ অনুযায়ী প্রশ্ন সমাধান গুলো সবার আগে দেখে নিন। আমরা প্রত্যেকটি প্রশ্ন সমাধান চিত্রের মাধ্যমে তুলে ধরেছে যাতে করে খুব সহজে আপনারা এখান থেকে প্রশ্নগুলোর সমাধান বারবার পড়তে পারেন এবং সহজে ডাউনলোড করতে পারেন।

যুব উন্নয়ন অফিস সহায়ক সাজেশন

সহকারী_উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা, পদ্ধতি ও প্রস্তুতি:

যুব উন্নয়ন অধিদপ্তর অধীনে রাজস্বখাতভুক্ত ১১ তম গ্রেডের চাকুরি যা পূর্বতন ক্রেডিট সুপারভাইজার পদ।
✪ পরীক্ষা পদ্ধতি ৩ ধাপে সম্পন্ন হবে- 
  • ১. প্রিলিমিনারি,
  • ২. লিখিত,
  • ৩. ভাইবা

✪ প্রিলিমিনারি ধাপ :

প্রিলিমিনারির এই ধাপে ৭০/৮০ মার্কের পরীক্ষা হবে। নেগেটিভ উওরের জন্য. ২৫ কাটা যাবে।
৮০ মার্কের পরীক্ষা হলে বাংলা -২০ , গনিত ২০ , ইংরেজি ২০, জিকে ২০ অথবা ৭০ এর পরীক্ষা হলে বাংলা ২০, ইংরেজি ২০, গনিত ১৫, জিকে ১৫।
✪ যা পড়া উচিত : বিগত বিসিএস প্রিলিমিনারি প্রশ্নোত্তর, বিগত পিএসসি গৃহীত পরীক্ষার MCQ প্রশ্নোত্তর, অন্যান্য জবের প্রশ্নসমাধান।
◑বাংলা ব্যাকরণ থেকে ১০ + মার্ক অবশ্যই থাকবে ( বাগধারা, সমাস, উপসর্গ, অনুসর্গ, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধি, কারক, সন্ধি, আলোচ্য বিষয়, যতি চিহ্ন, ধ্বনি, বিপরীত শব্দ, প্রতিশব্দ অবশ্যই থাকবে ১ মার্ক করে )
◑গনিতে জ্যামিতি থেকে ৫+ মার্ক (বিগত প্রাথমিক ও নিবন্ধন আসা জ্যামিতি আয়ত্ত করতে পারলে ভালো হয়) সহ ১৫/২০ মার্ক
◑ইংরেজি ( preposition, phrase, translation, synonyms অবশ্যই থাকবে ) বিগত বিসিএস এর প্রলিমিনারি লিটারেচার থেকে২/৩ টি প্রশ্ন থাকতে পারে ,
◑ সাম্প্রতিক জিকে ৫ টার মতো থাকতে পারে + বিসিএস জিকে + অন্যান্য স্হায়ী জিকে থাকবে।
 

✪✪✪লিখিত পরীক্ষা :

লিখিত পরীক্ষার হবে ৮০ বা ৯০ মার্কের সময় থাকবে ১.৩০ ঘন্টা।
◑বাংলা : (টোটাল ২০/২৫ মার্ক)সমাস***, কারক***,সন্ধি**, বাগধারা***,এক কথায় প্রকাশ ***, বাংলা গ্রন্হ রচয়িতার নাম**** সন্ধি*, বিপরীত শব্দ*, একটি অনুচ্ছেদ লিখন****, এবং বাংলা ব্যাকরণ থেকে ছোট ছোট প্রশ্ন ও আসে।
◑গনিত : (২০ মার্ক) গনিত বরাবরই রিপিট আসে, এছাড়াও নবম দশম এর গনিত বইয়ের অধ্যায় ৩.৫*****,৫.১****,৫.২****,১৬.১-১৬.৪****,৩.১**,৩.২***,১০******, সমীকরণ নিয়ে ৬.১***,৬.২***, সপ্তম শ্রেণির ২.১***,২.২***,২.৩ আংশিক
◑ ইংরেজি :20 or 25 marks) Phrase and idioms meaning +sentence making****,preposition ***,voice ****, Translation ***,Narration ****, paragraph ****
◑ জিকে : (২০ মার্ক) ২/৩ টা সাম্প্রতিক জিকে, বিসিএস প্রিলিমিনারি জিকে,***** বিগত লিখিত জিকে ****
এক কথায় উত্তর স্টাইলে আসবে। এছাড়া সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ ৪/৬ মার্ক*****(বিগত পড়লেই হবে)
লিখিত পরীক্ষায় ভালো করতে হলে, পরীক্ষার স্পষ্ট ধারনার জন্য লিখিত জব সলিউশন সংগ্রহ করুন।

✪ভাইবা ২০ মার্ক

লিখিত + ভাইবা নাম্বারের সমন্বয়ে রেজাল্ট তৈরি করা হবে।
✪নিজ উপজেলায় শূন্য পদ থাকলে পদায়ন নিজ উপজেলায় হয়। না থাকলে আশেপাশের কোনো উপজেলাতে হবে।

(সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) পদের নিয়োগ পরীক্ষার “প্রিলি প্রস্তুতি” 2

আসন্ন যুব উন্নয়ন অধিদপ্তর (সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) পদের নিয়োগ পরীক্ষার “প্রিলি প্রস্তুতি” এর জন্য শেষ সময়ে যা যা দেখা উচিত :
🌟🌟 বাংলা বিষয় :
👉 ৭০/৮০ নম্বরের প্রিলি পরীক্ষা হলে ২০ নম্বর মূলত বাংলা হতে আসবে।
➡️ Step 01 = শুদ্ধ অশুদ্ধ বানান + বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ (বিগত জব পরীক্ষায় আসা Question)
➡️ Step 02 = সমাস (নবম-দশম ব্যাকরণ বোর্ড বই + বিগত জব Question)
➡️ Step 03 = বাংলা ভাষার উৎপওি ও বিকাশ, ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও বর্ণ (বিগত জব পরীক্ষায় আসা Question সমূহ)
➡️ Step 04 = সন্ধি বিচ্ছেদ (বিগত জব পরীক্ষার সন্ধি বিচ্ছেদ + নিপাতনে সিদ্ধ সন্ধি + বিশেষ নিয়মে সাধিত সন্ধি)
➡️ Step 05 = শব্দ (বিভিন্ন শব্দের উদাহরণ ভালোমতো + বিগত)
➡️ Step 06 = উপসর্গ (নবম-দশম ব্যাকরণ বোর্ড বই + বিগত জব Question)
➡️ Step 07 = কারক (বিগত Question বুঝে বুঝে সমাধান করবেন)
➡️ Step 08 = বিরাম চিহ্নের ব্যবহার, উক্তি (বিগত জব পরীক্ষার Question)
➡️ Step 09 = বাক্য + বাচ্য (বিভিন্ন বাক্যের উদাহরণ + বিভিন্ন বাচ্যের উদাহরণ)
➡️ Step 10 = প্রকৃতি প্রত্যয় (নবম-দশম ব্যাকরণ বোর্ড বই + বিগত জব Question)
➡️ Step 11 = পদ প্রকরণ
➡️ Step 12 = মুখস্থ অংশ (বাগধারা, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ)
➡️ Step 13 = বাংলা সাহিত্য (বিগত বিসিএস পরীক্ষা গুলোতে আসা Question)
————————————————————————
🌟🌟 ইংরেজি বিষয় :
👉 ৭০/৮০ নম্বরের প্রিলি পরীক্ষা হলে ২০ নম্বর মূলত ইংরেজি হতে আসবে।
➡️ Step 01 = মুখস্থ অংশ (Idiom Phrase, Spelling, One Word Substitution বিগত Question)
➡️ Step 02 = Right form of Verb + Subject Verb Agreement (গুরুত্বপূর্ণ রুলসগুলো)
➡️ Step 03 =Voice Change
➡️ Step 04 = Sentence (Correction, Conditional Sentence, Simple-Complex-Compound)
➡️ Step 05 = Parts of speech (Position, Interchange)
➡️ Step 06 = Synonym Antonyms (বিগত জব Question)
➡️ Step 07 = Translation
➡️ Step 08 = Preposition (বিগত জব Question)
➡️ Step 09 = Number, Gernder, Noun (বিগত জব পরীক্ষায় আসা Question চর্চা)
➡️ Step 10 = ইংরেজি সাহিত্য (বিগত বিসিএস পরীক্ষা গুলোতে আসা Question)
————————————————————————
🌟🌟 গণিত :
👉 ৭০ নম্বরের প্রিলি পরীক্ষা হলে ১৫ নম্বর অথবা ৮০ নম্বরের প্রিলি হতে ২০ নম্বর মূলত গণিত হতে আসবে।
➡️ বাস্তব সংখ্যা, গ.সা.গু ও ল.সা.গু
➡️ সরল ও যৌগিক মুনাফা
➡️ ধারা
➡️ শতকরা ও লাভ-ক্ষতি
➡️ গড়
➡️ বীজগাণিতিক সূএাবলি
➡️ লগারিদম ও সূচক
➡️ ঐকিক নিয়ম
➡️ সমীকরণ সমাধান টাইপ
➡️ অনুপাত সমানুপাত
➡️ পরিমিতি ও জ্যামিতি
👉 যদিও যেকোন ম্যাথ বই সমাধান করলে বোর্ড বই করার দরকার নেই তবুও একটু চোখ বুলাতে চাইলে
[নবম-দশম শ্রেণির সাধারন গনিত বোর্ড বইয়ের অধ্যায় ১, ২ (২.২), ৩ (৩.১,৩.২,৩.৫), ৪, ৫, ১৩, ১৬] এবং অষ্টম শ্রেণির বোর্ড বই হতে অধ্যায় ২,৩ দেখবেন।
————————————————————————
🌟🌟 সাধারণ জ্ঞান :
👉 ৭০ নম্বরের প্রিলি পরীক্ষা হলে ১৫ নম্বর অথবা ৮০ নম্বরের প্রিলি হতে ২০ নম্বর মূলত সাধারণ জ্ঞান হতে আসবে।
➡️ Step 01 = বাংলাদেশের অর্থনীতি (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট উন্নয়ন পরিকল্পনা ও কৌশলসমূহ, VAT, GDP, বিভিন্ন কার্ড এই টপিকগুলো + বিগত জব Question)
➡️ Step 02 = বাংলাদেশের খেলাধুলা (ক্রিকেট, ফুটবল, এশিয়ান গেমস, অলিম্পিক গেমস)
➡️ Step 03 = বাংলাদেশের জাতীয় অর্জন (বাংলাদেশের আন্তজার্তিক স্বীকৃতি, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্ট, প্রকল্প ও পদক্ষেপ)
➡️ Step 04 = বাংলাদেশের শিল্প বাণিজ্য (আমদানি রপ্তানি বিষয়ক তথ্য, বিভিন্ন মন্ত্রণালয়)
➡️ Step 05 = বাংলাদেশের সংবিধান (বেসিক তথ্য, গুরুত্বপূর্ণ তারিখ, বিগত জব পরীক্ষায় আসা অনুচ্ছেদ ও সংশোধনী)
➡️ Step 06 = বাংলাদেশের সরকার ব্যবস্থা
➡️ Step 07 = যুব উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য (সাল, প্রতিষ্ঠান)
➡️ Step 08 = বাংলাদেশের জাতীয় বিষয়াবলি (ভাষা আন্দোলন , মুক্তিযুদ্ধ, বীরত্বসূচক খেতাব, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিওিক চলচ্চিত্র, সাহিত্যকর্ম)
➡️ Step 09 = রির্পোট, সমীক্ষা
➡️ Step 10 = বিভিন্ন উপজাতির আবাসস্থল, উৎসব, GI পণ্য
👉 যদিও আন্তজার্তিক বিষয়ক প্রশ্ন খুব একটা এই পদের পরীক্ষায় দেখা যায় না তবুও জাতিসংঘের অধ্যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি ও যুদ্ধ, প্রাচীন সভ্যতা, পদক পুরস্কার, বিভিন্ন রির্পোট সমীক্ষা , বিরোধপূর্ণ অঞ্চল, প্রণালি – এগুলো দেখে যাওয়া উচিত। তাছাড়া কম্পিউটার মেমোরি হতেও Question আসতে দেখা গিয়েছিলো। বেসিক কিছু তথ্য জেনে রাখা ভালো কম্পিউটারের।
————————————————————————
🌟🌟 জব সলুশন :
➡️ বিগত বিসিএস (৩৫-৫০তম) অবধি বাংলা, ইংরেজি, গনিত, বাংলাদেশ বিষয়াবলির প্রশ্ন সমাধান করা। আন্তজার্তিক হতে খুব একটা প্রশ্ন যেহেতু হয়না তবুও কিছু গুরুত্বপূর্ণ Question পড়ে যেতে পারেন। Preceptor BCS Preli Question Bank হতে চাইলে পড়তে পারেন।
➡️ ১১-২০ গ্রেড জবের বিভিন্ন পরীক্ষার বিশেষ করে লাস্ট ২ বছরের Question পড়া। রিসেন্ট পাবলিকেশনের ১১-২০ গ্রেডের জব সলুশন বই হতে বেছে বেছে গুরুত্বপূর্ণ সেটগুলো চর্চা করে যেতে পারেন।
————————————————————————
❇️❇️ এভাবে ধরে ধরে একটা গোছানো প্রস্তুতির মাধ্যমে আসন্ন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রিলি পরীক্ষার জন্য প্রস্তুত করে নিতে পারেন। নিজের উপর আস্থা ও মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে।

১০ তারিখে উপজেলা #যুব উন্নয়ন কর্মকর্তা পদের পরীক্ষায় অংশগ্রহণের আগে অবশ্যই একবার দেখে যাবেন ২ নম্বর কমন আসবে।

* যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কে প্রশ্ন ও উত্তর

🔴 প্রশ্ন ১: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
👉 উত্তর: ১৯৭৮ সালে
🔴 প্রশ্ন ২: যুব উন্নয়ন অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়?
👉 উত্তর: ১৯৮১ সালে।

🔴 প্রশ্ন ৩: যুব সংগঠন সংক্রান্ত আইনের নাম কী?
👉 উত্তর: যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫।

🔴 প্রশ্ন ৪: আইনটি কবে কার্যকর হয়?
👉 উত্তর: ২২ ফেব্রুয়ারি ২০১৭।

🔴 প্রশ্ন ৫: জাতীয় যুবনীতি সর্বশেষ কত সালে প্রণীত হয়?
👉 উত্তর: ২০১৭ সালে।

🔴 প্রশ্ন ৬: জাতীয় যুবনীতি অনুযায়ী যুবদের বয়সসীমা কত?
👉 উত্তর: ১৮–৩৫ বছর।

🔴 প্রশ্ন ৭: ২০২২ সালের জনশুমারি অনুযায়ী যুব জনগোষ্ঠীর সংখ্যা কত?
👉 উত্তর: ৫ কোটি ৫০ লাখ ৫২ হাজার ৮৭২ জন।

🔴 প্রশ্ন ৮: যুব জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার কত অংশ?
👉 উত্তর: প্রায় এক-তৃতীয়াংশ।

🔴 প্রশ্ন ৯: জাতীয় যুব দিবস কবে পালিত হয়?
👉 উত্তর: ১ নভেম্বর।আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট

🔴 প্রশ্ন ১০: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কার নাম রয়েছে?
👉 উত্তর: তারেক রহমান।
🔴 প্রশ্ন ১১: প্রতিমন্ত্রী হিসেবে কার নাম রয়েছে?
👉 উত্তর: আমিনুল হক।

🔴 প্রশ্ন ১২: যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম কোন পর্যায় পর্যন্ত বিস্তৃত?
👉 উত্তর: জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত।

🔴 প্রশ্ন ১৩: যুব কারিগরি প্রশিক্ষণের মেয়াদ কত?
👉 উত্তর: ৩–৬ মাস।

🔴 প্রশ্ন ১৪: যুব উন্নয়ন অধিদপ্তর আত্মকর্মসংস্থানে কীভাবে সহায়তা করে?
👉 উত্তর: আত্মকর্মসংস্থানের জন্য ঋণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে।

🔴 প্রশ্ন ১৫: যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায়?
👉 উত্তর: মতিঝিলের যুব ভবনে, ঢাকা।

🔴 প্রশ্ন ১৬: যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম প্রধান লক্ষ্য কী?
👉 উত্তর: যুবদের কর্মদক্ষতা বৃদ্ধি করা।

🔴 প্রশ্ন ১৭: যুব সংগঠনের নিবন্ধন আবেদনের সিদ্ধান্ত কত দিনের মধ্যে দিতে হয়?
👉 উত্তর: নিবন্ধন কর্তৃপক্ষ সন্তুষ্ট হলে আবেদন পাওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সনদ প্রদান করবে। নামঞ্জুর হলে কারণসহ সিদ্ধান্ত অবিলম্বে লিখিতভাবে জানাবে।

🔴 প্রশ্ন ১৮: যুব সংগঠনের ন্যূনতম সদস্যসংখ্যা কত হতে হবে?
👉 উত্তর: কমপক্ষে ২০ জন।

✍️Rashed Menon

#যুবউন্নয়নঅধিদপ্তর #প্রশ্নউত্তর #চাকরিরপ্রস্তুতি #সাধারণজ্ঞান

আরও দেখুন- 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *